MB_2021
স্মার্টভিউ লিমিটেড একটি বৃহৎ পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি তিনজন সহকারী ব্যবস্থাপকের মধ্য থেকে মি. সাকিবকে ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেয়। মি. সাকিব গত ১০-০৩-২০১৮ তারিখে সহকারী ব্যবস্থাপক হিসেবে অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন। যেখানে একই পদমর্যাদায় অন্য দুইজন সহকারী ব্যবস্থাপক তার এক বছর আগে থেকেই অত্র প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিষয়টি নিয়ে কর্মকর্তাদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে। অনেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পদোন্নতির বিদ্যমান নীতি বা ভিত্তিকে কিছুটা পরিবর্তনের অনুরোধ জানাচ্ছেন । ক. নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ কোনটি?খ. কর্মী নির্বাচন নেতিবাচক প্রক্রিয়া কেন? ব্যাখ্যা করো ।গ. উদ্দীপকে কর্মী সংগ্রহের কোন মৌলিক উৎস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো ।ঘ. প্রাতিষ্ঠানিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে উদ্দীপকের পদোন্নতির বিদ্যমান নীতি পরিবর্তনের যে অনুরোধ জানানো হয়েছে তা কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো?
Loading answers...