JB_2023
সুদানের উত্তর অংশের নেতারা ছিল দেশটির শাসক। দক্ষিণ অংশের উপর চলতো তাদের শাসন-শোষণ ও নির্যাতন। তারই ধারাবাহিকতায় উত্তর অংশের এক স্বৈরাচারী শাসক দক্ষিণ অংশের একজন জনপ্রিয় জাতীয়তাবাদী নেতাকে প্রধান আসামি করে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। ফলে স্বৈরাচারী শাসকের এরূপ ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দক্ষিণ অংশের জনগণ প্রতিবাদ করতে থাকে। একপর্যায়ে জনগণের প্রতিবাদী কণ্ঠস্বর গণআন্দোলনে রূপ নেয়। স্বৈরচারী' শাসক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।ক. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?খ. মওলানা ভাসানীকে 'মজলুম জননেতা' বলা হয় কেন?গ. উদ্দীপকে বর্ণিত মামলার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মামলার সাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের সাথে তোমার পঠিত আন্দোলনের ফলাফলের সাদৃশ্য বিশ্লেষণ করো।
Loading answers...