BB_2019
উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা জারির প্রেক্ষিতে উৎপাদন বিভাগের ব্যবস্থাপক জনাব আতিক আরও সতর্কতার সাথে প্রত্যেক কর্মীর কাজ সুনির্দিষ্ট করে দিয়ে তাদের জবাবদিহিতার ব্যবস্থাও করেন। উদ্দীপনা বাড়ানোর জন্য তার অধীন চল্লিশ জনের মাঝে পনেরো জনকে নির্দিষ্ট পরিমাণে মোবাইল বিলের ব্যবস্থা করেন। এতে বাকি পঁচিশ জনের মনে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন নির্বাহীগণ অবগত হলেন এবং তারা ক্ষোভ নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করেন। ক. ব্যবস্থাপনার নীতি কী?খ. এফ.ডব্লিউ টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। কেন?গ. উদ্দীপকে হেনরি ফেয়লের কোন নীতি লঙ্ঘনের ফলে প্রতিষ্ঠানটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।ঘ. জনাব আতিক একজন প্রশাসক না ব্যবস্থাপক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Loading answers...