ChB_2022
‘ক’ রাষ্ট্রের শাসকদের জুলুম, শোষণ ও নির্যাতনের প্রতিবাদে জনগণ প্রথম থেকেই সোচ্চার হয়ে ওঠে। শাসকগোষ্ঠী রাষ্ট্রটির একটি অঞ্চলের জনগণের ভাষা ও সংস্কৃতির ওপরেও আঘাত হানে। ফলে জনগণ আরো বেশি আন্দোলনমুখর হয়। দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত নির্বাচনে জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে বিজয়ী করে। কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে শাসকগোষ্ঠী নতুন ষড়যন্ত্র শুরু করলে জনগণের প্রিয় নেতা স্বাধীনতা ঘোষণা করেন।ক. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?খ. ৩ জুন পরিকল্পনা কী?গ. উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের মিল রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে উক্ত ‘ক’ রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়- বিশ্লেষণ করো।
Loading answers...