SB_2021
পদ্মা লিমিটেড-এর প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব জাওয়াদ উৎপাদন বিভাগ, মানব সম্পদ বিভাগ এবং অর্থ বিভাগের যাবতীয় কাজকে চিহ্নিতকরণপূর্বক কর্মীদের কাজের দায়- দায়িত্ব, কর্তৃত্ব ও পারস্পরিক সম্পর্ক ঠিক করে দেন। জনাব জাওয়ার্দ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিজে নেন এবং অপেক্ষাকৃত কর্ম গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিম্নস্তরে এবং শাখা অফিসের ওপর অর্পণ করেন। এতে কর্মীরা নিশ্চিন্তে নিজ নিজ কাজ সুষ্ঠুভাবে করতে পারেন। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা সহজে অর্জিত হয়। ক. ব্যবস্থাপক কে?খ. ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে বর্ণিত জনাব জাওয়াদের প্রথম দিকের সম্পাদিত কার্যক্রম ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? বুঝিয়ে লেখো ।ঘ. “ব্যবস্থাপনার বিশেষ নীতির প্রতিফলনেই জনাব জাওয়াদের কোম্পানির লক্ষ্য অর্জন সহজতর হয়েছে"— উদ্দীপকের আলোকে এর যথার্থতা যাচাই করো।
Loading answers...