ChB
মি. শামীম একটি কাপড় তৈরির কারখানার মালিক। এ বছর তিনি দুই লক্ষ চল্লিশ হাজার মিটার কাপড় সরবরাহের একটি ফরমায়েশ পান। তার কারখানাটির বাৎসরিক কার্যদিবস ৩০০ দিন এবং দৈনিক ৮ ঘণ্টা উৎপাদনে থাকে। তিনি কারখানা ব্যবস্থাপককে সেই অনুযায়ী উৎপাদনের নির্দেশ দেন। কিন্তু বছর শেষে হিসাব করে দেখলেন বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে দুই লক্ষ মিটার কাপড় উৎপাদন হয়, যা তিনি আগে গুরুত্ব সহকারে লক্ষ করেননি ক. 'বাজেট' কী? খ. ব্যক্তিগত পর্যবেক্ষণ' বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে উল্লিখিত ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনে ঘণ্টা প্রতি কত মিটার কাপড় উৎপাদন করতে হবে?ঘ. নিয়ন্ত্রণ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করাতে মি. শামীম লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছেন” – তুমি কি একমত? যুক্তিসহ - উত্তর দাও ।
Loading answers...