JB_2019
‘জাইকা ফ্যাশন লি.' তিন মাসের মধ্যে ৯০,০০০ পিস শার্ট সরবরাহের একটি ফরমায়েশ পেয়েছে। কর্তৃপক্ষ মাস প্রতি সমহারে শার্ট উৎপাদন করে তাদের ফরমায়েশ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করলো। কিন্তু এক মাস পর দেখা গেল, মাত্র ২০,০০০ পিস শার্ট উৎপাদন করা সম্ভব হয়েছে। কারণ অনুসন্ধানে পরিচালক পর্ষদ দেখলেন, লোডশেডিং-এর কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এমনটি ঘটেছে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি জেনারেটর স্থাপন করে এবং ওভারটাইমের মাধ্যমে অতিরিক্ত উৎপাদনের ব্যবস্থা করে নির্ধারিত সময়ে ফরমায়েশ পূরণ করতে সক্ষম হয়। ক. বাজেট কী?খ. বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?গ. উদ্দীপকের আলোকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিচ্যুতি নির্ণয় করো । ঘ. “নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলোর যথাযথ অনুসরণের ফলে উদ্দীপকে বর্ণিত ফরমায়েশ পূরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে” —তুমি কি একমত? যুক্তি দেখাও।
Loading answers...