JB_2023
ExamExamExam Logo
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০২ঃ পাকিস্তান থেকে বাংলাদেশ All Topics

ভারতীয় উপমহাদেশে 'ক' একটি স্বাধীন রাষ্ট্র। হাজার মাইল দূরত্বে অবস্থিত এর একটি প্রদেশ 'খ'। স্বাধীনতা লাভের পর কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ না করে নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে থাকে। জনগণ আন্দোলনের প্রস্তুতি নিলে সরকার নির্বাচনি ধারা সংশোধন করে প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করে। প্রদেশের কয়েকটি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয় লাভ করে।ক. জাতীয়তাবাদ কী?খ. অপারেশন সার্চলাইট সম্পর্কে কী জান? লেখোগ. উদ্দীপকে উল্লেখিত নির্বাচনের সাথে তোমার পাঠ্যবইয়ের যে নির্বাচনের মিল রয়েছে তার ফলাফল ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত জোটবদ্ধ নির্বাচনের ফলাফল সেই প্রদেশের জাতীয়তাবাদ বিকাশ ও স্বাধিকার আন্দোলনে কতটুকু সহায়ক ছিল? মতামত দাও।

Loading answers...