SB_2021
জনাব শিহান একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত। তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনা ও নীতি প্রণয়ন এবং জটিল সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পৃক্ত। অন্যদিকে, জনাব কাকলী পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যান। তিনি তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং পরামর্শ দেন। সবার সমন্বিত প্রয়াস ও নৈপুণ্যে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সাফল্য দিন দিন বাড়ছে । ক. আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে?খ. ব্যবস্থাপনা অধ্যয়ন কেন দরকার?গ. উদ্দীপকে জনাব কাকলী ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা করো ।ঘ. “জনাব শিহান ও কাকলীর ব্যবস্থাপকীয় দক্ষতার কাম্য সংমিশ্রণই প্রতিষ্ঠানের সাফল্যের চাবিকাঠি”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো ।
Loading answers...