Questions in this chapter
সদ্য স্বাধীন হওয়া একটি রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে শোষিত, বঞ্চিত করার জন্য শাসকগোষ্ঠী চাপ সৃষ্টি করতে থাকে। তারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি ধ্বংস করার লক্ষ্যে পাঁয়তারা শুরু করে। মূলত এ আন্দোলনই পরবর্তী আন্দোলন সংগ্রামের পথ সৃষ্টি করে। যার ফলশ্রুতিতে বিভিন্ন আন্দোলন তথা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে এটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়।
ক. দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
খ. আগরতলা মামলা দায়ের করা হয় কেন?
গ. উদ্দীপকে বর্ণিত আন্দোলন তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনকে ইঙ্গিত করে তার ব্যাখ্যা দাও।
ঘ. উক্ত আন্দোলন "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেরণা হিসেবে কাজ করেছে”- বিশ্লেষণ করো।
'ক' একটি সদ্য স্বাধীন দেশ। ধর্মভিত্তিক জাতীয়তার সূত্র ধরে 'খ' ও 'গ' নামে দুটি প্রদেশ নিয়ে দেশটি গঠিত হয়েছে। কিন্তু 'খ' প্রদেশটি স্বাধীনতার শুরু থেকেই সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। ফলে সাংবিধানিক সংকট তৈরি হয় এবং 'খ' প্রদেশে একটি রক্তক্ষয়ী আন্দোলনের সূত্রপাত হয়। এ আন্দোলনই 'খ' প্রদেশের জনগণের মধ্যে নতুন জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়।
ক. জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূল কথা কী?
খ. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় এর তাৎপর্য কী?
গ. উদ্দীপকের আন্দোলনের সাথে পাঠ্যবইয়ের কোন আন্দোলনের মিল খুঁজে পাও? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল- বিশ্লেষণ করো।
'M' ও 'N' নামক দুটি প্রদেশ নিয়ে গঠিত একটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল। 'M' প্রদেশের নেতৃবৃন্দরাই স্বাধীনতার শুরু থেকে শাসন ক্ষমতার কেন্দ্র বিন্দুতে ছিল। সে কারণে 'N' প্রদেশটি অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হয়। 'N' অঞ্চলের একজন মহান নেতা বৈষম্য অবসানের লক্ষ্যে কয়েকটি দাবি পেশ করেন। উক্ত দাবিতে প্রাদেশিক রাজস্ব ব্যবস্থা, সুশাসন, বৈদেশিক বাণিজ্যে প্রাদেশিক সরকারের ক্ষমতা ও সরকারি চাকরিতে 'N' প্রদেশের জনগণের জন্য কোটা সিস্টেম রাখার কর্মসূচি পেশ করা হয়।
ক. ১৯৫৮ সালে সামরিক শাসন কে জারি করেন?
খ. ১৯৭০ সালের জাতীয় নির্বাচনের ফলাফল অখণ্ড পাকিস্তানের শেষ মৃত্যুবার্তা- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে 'N' প্রদেশের মহান নেতার উত্থাপিত দাবির সাথে তোমার পঠিত কোন কর্মসূচির মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বাঙালি জাতীয়তাবাদ বিকাশ ও স্বাধীনতা অর্জনে উক্ত কর্মসূচির গুরুত্ব বিশ্লেষণ করো।
'S' নামক রাষ্ট্র দুটো অঞ্চলে বিভক্ত ছিল। তন্মধ্যে শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠের ভাষাকে বাদ দিয়ে সংখ্যালঘিষ্ঠের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়। শুরু হয় বঞ্চিত সম্প্রদায়ের তীব্র আন্দোলন। যার পরিপ্রেক্ষিতে উক্ত রাষ্ট্রের প্রথম সংবিধানে সংখ্যাগরিষ্ঠের ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে।
ক. মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?
খ. ২৫ মার্চকে কালরাত বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত সংবিধান সম্পর্কে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত আন্দোলন বাংলাদেশ অভ্যুদয়ের প্রেরণা হিসেবে কাজ করেছে- তোমার মতামত দাও।
১৯৫৬ সালে শ্রীলংকায় ভাষানীতি প্রবর্তন করা হয়। এতে বলা হয়- যারা শুদ্ধভাবে সিংহলি ভাষা বলতে ও লিখতে পারবে না তাদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে। এ নিয়মের বিরুদ্ধে তামিল জনগোষ্ঠীর রাজনৈতিক সংগঠন ফেডারেল পার্টি তীব্র প্রতিবাদ জানায়।
ক. যুক্তফ্রন্ট কী?
খ. ১৯৫৬ সালের সংবিধানের দু'টি বৈশিষ্ট্য লেখো।
গ. উদ্দীপকের ঘটনার সাথে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের কোন ঘটনার মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো।
ঘ. উক্ত ঘটনার সাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক বিশ্লেষণ করো।
একটি রাষ্ট্রের দু'টি অংশ। 'খ' অঞ্চলের শাসকগোষ্ঠী কর্তৃক শোষণ, নির্যাতন ও বৈষম্য থেকে মুক্তির জন্য 'ক' অঞ্চলের একজন মহান নেতা নেতৃত্ব দেন। তিনি স্বাধিকার প্রতিষ্ঠা, জনগণের অর্থনৈতিক মুক্তি ও নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি দাবি তুলে ধরেন। 'ক' অঞ্চলের জনগণ ঐ দাবিসমূহ আদায়ের জন্য দুর্বার আন্দোলন শুরু করেন।
ক. পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে কার্যকর হয়?
খ. ১৯৫৪ সালে পাকিস্তানে কোন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
গ. উদ্দীপকে উল্লেখিত দাবির সাথে তোমার পঠিত যে দাবির সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত আন্দোলনের ফলাফল বিশ্লেষণ করো?
'ক' রাষ্ট্রের জনপ্রিয় নেতাকে দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে রাখার পর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়। এতে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায় সরকার মিথ্যা মামলা প্রত্যাহার করে জনপ্রিয় নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়।
ক. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ. বাঙালির 'ম্যাগনাকার্টা' বলা হয় কোন কর্মসূচিকে?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনা জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে- বিশ্লেষণ করো।
একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় দুই যুগ পরে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলের নিকট ক্ষমতা হস্তান্তর করতে শাসকগোষ্ঠী টালবাহানা শুরু করে। প্রতিবাদে সর্বস্তরের জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বিজয়ী দলের অবিসংবাদিত নেতা বিশাল প্রতিবাদ সমাবেশে গণমানুষের মুক্তির পথ দেখান এবং সংকট মোকাবিলার জন্য সকল প্রকার দিকনির্দেশনা দেন।
ক. আগরতলা মামলার আসামি সংখ্যা কতজন ছিলেন?
খ. ১৯৭১ সালের ২৫ মার্চের রাত কেন আমাদের জাতীয় জীবনে কালরাত হিসেবে খ্যাত?
গ. উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের ফলাফল ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ করো।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে 'ক' নামক দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটি দুটি অংশে বিভক্ত। মাঝখানে বড় একটি রাষ্ট্রের অবস্থান। স্বাধীনতা লাভের পর শাসকগোষ্ঠী একটি অঞ্চলের জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালাতে শুরু করে। নির্যাতিত অঞ্চলের জনগণের ভাষার ওপর শাসকগোষ্ঠী আঘাত করে। সর্বস্তরের জনগণ প্রতিবাদ ও আন্দোলন শুরু করে। ফলশ্রুতিতে শাসকগোষ্ঠী তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়। আন্দোলনকারী জনগণের মধ্যে জন্ম নেয় একটি নতুন চেতনা যা পরবর্তীকালে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
ক. কত তারিখে মুজিবনগর সরকার গঠন করা হয়?
খ. 'বাঙালির ম্যাগনাকার্টা' বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে তোমার পঠিত যে আন্দোলনের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করো
M' রাষ্ট্রটি দীর্ঘ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। এর পরই রাষ্ট্রটির এক অঞ্চলের শাসকগোষ্ঠী অন্য অঞ্চলের জনগণের উপর বৈষম্যমূলক নীতি চালাতে শুরু করে। ফলে ঐ অঞ্চলের জনগণের মধ্যে ভীষণ ক্ষোভের সৃষ্টি হয়। জনগণ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে থাকে। এক পর্যায়ে অঞ্চলটির জনপ্রিয় নেতা বিরোধীদলীয় এক সম্মেলনে জনগণের বাঁচার দাবি নামে কিছু কর্মসূচি পেশ করেন।
ক. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
খ. অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত বইয়ের কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল বাঙালির মুক্তির সনদ- বিশ্লেষণ করো।
মি. 'P' একটি দেশের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। দেশটিতে দীর্ঘদিন পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মি. 'P' এর দল নিরঙ্কুশ জয় লাভ করে। কিন্তু শাসকগোষ্ঠী নির্বাচনে জয়লাভকারী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করে। এক পর্যায়ে দলটির প্রিয় নেতা একটি ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ হতে এবং স্বাধীনতার জন্য প্রস্তুত হতে বলেন।
ক. কত সালে বাংলা দাপ্তরিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়?
খ. মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল?
গ. উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের সাথে তোমার পঠিত যে নির্বাচনের সাদৃশ্য রয়েছে তার ফলাফল বর্ণনা করো।
ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের ফলাফল দেশটির স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল? বিশ্লেষণ করো
ভারতীয় উপমহাদেশে 'ক' একটি স্বাধীন রাষ্ট্র। হাজার মাইল দূরত্বে অবস্থিত এর একটি প্রদেশ 'খ'। স্বাধীনতা লাভের পর কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ না করে নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে থাকে। জনগণ আন্দোলনের প্রস্তুতি নিলে সরকার নির্বাচনি ধারা সংশোধন করে প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করে। প্রদেশের কয়েকটি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয় লাভ করে।
ক. জাতীয়তাবাদ কী?
খ. অপারেশন সার্চলাইট সম্পর্কে কী জান? লেখো
গ. উদ্দীপকে উল্লেখিত নির্বাচনের সাথে তোমার পাঠ্যবইয়ের যে নির্বাচনের মিল রয়েছে তার ফলাফল ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত জোটবদ্ধ নির্বাচনের ফলাফল সেই প্রদেশের জাতীয়তাবাদ বিকাশ ও স্বাধিকার আন্দোলনে কতটুকু সহায়ক ছিল? মতামত দাও।
দীর্ঘ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে 'অ' অঞ্চলের জনগণের মধ্যে এরূপ আশার সঞ্চার হয়েছিল যে, এবার তাদের আর্থ- সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটবে। কিন্তু অচিরেই আর্থ-সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক নিপীড়ন ও রাজনৈতিক বঞ্চনার কারণে তাদের দেখা স্বপ্ন ভঙ্গ হয়। পরবর্তীতে বিভিন্ন আন্দোলন- সংগ্রামের একপর্যায়ে তাদের মুক্তির দিশারি একজন নেতা অর্থনৈতিক মুক্তি ও স্বাধিকারের কথা চিন্তা করে কয়েকটি দফা সংবলিত একটি অনন্য কর্মসূচি ঘোষণা করেন।
ক. ১৯৫৮ সালে কে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন?
খ. 'তমদ্দুন মজলিস' কেন গঠন করা হয়েছিল?
গ. উদ্দীপকে কোন কর্মসূচির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কী ভূমিকা রেখেছে? বিশ্লেষণ করো।
সুদানের উত্তর অংশের নেতারা ছিল দেশটির শাসক। দক্ষিণ অংশের উপর চলতো তাদের শাসন-শোষণ ও নির্যাতন। তারই ধারাবাহিকতায় উত্তর অংশের এক স্বৈরাচারী শাসক দক্ষিণ অংশের একজন জনপ্রিয় জাতীয়তাবাদী নেতাকে প্রধান আসামি করে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। ফলে স্বৈরাচারী শাসকের এরূপ ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দক্ষিণ অংশের জনগণ প্রতিবাদ করতে থাকে। একপর্যায়ে জনগণের প্রতিবাদী কণ্ঠস্বর গণআন্দোলনে রূপ নেয়। স্বৈরচারী' শাসক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।
ক. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
খ. মওলানা ভাসানীকে 'মজলুম জননেতা' বলা হয় কেন?
গ. উদ্দীপকে বর্ণিত মামলার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মামলার সাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের সাথে তোমার পঠিত আন্দোলনের ফলাফলের সাদৃশ্য বিশ্লেষণ করো।
X' রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই রাষ্ট্রটির সরকার একটি অঞ্চলের জনগণের ওপর শোষণ-নির্যাতন চালায়। এরকম পরিস্থিতিতে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য জনপ্রিয় নেতা সরকারের নিকট কিছু দাবি পেশ করেন।
ক. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
খ. ভাষা আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন কর্মসূচির সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত কর্মসূচি ছিল বাঙালির মুক্তির সনদ- বিশ্লেষণ করো।
দীর্ঘদিন থেকে চলা অর্থনৈতিক বৈষম্য, হত্যা, জেল-জুলুম এবং ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কারণে 'X' রাষ্ট্রের জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন শুরু করে। জনতার আন্দোলনে ভীত সরকার বাধ্য হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করে এবং রাজবন্দিদের মুক্তি দেয়।'
ক. 'অপারেশন সার্চলাইট' কী?
খ. মুজিবনগর সরকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো গণআন্দোলনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত আন্দোলন জনগণকে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করে- বিশ্লেষণ করো।
'X' রাষ্ট্রের স্বাধীনতার দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়যুক্ত করে। কিন্তু রাষ্ট্রপতিসহ প্রভাবশালী নেতৃবৃন্দ নির্বাচনি ফলাফল না মেনে চক্রান্তে লিপ্ত হন।
ক. ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন?
খ. আগরতলা মামলা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত নির্বাচন স্বাধীনতা লাভে প্রেরণা যোগায়- বিশ্লেষণ করো।
কত সালে বাংলা দাপ্তরিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়?
জাতীয়তাবাদ কী?
‘ক’ রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই শাসকগোষ্ঠী রাষ্ট্রের একটি অঞ্চলের জনগণের প্রতি বিমাতাসুলভ আচরণ শুরু করে। শাসকগোষ্ঠীর নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয় এবং একপর্যায়ে জনগণের প্রিয় নেতা শাসকগোষ্ঠীর কাছে কিছু দাবি উত্থাপন করেন ।
ক. ছয় দফার প্রথম দফা উল্লেখ করো।
খ. যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয় বিশ্লেষণ করো।