SB_2022CB_2022
ExamExamExam Logo
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ All Topics

পাকিস্তান আমলের একটি বিয়োগান্তক ঘটনাকে উপজীব্য করে রচিত হয় কবিতা— ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’, সঙ্গীত— ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’, ‘তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি’, উপন্যাস— ‘আরেক ফাল্গুন’, নাটক— ‘কবর’। রচনাসমূহ বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে যেমন সমৃদ্ধ করেছে তেমনি বিয়োগান্তক ঘটনার ফলে সৃষ্ট বাঙালির অদম্য চেতনাকে করেছে সুসংগঠিত ও শক্তিশালী। এর ধারাবাহিকতায় আরও কয়েকটি সফল রাজনৈতিক কর্মসূচির চূড়ান্ত পরিণতি হলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ ।ক. আগরতলা মামলার আসামির সংখ্যা কত ছিল? খ. অপারেশন সার্চলাইট কী?গ. উদ্দীপকের রচনাসমূহ তোমার পঠিত যে বিয়োগান্তক ঘটনাকে স্মরণ করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা করো। ঘ. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো।

Loading answers...