DiB_2023
'M' ও 'N' নামক দুটি প্রদেশ নিয়ে গঠিত একটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল। 'M' প্রদেশের নেতৃবৃন্দরাই স্বাধীনতার শুরু থেকে শাসন ক্ষমতার কেন্দ্র বিন্দুতে ছিল। সে কারণে 'N' প্রদেশটি অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হয়। 'N' অঞ্চলের একজন মহান নেতা বৈষম্য অবসানের লক্ষ্যে কয়েকটি দাবি পেশ করেন। উক্ত দাবিতে প্রাদেশিক রাজস্ব ব্যবস্থা, সুশাসন, বৈদেশিক বাণিজ্যে প্রাদেশিক সরকারের ক্ষমতা ও সরকারি চাকরিতে 'N' প্রদেশের জনগণের জন্য কোটা সিস্টেম রাখার কর্মসূচি পেশ করা হয়।ক. ১৯৫৮ সালে সামরিক শাসন কে জারি করেন?খ. ১৯৭০ সালের জাতীয় নির্বাচনের ফলাফল অখণ্ড পাকিস্তানের শেষ মৃত্যুবার্তা- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে 'N' প্রদেশের মহান নেতার উত্থাপিত দাবির সাথে তোমার পঠিত কোন কর্মসূচির মিল রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. বাঙালি জাতীয়তাবাদ বিকাশ ও স্বাধীনতা অর্জনে উক্ত কর্মসূচির গুরুত্ব বিশ্লেষণ করো।
Loading answers...