Questions in this chapter

HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

ব্রিটিশ শাসনের অবসানের অব্যবহিত পরে নতুন পাকিস্তান রাষ্ট্রের একাংশের জনগণ শাসকগোষ্ঠীর অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামতে বাধ্য হয়। ১৯৫৬ সালে সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে জনগণের দাবি পূর্ণতা পায়।

ক. যুক্তফ্রন্ট কী?

খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে যে আন্দোলনকে ইঙ্গিত করা হয়েছে তার প্রেক্ষাপট ব্যাখ্যা করো।

ঘ. বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশে বর্ণিত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো।

DB_2021
Views: 383Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

3O5vIKQ9

ক. অপারেশন সার্চ লাইট কী?

খ. যৌথ বাহিনী বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে বর্ণিত সরকারের গঠন বর্ণনা করো।

ঘ. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বর্ণিত সরকারের অবদান মূল্যায়ন করো।

DB_2021
Views: 882Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলনে একজন অবিসংবাদিত নেতা কর্তৃক উত্থাপিত কিছু দারিকে বাঙালি জাতির ম্যাগনাকার্টা বলা হয় ।

ক. সামরিক শাসন কী?

খ. ১৯৫৮ সালে সামরিক শাসন জারির দুইটি কারণ বর্ণনা করো।

গ. উদ্দীপকে বর্ণিত দাবিসমূহের দুইটি দাবি ব্যাখ্যা করো ।

ঘ. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বর্ণিত দাবিসমূহের গুরুত্ব মূল্যায়ন করো ।

DB_2021
Views: 281Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

‘ক’ রাষ্ট্রের স্বাধীনতার পর থেকে সংখ্যাগরিষ্ঠ জনগণ সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বৈষম্যের শিকার হয়। ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং জনগণ ঐক্যবদ্ধ হতে থাকে। এক পর্যায়ে জনগণের প্রিয়নেতা রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি সম্বলিত একটি প্রস্তাব পেশ করেন।

ক. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

খ. মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা ছিল ব্যাপক ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত বইয়ের কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল ‘বাঙালির মুক্তির সনদ’-বিশ্লেষণ করো।

MSB_2021
Views: 697Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

VRoJPnmJ

ক. যুক্তফ্রন্টের ২১-দফার প্রথম দফাটি কী ছিল?

খ. মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে তোমার পঠিত বইয়ের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

ঘ. বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকে নির্দেশিত ঘটনার গুরুত্ব বিশ্লেষণ করো ।

MSB_2021
Views: 332Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

AhouFnin

ক. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কে?

খ. দুর্নীতি বলতে কী বোঝায়?

গ. উল্লিখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ে বর্ণিত যে সরকারকে নির্দেশ করে, তা গঠনের প্রেক্ষাপট বর্ণনা করো।

ঘ. বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।

MSB_2021
Views: 465Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

HEeNZGYo

ক. পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার দাবি প্রথম কে উত্থাপন করেন?

খ. ‘তমদ্দুন মজলিস’ সম্পর্কে লেখো।

গ. উদ্দীপকে তোমার পঠিত কত সালের নির্বাচনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে উক্ত নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ। করো।

RB_2021
Views: 69Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

ক. পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন?

খ. “রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি” কী? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লেখিত বক্তব্যটি যে ভাষণের অংশবিশেষ তার প্রেক্ষাপট ব্যাখ্যা করো।

ঘ. বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রেক্ষাপটে উক্ত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ করো।

RB_2021
Views: 780Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

‘X’ নামক রাষ্ট্রের সরকার মাত্র ৫ ভাগ লোকের ভাষাকে রাষ্ট্রের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জনগণ আন্দোলনে নামে। বেশ কয়েকজন যুবক বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করে।

ক. যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক কী ছিল?

খ. ১৯৫৬ সালের সংবিধানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত আন্দোলন ছিল একটি সাংস্কৃতিক আন্দোলন- বিশ্লেষণ করো।

DiB_2021
Views: 721Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

‘Y’ নামক রাষ্ট্র পূর্ব ও পশ্চিম অংশে বিভক্ত। পশ্চিম অংশের শাসকগোষ্ঠী পূর্ব অংশের জনগণের উপর শোষণ ও নির্যাতন শুরু করেন । তখনই পূর্ব অংশের জনগণের প্রাণপ্রিয় এক মহান নেতা স্বায়ত্তশাসনসহ বেশ কিছু দাবি পেশ করেন।

ক. লাহোর প্রস্তাব কে পেশ করেন?

খ. আগরতলা মামলা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকটি তোমার পঠিত কোন ঐতিহাসিক দাবির সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো।

ঘ. “উক্ত স্বায়ত্তশাসনের দাবিকে বাংলার মুক্তির সনদ বলা হয়”- তুমি কি একমত? বিশ্লেষণ করো।

DiB_2021
Views: 521Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

পাকিস্তান নামক রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ১৯৭০ সালে ‘এক ব্যক্তি, এক ভোট’ এই নীতিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু কেন্দ্রীয় সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর না করে নানারকম ষড়যন্ত্রের জাল বিস্তার করে। তখনই নেতা শেখ মুজিবুর রহমান জনতার মঞ্চে ঘোষণা দেন, “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।”

ক. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?

খ. ১৯৭১ সালের ২৫শে মার্চ রাত্রিকে কালরাত্রি বলা হয় কেন?

গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঐতিহাসিক ভাষণের মিল আছে? ব্যাখ্যা করো।

ঘ. “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”— তুমি কি মনে কর, এটাই ছিল স্বাধীনতার ঘোষণা? বিশ্লেষণ করো।

DiB_2021
Views: 133Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

‘A’ রাষ্ট্রের শাসকগোষ্ঠী স্বাধীনতা লাভের পরে সংখ্যাগরিষ্ঠ জনগণ অধ্যুষিত একটি অঞ্চলের মাতৃভাষার পরিবর্তে অপর একটি ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এর প্রতিবাদে ছাত্র-জনতা তাদের ভাষাকে রাষ্ট্রের অন্যতম সাংবিধানিক ভাষা করার দাবিতে আন্দোলন করে। কিন্তু স্বৈরাচারী সরকারের পুলিশ গুলি করে আন্দোলনর ছাত্র-জনতাকে হতাহত করে। অবশেষে অনেক রক্তের বিনিময়ে কর্তৃপক্ষ ভাষার দাবি মেনে নিতে বাধ্য হয় ।

ক. সংবিধান কী?

খ. শিক্ষা ক্ষেত্রে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অবদান ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে তোমার পঠিত বইয়ের কোন ঘটনা বিবৃত হয়েছে। ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনের তাৎপর্য মূল্যায়ন করো।

CB_2021
Views: 359Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

‘ক’ রাষ্ট্রে স্বাধীনতার প্রায় দুই যুগ পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে রাষ্ট্রের একাংশের একটি রাজনৈতিক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। কিন্তু ক্ষমতাসীন সরকার এ দলের কাছে ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা ও ষড়যন্ত্র শুরু করে। বিজয়ী অংশের জনগণ তাদের একজন মহান নেতার নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।

ক. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

খ. আগরতলা মামলা বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে তোমার পঠিত বইয়ের কোন নির্বাচনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের গুরুত্ব মূল্যায়ন করো।

CB_2021
Views: 727Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

‘ক’ রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে বাদ দিয়ে মাত্র ৩ ভাগ মানুষের ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয় এবং রক্ত দিয়ে তা প্রতিরোধ করে।

ক. যুক্তফ্রন্ট কী?

খ. ভাষা আন্দোলন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঘটনার সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 393Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

‘ক’ রাজ্যের জনগণ ‘খ’ রাজ্যের শাসক দ্বারা শোষিত ও বঞ্চিত হয়। ‘ক’ রাজ্যের কিছু ব্যক্তিত্ব শোষণ-বঞ্চনার হাত থেকে রক্ষার জন্য ‘খ’ রাজ্যের শাসকগোষ্ঠীকে চাপ দেয় এবং নির্বাচনের আহ্বান জানায়। নির্বাচনে ‘ক’ রাজ্যের ঐক্যবদ্ধ ফ্রন্টটি বিপুল ভোটে জয়লাভ করে।

ক. কে প্রথম পাকিস্তানে সামরিক আইন জারি করেন?

খ. ১১ দফা আন্দোলন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে পাকিস্তানি আমলের কোন নির্বাচনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 843Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

OPTbIYWF

ক. কত সালে মুয়ট গঠিত হয়?

খ. আগরতলা মামলা কেন দায়ের করা হয়েছিল?

গ. উদ্দীপকে শাকিলার দেওয়া উপহারের ছবিতে স্থাপনাটির সাথে সম্পর্কিত তোমার পাঠ্যপুস্তকে যে ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের চিত্রের স্থাপনাটি যাদের আত্মত্যাগের স্মরণে নির্মিত হয়েছে তাদের আত্মত্যাগকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

SB_2021
Views: 393Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

‘ক’ রাষ্ট্রের পূর্বাঞ্চলের জনগণ পশ্চিমাঞ্চলের শাসকদের ২৩ বছরের শোষণ-নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠে। রাষ্ট্রটির প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে পূর্বাশালের জনগণ তাদের পছন্দের নেতার দলকে ভোট দিয়ে বিজয়ী করে। কিন্তু শাসকদল ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র শুরু করলে জনপ্রিয় নেতা স্বাধীনতা ঘোষণা করেন।

ক. ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য জাতীয় পরিষদে কতটি আসন বরাদ্দ ছিল?

খ. অপারেশন সার্চলাইট বলতে কী বোঝ? বুঝিয়ে লেখো।

গ. উদ্দীপকে উল্লেখিত নির্বাচনের সাথে তোমার পাঠ্যসূচির কোন নির্বাচনের মিল আছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লেখিত নির্বাচনের সাথে তোমার পাঠ্য বইয়ের যে নির্বাচনের মিল আছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তার প্রভাব মূল্যায়ন করো।

SB_2021
Views: 702Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

সদ্য স্বাধীন একটি রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী জনগণ তাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানালে শাসকগোষ্ঠী তাতে কর্ণপাত করেনি। ফলে জনগণের ক্ষোভ বাড়তে থাকে। শুরু হয় আন্দোলন । আন্দোলনের এক পর্যায়ে শাসকগোষ্ঠী ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ করলে অনেকে শহিদ হন। ফলে আন্দোলন আরো বেগবান হয়। দাবি- মেনে নিতে বাধ্য হয় শাসকগোষ্ঠী।

ক. কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?

খ. যুক্তফ্রন্ট সম্পর্কে কী জান? লেখো।

গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঘটনাটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. “উক্ত আন্দোলন ঐ ভাষাভাষী জনগণের উপর পরবর্তী আন্দোলন সংগ্রামে প্রেরণা যুগিয়েছে” – তোমার মতামত ব্যক্ত করো ।

JB_2021
Views: 817Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসরণকারী রাষ্ট্রটি পাঁচটি প্রদেশে মধ্যে ‘ব’ নামক প্রদেশটির জনগণকে তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত রেখে অর্থনৈতিক শোষণ চালাতে থাকে। ‘ব’ প্রদেশের জনগণের অবস্থা অবস্থা দেখে ঐ প্রদেশের একজন অবিসংবাদিত নেতা এক সম্মেলনে কতগুলো দাবি উত্থাপন করেন। এই দাবিগুলোকে জনগণ তাদের মুন্নি সনদ হিসেবে গ্রহণ করে। এই দাবির উপর ভিত্তি করে পরবর্তীতে লি প্রদেশটি স্বাধীনতা লাভ করে।

ক. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?

খ. ছাত্র সমাজের এগার দফার দুটি দফা লেখো।

গ. উদ্দীপকের ঘটনাটি পাঠ্যবইয়ের যে দাবির সাথে মিল পাওয় যায় তার তিনটি দাবি আলোচনা করো।

ঘ. এই দাবিগুলোকে জনগণ তাদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করে- তোমার মতামত ব্যক্ত করো।

JB_2021
Views: 817Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ
All Topics
View

পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত স্বাধীন রাষ্ট্রটিতে স্বাধীনতার প্রায় ২৩ বছর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পূর্বাঞলের জনপ্রিয় রাজনৈতিক দলটি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু ক্ষমতাসীন সরকার ক্ষমতা হস্তান্তর না করে সাধারণ জনগণের উপর সামরিক বাহিনী লেলিয়ে দিলে বিজয়ী দলের নেতা স্বাধীনতা ঘোষণা করেন।

ক. ৬ দফা কে ঘোষণা করেন?

খ. ভাষা আন্দোলন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন জাতীয় নির্বাচনের মিল রয়েছে? তার ফলাফল ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের ফলাফল উক্ত রাষ্ট্রের ভাঙ্গন ত্বরান্বিত করে- তুমি কি একমত? যুক্তি দাও ।

JB_2021
Views: 340Answers: 0Bookmarks: 0Asked to solve: 0