CB_2022
মি. ফয়েজ উদ্দিন একটি বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানটিতে এক মাসের মধ্যে পণ্য উৎপাদনের পরিমাণ ২৫% বাড়াতে পরিকল্পনা করেন। এ লক্ষ্যে তিনি বিভাগীয় পর্যায়ে কর্মরত নির্বাহীদের এককভাবে নির্দেশ দিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পরও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। পরবর্তীতে চাপ সৃষ্টি করেও ফল পাওয়া যায়নি। তাই তিনি প্রতিষ্ঠানে কর্মরত নির্বাহীদের নিয়ে বসলেন এবং তাদের মতামত অনুযায়ী লক্ষ্যমাত্রা ১০% নির্ধারণ করলেন। নির্ধারিত সময় পর দেখা যায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ক. স্বৈরাচারী নির্দেশনা কী? খ. "নিদেশনা সবসময় নিম্নগামী হয়”- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রথমে যে নির্দেশ দিয়েছিলেন তা কোন ধরনের নেতৃত্বের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো ।ঘ. উদ্দীপকে মি. ফয়েজ উদ্দিন পরবর্তী সময়ে যে নির্দেশনা কৌশল ব্যবহার করেছেন তার যথার্থতা মূল্যায়ন করো।
Loading answers...