Questions in this chapter
বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে গঠিত অস্থায়ী সরকার অত্যন্ত দক্ষতার সাথে সঠিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করে মাত্র নয় মাসের মধ্যে দেশকে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে সক্ষম হন ।
ক. অপারেশন সার্চলাইট কী?
খ. ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? উক্ত সরকারের গঠন বর্ণনা করো।
ঘ. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো ।
একটি স্বাধীন রাষ্ট্রের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষাকে বাদ দিয়ে সংখ্যালঘিষ্ঠ জনগণের ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে চাইলে সংখ্যাগরিষ্ঠ জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং শাসকগোষ্ঠীকে দাবি মানতে বাধ্য করে।
ক. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো!
ঘ. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো।
স্বৈরাচারী শাসক গোষ্ঠীর মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জনৈক নন্দিত নেতাসহ ৩৫ জন সহচরকে কারাগারে বন্দি করার প্রতিবাদে গোটা বাঙালি জাতি বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহার নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির স্বীকৃতি প্রদানে শাসকগোষ্ঠীকে বাধ্য করে।
ক. মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?
খ. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে লেখো।
গ. তোমার পাঠ্যবইয়ের আলোকে উদ্দীপকে বর্ণিত মামলাটি ব্যাখ্যা করো ।
ঘ. উক্ত আন্দোলনের প্রভাব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
জাতীয়তা একটি মানসিক ধারণা। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য কিংবা ভৌগোলিক সান্নিধ্যতার সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদেরকে অন্য জনসমষ্টি হতে আলানা। মনে করে তখন সেই জনসমষ্টিকে জাতীয়তা বলে। ১৯৫২ সালের একটি ঐতিহাসিক ঘটনা আমাদের জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় এবং অসাম্প্রদায়িক রাজনীতির পথ প্রশস্ত করে।
ক. কত সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়?
খ. যুক্তফ্রন্ট কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত আন্দোলনটি অসাম্প্রদায়িক রাজনীতির পথ প্রশস্ত করে- বিশ্লেষণ করো।
“.............প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আগে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরে দিবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা।”
ক. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মোট কতটি আসন লাভ করে ?
খ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের ঐতিহাসিক ভাষণটি কে এবং কোন প্রেক্ষাপটে দিয়েছিলেন? ব্যাখ্যা করো ।
ঘ. “উদ্দীপকের ভাষণটি ছিল বাংলাদেশের পরোক্ষ স্বাধীনতার ঘোষণা” বিশ্লেষণ করো ।
ইংল্যান্ডের রাজা জন ও বিদ্রোহী ব্যারনদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য যে চুক্তি করা হয় সেটিই ম্যাগনাকার্টা। রাজার বৈষম্যমূলক আচরণ ও শোষণ থেকে মুক্তি পাবার জন্য এটি একটি ঐতিহাসিক দলিল। ১২১৫ সালের ১৫ জুন এটা স্বাক্ষরিত হয়। ম্যাগনাকার্টা যেভাবে সাংবিধানিক শাসনের সূচনা করে ঠিক তেমনি কতগুলো ঐতিহাসিক দাবি বাঙালির মুক্তির পথ দেখায় ।
ক. যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন?
খ. আগরতলা মামলা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বাঙালির কোন দাবির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঐতিহাসিক দাবির তাৎপর্য বিশ্লেষণ করো।

ক. কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
খ. অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের চিত্রটি কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো।
‘H’ রাষ্ট্রের জাতীয়তাবাদী আন্দোলনকে স্তব্ধ করে দেয়ার জন্য শাসকগোষ্ঠী তাদের জনপ্রিয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে। শাসকগোষ্ঠীর এ প্রহসনমূলক ও সাজানো মামলা ঐ আন্দোলনকে আরো বেগবান করে। এ আন্দোলনের সাথে যুক্ত হয়। ছাত্রদের কিছু দাবি। ফলে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে এ গণআন্দোলন। অবশেষে এ আন্দোলনের মুখে টিকতে না পেরে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়।
ক. আগরতলা মামলায় মোট কতজন আসামী ছিল?
খ. ছয় দফা কর্মসূচির দুটি দফা বর্ণনা করো।
গ. উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত আন্দোলনের ফলাফল বিশ্লেষণ করো।
‘B’ নামক রাষ্ট্রে স্বাধীনতার দুই যুগ পর প্রথম একটি সাধার নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে একটি জনপ্রিয় রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয়ী হয়। কিন্তু ক্ষমতাসীন সরব বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করায় বিজয়ী দলের নেতা ‘C’ নামক স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দেন।
ক. ১৯৭২ সালের সংবিধানে বাংলাদেশে কোন পদ্ধতির সরকার প্রবর্তন করা হয়?
খ. অপারেশন সার্চলাইট কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নির্বাচনের সাদৃশ্য রয়েছে? উক্ত নির্বাচনের ফলাফল বর্ণনা করো
ঘ. উদ্দীপকে বর্ণিত নির্বাচন বাংলাদেশের স্বাধীনতাকে করে— বিশ্লেষণ করো।
দাদু প্রতিবছরের ন্যায় এবারও সাধারণ নির্বাচনে ভোট দিয়ে নাতি রাজুকে বললেন, ‘দাদুভাই, আমার জীবনে এমন একটি নির্বাচন দেখেছি, যে নির্বাচনটি ছিল অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ।’ তিনি আরও বললেন, “অনেকগুলো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করলেও বাঙালিরা একটি রাজনৈতিক দলকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। কিন্তু পূর্ববর্তী শাসক কোনোভাবে জয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর না করে জনগণের ওপর সশস্ত্র হামলা চালায়।”
ক. কে ‘৬ দফা’ কর্মসূচি ঘোষণা করেন?
খ. ‘অপারেশন সার্চলাইট’ সম্পর্কে কী জানো?
গ. উদ্দীপকে দাদু কোন নির্বাচনের কথা বলেছেন? তোমার পাঠ্যপুস্তকের আলোকে উক্ত নির্বাচনের ফলাফল লেখো।
ঘ. উক্ত নির্বাচনের ফলাফল পাকিস্তানের ভাঙন ত্বরান্বিত করে— তোমার মতামত দাও ।
পাকিস্তান আমলের একটি বিয়োগান্তক ঘটনাকে উপজীব্য করে রচিত হয় কবিতা— ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’, সঙ্গীত— ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’, ‘তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি’, উপন্যাস— ‘আরেক ফাল্গুন’, নাটক— ‘কবর’। রচনাসমূহ বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে যেমন সমৃদ্ধ করেছে তেমনি বিয়োগান্তক ঘটনার ফলে সৃষ্ট বাঙালির অদম্য চেতনাকে করেছে সুসংগঠিত ও শক্তিশালী। এর ধারাবাহিকতায় আরও কয়েকটি সফল রাজনৈতিক কর্মসূচির চূড়ান্ত পরিণতি হলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ ।
ক. আগরতলা মামলার আসামির সংখ্যা কত ছিল?
খ. অপারেশন সার্চলাইট কী?
গ. উদ্দীপকের রচনাসমূহ তোমার পঠিত যে বিয়োগান্তক ঘটনাকে স্মরণ করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা করো।
ঘ. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো।

ক. পাকিস্তানে কে প্রথম সামরিক আইন জারি করেন?
খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী?
গ. উদ্দীপকে উল্লিখিত ছকে কোন নির্বাচনের দিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত নির্বাচনে বিজয়ী জোটের বিজয়ের কারণ বিশ্লেষণ করো।
‘ক’ রাষ্ট্রের শাসকদের জুলুম, শোষণ ও নির্যাতনের প্রতিবাদে জনগণ প্রথম থেকেই সোচ্চার হয়ে ওঠে। শাসকগোষ্ঠী রাষ্ট্রটির একটি অঞ্চলের জনগণের ভাষা ও সংস্কৃতির ওপরেও আঘাত হানে। ফলে জনগণ আরো বেশি আন্দোলনমুখর হয়। দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত নির্বাচনে জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে বিজয়ী করে। কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে শাসকগোষ্ঠী নতুন ষড়যন্ত্র শুরু করলে জনগণের প্রিয় নেতা স্বাধীনতা ঘোষণা করেন।
ক. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
খ. ৩ জুন পরিকল্পনা কী?
গ. উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে উক্ত ‘ক’ রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়- বিশ্লেষণ করো।
‘ক’ নামক রাষ্ট্রের একজন জনপ্রিয় নেতা জনগণের ন্যায্য দাবি-দাওয়া ও স্বাধিকার চাওয়ায় শাসকগোষ্ঠী ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে। জনগণের তীব্র আন্দোলনের মুখে শাসকগোষ্ঠী উক্ত জনপ্রিয় নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি লাভের মাত্র একবছর পর উক্ত নেতার রাজনৈতিক দল জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। উক্ত নির্বাচনের মাধ্যমে ‘ক’ রাষ্ট্রের একটি অঞ্চলের স্বাধীনতার পথ সুগম হয়।
ক. কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?
খ. লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল?
গ. উদ্দীপকে উল্লিখিত মামলার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মামলার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের মতো তোমার পাঠ্যবইয়ের পঠিত নির্বাচনটির তাৎপর্য বিশ্লেষণ করো ।
‘ক’ একটি সদ্য স্বাধীন রাষ্ট্র। হাজার মাইল ব্যবধানের অঞ্চল নিয়ে গঠিত। পশ্চিমাঞ্চলে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠি হলেও পূর্বাঞ্চলে দুই বছর পর নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনে শাসক দলের বিপরীতে কয়েকটি দলের সমন্বয়ে একটি জেল গঠিত হয়। নির্বাচনি জোটটি একুশ দফা কর্মসূচি নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয় এবং ব্যাপকভাবে জয়লাভ করে ।
ক. সত্তর সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
খ. লাহোর প্রস্তাব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ নির্বাচনের সাথে তোমার পঠিত যে নির্বাচনের মিল রয়েছে তার ফলাফল লেখো ।
ঘ. উক্ত নির্বাচনের ফলাফল পাকিস্তানের ভাঙন ত্বরান্বিত করে-তুমি কি একমত? যুক্তি দাও ।
X ও Y দুটি অংশ নিয়ে Z রাষ্ট্র গঠিত। Z রাষ্ট্রের শাসকগোষ্ঠী X অংশের মাত্র ৩% লোকের ভাষাকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে Y অংশের জনগণ তীব্র প্রতিবাদ করে। অবশেষে কয়েকজন বুকের তাজা রক্তের বিনিময়ে তা প্রতিহত করে।
ক. বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কত সালে স্বীকৃতি দেওয়া হয়?
খ. মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন আন্দোলনের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, উক্ত আন্দোলনই বাংলাদেশের স্বাধীনতার সূত্রপাত করে? বিশ্লেষণ করো।

ক. বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন?
খ. ৭ই মার্চের ভাষণের তাৎপর্য লেখো।
গ. উদ্দীপকে [?] চিহ্নিত স্থানে কোন নির্বাচনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত নির্বাচনে কোন রাজনৈতিক দল বিজয় লাভ করে এবং বিষয়ের কারণসমূহ আলোচনা করো।
রায়হান কবির এক মহান নেতা। বাঙালি জাতিকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে তিনি শাসকগোষ্ঠীর নিকট প্রাদেশিক স্বায়ত্তশাসন, পৃথক মুদ্রা ব্যবস্থা ও আধা-সামরিক বাহিনী গঠনসহ এক ঐতিহাসিক কর্মসূচি পেশ করেন।
ক. শেখ মুজিবুর রহমান কত সালে 'বঙ্গবন্ধু' উপাধি লাভ করেন।
খ. ১৯৭১ সালের ২৫ মার্চ রাত্রিকে কালরাত্রি বলা হয় কেন?
গ. উদ্দীপকটিতে কোন ঐতিহাসিক কর্মসূচির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত কর্মসূচির মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে—তুমি কি একমত? বিশ্লেষণ করো।
তীব্র গণ-আন্দোলনের প্রেক্ষিতে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের পতন হয়। এই পরিস্থিতিতে পাকিস্তান সরকার সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়।
ক. কোন নেতাকে দেশবন্ধু বলা হয়?
খ. ৭ মার্চের ভাষণের গুরুত্ব কী?
গ. উদ্দীপকে যে নির্বাচনের কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত নির্বাচনের ঐতিহাসিক গুরুত্ব মূল্যায়ন করো।
পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্য চরমভাবে বৃদ্ধি পেয়েছিল। এই বৈষম্যের অবসানের লক্ষ্যে বাঙালির প্রাণের নেতা লাহোরে কয়েক দফা দাবি উত্থাপন করেন। ইতিহাসে এটি বাঙালির মুক্তির সনদ নামে পরিচিত।
ক. কখন পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়?
খ. যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল?
গ. উদ্দীপকে যে দাবিগুলোর কথা বলা হয়েছে, তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দাবিগুলো স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কী ধরনের প্রভাব রাখে তা ব্যাখ্যা করো।