Questions in this chapter

HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

দীপিতা এন্টারপ্রাইজ এর পরিচালনা পর্ষদ চলতি বছর বিক্রয় বিভাগকে ৩,০০,০০০ একক পণ্য বিক্রির নির্দেশ দেয়। ছয় মাস পর কর্তৃপক্ষ দেখতে পায় শুধু ১,২০,০০০ একক পণ্য বিক্রি হয়েছে। অনুসন্ধানে ‘জানা যায় দুজন দক্ষ কর্মী কাজ ছেড়ে চলে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দুজন বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া হয় এবং বিক্রয়কর্মীদের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার অতিরিক্ত বিক্রির ওপর ১% কমিশন দেওয়ার ঘোষণা করা হয় । \\

ক. কর্মসূচি কী?

খ. “আদর্শমান নির্ধারণ ছাড়া নিয়ন্ত্রণ প্রক্রিয়া প্রয়োগ করা সম্ভব নয়”— ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের প্রথম ছয় মাসের বিক্রয় লক্ষ্যমাত্রার বিচ্যুতি নির্ণয় করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দীপিতা এন্টারপ্রাইজ কর্তৃক গৃহীত পদক্ষেপ যথেষ্ট- তুমি কি একমত? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আলোকে মূল্যায়ন করো।

RB_2021
Views: 245Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

মি. রবিন একটি বায়িং হাউজ থেকে গাঢ় নীল রংয়ের জিন্স প্যান্ট সরবরাহের ফরমায়েশ পান। এ কাজে সহযোগিতার জন্য তিনি। একজন মান নিয়ন্ত্রক নিয়োগ দেন। মান নিয়ন্ত্রক সকল শ্রমিককে প্রথমে কাজ বুঝিয়ে দেন। একদিন পর তিনি রবিনকে একটি পুরাতন মেশিন পরিবর্তন করে সেখানে নতুন মেশিন স্থাপনের সুপারিশ করেন। মি. রবিন কালবিলম্ব না করে নতুন মেশিনের ব্যবস্থা করেন। নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত মানের মাল সরবরাহ করতে পারায় মি. রবিন পুনরায় আরেকটি ফরমায়েশ পান। \\

ক. নিয়ন্ত্রণ কী?

খ. নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয় কেন?

গ. উদ্দীপকটিতে নিয়ন্ত্রণের আদর্শমান কোনটি? ব্যাখ্যা করো।

ঘ. “নিয়ন্ত্রণের নীতিমালা অনুসরণ করাই মি. রবিনের সাফল্যের মূল কারণ”— তুমি কি একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

CB_2021
Views: 371Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

একটি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্মীর মাধ্যমে বাড়িতে যেয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করে থাকে। প্রতিষ্ঠানটি প্রতিমাসে ৫,০০০ পিস সিলিন্ডার বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ১৫ দিন পর দেখা গেল যে, মাত্র ১,৫০০ পিস সিলিন্ডার বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানটি তদন্ত করে দেখে যে, দুজন কর্মীর দায়িত্ব-কর্তব্যে অবহেলা করায় বিক্রি কম হয়েছে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেই কর্মীদের ছাঁটাই করে নতুন দুজন কর্মী নিয়োগ দেয় । \\

ক. বাজেট কী?

খ. “নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া”— ব্যাখ্যা করো ।

গ. প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপের সাহায্যে বিক্রির পরিমাণ কম হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে? ব্যাখ্যা করো ।

ঘ. কাঙ্ক্ষিত পরিমাণ বিক্রি নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।

DiB_2021
Views: 625Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

জনাব সৈকত একটি স্বনামধন্য সাবান শিল্পের বিক্রয়। ব্যবস্থাপক। তিনি তার বিভাগের মাসিক বিক্রয় টার্গেট ১ লক্ষ একক নির্ধারণ করেন এবং সে অনুযায়ী বিক্রয় কর্মীদের নির্দেশনা দেন। নির্দিষ্ট সময় শেষে দেখা গেল ৩০ হাজার একক কম বিক্রি হয়েছে। কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি সুপারভাইজারদের অন্য বিভাগে বদলি করেন এবং উক্ত পদে দক্ষ সুপারভাইজার নিয়োগ করেন ।

\\

ক. নিয়ন্ত্রণ কী?

খ. নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয় কেন?

গ. উদ্দীপকে জনাব সৈকত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপের সাহায্যে বিক্রি কম হওয়ার কারণ চিহ্নিত করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব সৈকতের কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য গৃহীত ব্যবস্থার যৌক্তিকতা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আলোকে বিশ্লেষণ করো ।

ChB_2021
Views: 449Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

সৌমিক এ্যাপারেলস কর্তৃক ২০২০ সালে ১ লক্ষ ২০ হাজার পিস পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সে অনুযায়ী প্রথম ৩ মাস কাজ হলেও লোডশেডিংয়ের কারণে পরবর্তী ৬ মাসে ১০% উৎপাদন কম হয়। কর্মীদের আন্তরিক প্রচেষ্টা এবং কাঁচামালের পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ ক্রেতাকে সময়মত পণ্য সরবরাহ করতে ব্যর্থ হন। ফলে কর্তৃপক্ষ লোকসানের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েন এবং উৎপাদন অব্যাহত রাখার জন্য নিজস্ব জেনারেটর স্থাপনের উদ্যোগ নেন। \\

ক. লক্ষ্য কী?

খ. ব্যবস্থাপনাকে কে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয়?

গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে ২০২০ সালে প্রথম ৯ মাসে উৎপাদন লক্ষ্যমাত্রায় কতটা বিচ্যুতি ঘটেছে? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো, বর্ণিত প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরবর্তী উদ্যোগ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট? মতামত দাও।

SB_2021
Views: 752Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

MNL কোম্পানির মহাব্যবস্থাপক জনাব আশরাফুল বার্ষিক ৫১,০০০ মেট্রিক টন পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করে দেন। চার মাস পর দেখা গেল যে, মাত্র ১৪,০০০ মেট্রিক টন পণ্য উৎপাদিত হয়েছে। কোম্পানির মহা-ব্যবস্থাপক লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদনের কারণ উদঘাটন করলেন এবং নতুন প্রযুক্তি প্রবর্তনপূর্বক ইউনিট ম্যানেজারকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ব্যবস্থা নেন । \\

ক. নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি?

খ. নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যতিক্রমের নীতি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা স্থিরকরণ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন গুরুত্বপূর্ণ ধাপের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো।

ঘ. উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের জন্য মহাব্যবস্থাপক কর্তৃক নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।

SB_2021
Views: 366Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

‘সাদিতা টেক্সটাইল লিমিটেড'-এর স্বত্বাধিকারী জনার নাবিলা ৮ দিনের মধ্যে ১,০০০ পিস থ্রীপিচ সরবরাহ করবেন বলে 'সুমনা ফ্যাশন হাউজ'-এর সাথে চুক্তি করেন। উৎপাদন শুরু থেকে ৪ দিনে দেখা গেল মাত্র ৪৫০ পিস থ্রীপিচ তৈরি করা হয়েছে । পরবর্তীতে তিনি যথাসময়ে থ্রীপিচ সরবরাহ করার জন্য নিয়ন্ত্রণের প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করলেন।

\\

ক. ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কী? খ. পার্ট (PERT)-এর পূর্ণরূপ কী?

গ. নিয়ন্ত্রণের কোন পদক্ষেপে জনাব নাবিলা থ্রীপিচ উৎপাদনের বিচ্যুতি নির্ণয় করেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব নারিলা যথাসময়ে থ্রীপিচ সরবরাহ করতে তার গৃহীত পরিকল্পনায় কোন ধরনের সংশোধনী গ্রহণ করছেন বলে তুমি মনে করো? মতামত বিশ্লেষণ করো।

JB_2021
Views: 686Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

মি. শিকদার একটি সোয়েটার কারখানার ব্যবস্থাপক । তিনি ২০২১ সালের মধ্যে ৫,০০,০০০ পিস সোয়েটার উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করলেন। অক্টোবর মাস পর্যন্ত কারখানাটি মাত্র ৩,০০,০০০ পিস সোয়েটার উৎপাদন করেছে। যথাসময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা উৎপাদনের উপায় নিয়ে তিনি ভাবছেন । \\

ক. মিতব্যয়িতার নীতি কী?

খ. “নিয়ন্ত্রণ পরিকল্পনার ওপর নির্ভরশীল”— ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের কারখানার ৩,০০,০০০ পিস উৎপাদন নিয়ন্ত্রণের কোন ধাপের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের কারখানাটির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটি অনুসরণ করা প্রয়োজন বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও ।

JB_2021
Views: 414Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

রূপালী লি. একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে ২০১৮ সালে ১,০০,০০০ একক পণ্য উৎপাদিত হয়। প্রতি একক পণ্য উৎপাদনে কাঁচামাল প্রয়োজন ১,০০০ টাকার এবং একক প্রতি মজুরি ২০০ টাকা। প্রতিষ্ঠানটি বিল্ডিং ভাড়া ২,৫০,০০০ টাকা এবং কর্মকর্তাদের বেতন ৫,০০,০০০ টাকা প্রদান করে। প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য ২,০০০ টাকা। প্রতিষ্ঠানের বার্ষিক বিদ্যুৎ বিল দিতে হয় ৫০,০০০ টাকা \\

ক. স্বতঃস্ফূর্ত সমন্বয় কী?

খ. সমন্বয়ের ক্ষেত্রে ভারসাম্যের নীতি বলতে কী বোঝ?

গ. রূপালী লি.-এর ব্রেক ইভেন পয়েন্ট (BEP) নির্ণয় করো।

ঘ. উদ্দীপকে যে দুই ধরনের ব্যয় রয়েছে তাদের তুলনামূলক বিশ্লেষণ করো।

SB_2019
DB_2019
DiB_2019
Views: 175Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

ব্যবস্থাপনা পরিচালক মিস রোদশী উৎপাদন বিভাগের নিয়ন্ত্রণ ব্যবস্থা এমনভাবে আরোপ করেন, যা সহজেই বোঝা যায় ও প্রয়োগ করা যায়। উল্লেখ্য, বছরের শুরুতে তিনি ৩০%৩০\% উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেন। প্রথম দুই মাসে উৎপাদন আদর্শমানের চেয়ে কম হয়। কিন্তু যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে পরবর্তী মাসসমূহে /,%,২^১/_২, ৩ \%, এবং সর্বশেষ মাসে /%৩^{২}/_২ \% পর্যন্ত উৎপাদন বেড়ে যায়। উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়াতে মিস রোদশী খুবই খুশি। \\

ক. 'PERT'-এর পূর্ণরূপ লেখো ।

খ. “নিয়ন্ত্রণ একটা অবিরাম প্রক্রিয়া” – ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন নীতি অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানে লক্ষ্যার্জনে নিয়ন্ত্রণের যে কৌশল ব্যবহৃত হয়েছে তার যথার্থতা বিশ্লেষণ করো।

RB_2019
Views: 364Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

মুনলাইট লি. একটি বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর সাপ্তাহিক উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো ২০ লক্ষ একক। কিন্তু উন্নত যন্ত্রপাতি ব্যবহার করার পরও সপ্তাহ শেষে দেখা গেল, প্রকৃত উৎপাদনের পরিমাণ ১৫ লক্ষ একক। এতে প্রতিষ্ঠানটি ফরমায়েশ অনুযায়ী সময়মতো পণ্য সরবরাহ করতে পারছে না। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ চিন্তিত। \\

ক. বাজেটীয় নিয়ন্ত্রণ কী?

খ. ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করো ।

গ. মুনলাইট লি.-এর উৎপাদনে বিচ্যুতির পরিমাণ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো ।

ঘ. মুনলাইন লি.-এ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে করণীয়. সম্পর্কে মতামত দাও।

CB_2019
Views: 780Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

‘জাইকা ফ্যাশন লি.' তিন মাসের মধ্যে ৯০,০০০ পিস শার্ট সরবরাহের একটি ফরমায়েশ পেয়েছে। কর্তৃপক্ষ মাস প্রতি সমহারে শার্ট উৎপাদন করে তাদের ফরমায়েশ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করলো। কিন্তু এক মাস পর দেখা গেল, মাত্র ২০,০০০ পিস শার্ট উৎপাদন করা সম্ভব হয়েছে। কারণ অনুসন্ধানে পরিচালক পর্ষদ দেখলেন, লোডশেডিং-এর কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এমনটি ঘটেছে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি জেনারেটর স্থাপন করে এবং ওভারটাইমের মাধ্যমে অতিরিক্ত উৎপাদনের ব্যবস্থা করে নির্ধারিত সময়ে ফরমায়েশ পূরণ করতে সক্ষম হয়। \\

ক. বাজেট কী?

খ. বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের আলোকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিচ্যুতি নির্ণয় করো ।

ঘ. “নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলোর যথাযথ অনুসরণের ফলে উদ্দীপকে বর্ণিত ফরমায়েশ পূরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে” —তুমি কি একমত? যুক্তি দেখাও।

JB_2019
Views: 76Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

‘দেশ কসমেটিক্স লি.' সম্প্রতি তাদের পণ্য সারিতে নতুন পণ্য হিসেবে “পিওর কোকোনাট অয়েল” নামক নারিকেল তেল অন্তর্ভুক্ত করে উৎপাদন কার্যক্রম শুরু করে। এর প্রেক্ষিতে বিক্রয় বিভাগ উক্ত পণ্যের সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্তে উপনীত হলো যে, তাদেরকে সপ্তাহে কমপক্ষে দশ হাজার একক পণ্য বিক্রি করতে হবে। এই লক্ষ্যমাত্রা অর্জন না হলে ক্ষতি হবে। তাই মুনাফা অর্জন করতে হলে এর চেয়ে বিক্রয় বাড়াতে হবে। \\

ক. নিয়ন্ত্রণ কী?

খ. নিয়ন্ত্রণকে 'কালান্তিক' কাজ বলা হয় কেন?

গ. উদ্দীপকে অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো ।

ঘ. নিয়ন্ত্রণ কৌশল হিসেবে এই পদ্ধতির ব্যবহার কী যুক্তিসঙ্গত?

BB_2019
Views: 794Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

মি. শামীম একটি কাপড় তৈরির কারখানার মালিক। এ বছর তিনি দুই লক্ষ চল্লিশ হাজার মিটার কাপড় সরবরাহের একটি ফরমায়েশ পান। তার কারখানাটির বাৎসরিক কার্যদিবস ৩০০ দিন এবং দৈনিক ৮ ঘণ্টা উৎপাদনে থাকে। তিনি কারখানা ব্যবস্থাপককে সেই অনুযায়ী উৎপাদনের নির্দেশ দেন। কিন্তু বছর শেষে হিসাব করে দেখলেন বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে দুই লক্ষ মিটার কাপড় উৎপাদন হয়, যা তিনি আগে গুরুত্ব সহকারে লক্ষ করেননি \\

ক. 'বাজেট' কী?

খ. ব্যক্তিগত পর্যবেক্ষণ' বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনে ঘণ্টা প্রতি কত মিটার কাপড় উৎপাদন করতে হবে?

ঘ. নিয়ন্ত্রণ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করাতে মি. শামীম লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছেন” – তুমি কি একমত? যুক্তিসহ - উত্তর দাও ।

ChB
Views: 461Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

নিয়ন্ত্রণ কী ?

DiB_2022
SB_2022
BB_2022
MB_2022
ChB_2021
CB_2021
BB_2019
JB_2017
DiB_2017
BB_2016
SB_2015
CB_2015
RB_2015
DiB_2015
Views: 17Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

কার্যফল পরিমাপ কি?

RB_2022
JB_2022
Views: 132Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

বাজেট কী?

DB_2022
DiB_2021
DB_2021
BB_2019
JB_2019
ChB_2019
ChB_2016
DB_2015
ChB_2015
Views: 86Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

PERT-এর পূর্ণরূপ কী ?

CB_2022
RB_2019
RB_2017
DiB_2016
Views: 412Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয় কেন? ব্যাখ্যা করো ।

RB_2022
DB_2021
BB_2019
RB_2017
Views: 284Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-১০ঃ নিয়ন্ত্রণ
All Topics
View

নিয়ন্ত্রণ একটি অবিরাম বা চলমান প্রক্রিয়া'— ব্যাখ্যা করো।

DB_2022
DiB_2022
MB_2022
DiB_2021
CB_2019
RB_2019
CB_2017
CB_2016
ChB_2015
Views: 726Answers: 0Bookmarks: 0Asked to solve: 0