Questions in this chapter
ব্যাংক আমানত গ্রহণ, ঋণ প্রদান, অর্থ স্থানান্তর ইত্যাদি কাজের পাশাপাশি গ্রাহকদের পক্ষে অর্থ সংগ্রহ, অর্থ পরিশোধ এবং শেয়ার, সিকিউরিটি ইত্যাদি ক্রয়-বিক্রয় করে। সম্প্রতি ব্যাংকটি মোবাইল ফোন ও ইন্টারনেটের সাহায্যে ব্যাংকিং সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। এতে শ্রম, সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি গ্রিন ব্যাংকিং এর সুযোগ সৃষ্টি হয়েছে।
ক. খোলাবাজার কারবার কী?
খ. কেন্দ্রীয় ব্যাংককে কেন ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়?
গ. ব্যাংকের কর্মকাণ্ডের আলোকে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ. ব্যাংক সম্প্রতি যে ব্যাংকিং সেবা চালু করেছে তার সুবিধা উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করো।
একটি ব্যাংক। ব্যাংকটি আমানত গ্রহণ, বিভিন্ন খাতে ঋণ প্রদান ও বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে মুনাফা অর্জন করে। এছাড়াও ব্যাংকটি বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে। পাশাপাশি চিকিৎসা, অনুদান, সামাজিক বনায়ন এবং গরিব মেধাবীদের বৃত্তি প্রদানের মাধ্যমে সমাজসেবায় ভূমিকা রাখছে।
ক. বিহিত মুদ্রা কী?
খ. অর্থের পরিমাণের সাথে দামস্তরের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি চিহ্নিত করে এর কার্যাবলি ব্যাখ্যা কর।
ঘ. সমাজসেবায় উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটির ভূমিকা যথেষ্ট কিনা যুক্তিসহকারে মতামত দাও।
সিমা আক্তার একজন গৃহিণী। তার ব্যক্তিগত মোবাইলে স্কুলপড়ুয়া সন্তানের বৃত্তির টাকা পেয়ে থাকেন। বিদ্যুৎ ও ইন্টারনেট বিলও তিনি মোবাইলের মাধ্যমে পরিশোধ করেন। সম্প্রতি তিনি জানতে পারলেন যে, মোবাইলের মাধ্যমে মাসিক সঞ্চয় জমা করা যায় ।
ক. অর্থ কী?
খ. কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পদ্ধতিতে কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?
গ. উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং ব্যবস্থার আর্থসামাজিক প্রভাব মূল্যায়ন করো।
বিহিত মুদ্রার পরিমাণ
ব্যাংক অর্থের পরিমাণ
বিহিত মুদ্রার প্রচলন গতি
ব্যাংক অর্থের প্রচলন গতি
লেনদেনের পরিমাণ
ক. বিহিত মুদ্রা কী?
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে মূলধন গঠনে সহায়তা করে?
গ. উদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে দামস্তর নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে ও এর মান দ্বিগুণ হলে দামস্তর ও অর্থ মূল্যের সম্পর্ক বিশ্লেষণ করো।
'ক' দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। এগুলো হলো ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজার নীতি, ঋণের রেশনিং, নগদ জমার হার পরিবর্তন, নৈতিক প্ররোচনা, বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন, সংরক্ষণ অনুপাত পরিবর্তন ইত্যাদি।
ক. অর্থের ফটকা চাহিদা কী?
খ. অর্থ কীভাবে ব্যক্তিজীবনে মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করে?
গ. উদ্দীপক থেকে ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতিগুলো চিহ্নিত করে এর কার্যকারিতা লেখ।
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিমাণগত পদ্ধতিগুলোর যেকোনো একটির ঋণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।
দেশের বিহিত মুদ্রার পরিমাণ ব্যাংক সৃষ্ট মুদ্রা বিহিত মুদ্রার প্রচলন গতি ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি লেনদেনের পরিমাণ । ঐ দেশের মুদ্রার পরিমাণ ও ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলো
ক. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
খ. মুদ্রাকে সঞ্চয়ের বাহন বলা হয় কেন?
গ. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে দেশের দাম স্তর নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে অর্থের যোগান ও অর্থের মূল্যের সম্পর্ক ফিশারের তত্ত্বের আলোকে মূল্যায়ন করো ।
ও দুইজন বন্ধু। তারা দুজন আলাদা দুটি ব্যাংকে কর্মরত। যে ব্যাংকে চাকরি করেন সে ব্যাংকটি নোট প্রচলন করে। অন্যদিকে, বন্ধু যে ব্যাংকে চাকরি করেন ঐ ব্যাংকটি জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে এবং বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করে।
ক. মুদ্ৰা কী?
খ. দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক কীরূপ?
গ. উদ্দীপকের উল্লিখিত বন্ধু যে ব্যাংকে চাকরি করে তার ধরন উল্লেখপূর্বক তিনটি বৈশিষ্ট্য লেখো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির কার্যাবলির তুলনা করো।
জমিলা ও কনিকা দুজন 'ক' গ্রামের বাসিন্দা। স্বল্প শিক্ষিত জমিলা গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। সে তার মাসিক আয়ের টাকা তার পরিবারকে মোবাইলের মাধ্যমে পাঠায় অপরদিকে, উচ্চ শিক্ষিত কনিকা একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত। সে তার বেতনের টাকা ব্যাংকের মাধ্যমে তার পরিবারকে পাঠায়
ক. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
খ. কেন্দ্রীয় ব্যাংককে কেন সকল ব্যাংকের অভিভাবক বলা হয়?
গ. যে পদ্ধতিতে জমিলা টাকা প্রেরণ করে তার নাম উল্লেখপূর্বক, তিনটি বৈশিষ্ট্য লেখো।
ঘ. উদ্দীপকে বর্ণিত টাকা প্রেরণের দুটি পদ্ধতির তুলনা করো।
ইফফাত ও জেরিন দুই বন্ধু ব্যাংকে চাকরি করেন। ইফফাতের ব্যাংক জনগণের অর্থ জমা রাখে। অন্যদিকে, জেরিনের ব্যাংক খোলা বাজার নীতির সাহায্যে ঋণ নিয়ন্ত্রণ করে।
ক. অর্থ কী?
খ. চাহিদা আমানত ও অর্থের যোগানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ইফফাতের ব্যাংকটির তিনটি কাজ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত জেরিনের ব্যাংকের নীতিটি বিশ্লেষণ কর।
একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ টাকা এবং রিজার্ভ রেশিও । দেশে মূল্যস্ফীতি দেখা দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ রেশিও বৃদ্ধি করে করে।
ক. মোবাইল ব্যাংকিং কী?
খ. দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক কী?
গ. উদ্দীপকের ব্যাংকটির সৃষ্ট আমানতের পরিমাণ নির্ণয় কর।
ঘ. রিজার্ভ রেশিও পরিবর্তনের ফলে অর্থনীতিতে কী প্রভাব পড়বে তা বিশ্লেষণ কর।
একটি দেশের অর্থের যোগান, অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ হচ্ছে যথাক্রমে এবং । সম্প্রতি সরকার অর্থের যোগান কমিয়ে নির্ধারণ করে।
ক. আমানত কী?
খ. অর্থের প্রয়োজন হয় কেন?
গ. উদ্দীপকের দেশটির দামস্তর নির্ণয় কর।
ঘ. উদ্দীপক হতে দামস্তরের ওপর সম্প্রতি সরকারের সিদ্ধান্তের প্রভাব ব্যাখ্যা কর।
চট্টগ্রামে ব্যাংকে রাফির একটি অ্যাকাউন্ট আছে। রাজশাহীতে। খালার বাসায় বেড়াতে গেলে হঠাৎ তার কিছু টাকার প্রয়োজন হয়। তখন সে রাজশাহীতে উক্ত ব্যাংকের শাখায় গিয়ে খুব সহজেই টাকা উত্তোলন করে।
ক. তারল্য নীতি কী?
খ. মুদ্রার লেনদেন চাহিদা মানুষের আয়ের ওপর নির্ভর করে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে? আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক ব্যবস্থা লেনদেন ক্ষেত্রে কতটুকু ইতিবাচক পরিবর্তন এনেছে বলে তুমি মনে কর?

ক. বিহিত মুদ্রা কী?
খ. বাণিজ্যিক ব্যাংককে কেন স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয়?
গ. উদ্দীপকের চিত্রটি কীভাবে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের সাথে প্রাসঙ্গিক? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক অনুযায়ী অর্থের মূল্য থেকে তে পরিবর্তনের ফলে অর্থনীতিতে কী কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
২০১৮ সনে 'ক' দেশে যে মূল্যস্তর ছিল, বর্তমানে করোনা মহামারির কারণে সে দেশে মূল্যস্তর অনেক বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সে দেশের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রি ও নগদ জমার হার বাড়িয়ে দেয়। এছাড়া ঋণের রেশনিং, বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন করে এবং নৈতিক প্ররোচনাও চালায়।
ক. অনলাইন ব্যাংকিং কী?
খ. মুদ্রার যোগান বলতে কি শুধু চাহিদা আমানতকেই নির্দেশ করে?
গ. উদ্দীপক হতে ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত ও গুণগত হাতিয়ারগুলো চিহ্নিত কর।
ঘ. কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্ত মূল্যস্তর নিয়ন্ত্রণে কীভাবে ভূমিকা পালন করতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
অর্থনীতিবিদ আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বে এবং যেখানে লেনদেনের পরিমাণ, দামস্তর ও প্রচলন গতি।
ক. 'নিকাশঘর' কী?
খ. অনলাইন ব্যাংকিং-এর বিশেষ সুবিধা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে দামস্তর নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের -এর মান ২০০ হলে অর্থের মূল্যের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ কর।
মি. জুয়েল একটি ব্যাংকে চাকরি করেন যাকে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়। ব্যাংকটি নোট প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। তার বন্ধু মি. রুবেল অন্য আরেকটি ব্যাংকে চাকরি করেন, যেটি জনসাধারণের নিকট থেকে আমানত সংগ্রহ করে এবং স্বল্প ও মধ্যমেয়াদে ঋণ প্রদান করে।
ক. মুদ্রার চাহিদা বলতে কী বোঝায়?
খ. মুদ্রার কার্যাবলি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে মি. জুয়েলের ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোচিত দুটি ব্যাংক এক নয় ব্যাখ্যা কর।
জনাব তুহিন ঢাকা শহরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি মোবাইল ফোনের মাধ্যমে গ্রামের বাড়িতে বাবা-মাকে টাকা পাঠান। এতে বাবা-মা তাৎক্ষণিকভাবে প্রেরিত অর্থ পেয়ে থাকেন। তবে এক্ষেত্রে বিশেষ সতর্কতাও অবলম্বন করার প্রয়োজন আছে।
ক. বাণিজ্যিক ব্যাংক কী?
খ. কেন্দ্রীয় ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ কার্যাবলি বর্ণনা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কোন ব্যাংকিং কার্যক্রমের প্রতি ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত ব্যাংকিং কার্যক্রম অন্যান্য ব্যাংকিং কার্যক্রমের চেয়ে অনেক বেশি সুবিধাজনক বিশ্লেষণ করে মন্তব্য লেখ।
দেশের মুদ্রাসংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো
ক. বিহিত মুদ্রা কাকে বলে?
খ. অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে অর্থের প্রচলন গতি নির্ণয় কর।
ঘ. অর্থের পরিমাণ ২০,০০০ টাকা হলে, অর্থের মূল্যের ওপর কীরূপ প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
ব্যাংকের ক্ষেত্রে তথ্য নিম্নরূপ :

ক. অর্থ কাকে বলে?
খ. অর্থের মূল্যের সাথে দামস্তরের সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় কর।
ঘ. কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত ২০% এ বৃদ্ধি করলে অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়বে? বিশ্লেষণ কর।
মি. একজন গবেষক। তিনি লক্ষ করলেন, বাজারে দাম বেড়ে যাওয়ায় কিছু মানুষ যেমন কৃষক, দেনাদার, করদাতা, ফটকা কারবারিরা আনন্দিত হলো। অন্যদিকে, কিছু মানুষ যেমন পাওনাদার, শ্রমিক, সঞ্চয়কারীরা হতাশ হয়ে পড়লেন। কারণ তাদের ক্রয়ক্ষমতা কমে গেল। তিনি তখন অর্থের মূল্য ও দামস্তর নিয়ে একটি চিত্র অঙ্কন করলেন। চিত্রটি নিম্নরূপ

ক. চাহিদা আমানত কাকে বলে?
খ. অর্থের প্রচলন গতি কি অর্থের মূল্যকে প্রভাবিত করতে পারে? কীভাবে?
গ. মি. তার চিত্রে দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে কীরূপ সম্পর্ক দেখিয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. দামস্তর বৃদ্ধি পেলে কিছু মানুষ আনন্দ পায় আবার কিছু মানুষ হতাশ হয় কেন? উদ্দীপকের ভিত্তিতে এর কারণ ব্যাখ্যা কর।