SB_2022
আকরাম চৌধুরী ডি.এস.আর.এম. রঙ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। শ্রমিক-কর্মীদের মতামতের গুরুত্ব দিয়ে তিনি সব কাজ পরিচালনা করেন। কর্মীদের অভাব অভিযোগ শুনে তিনি তা সমাধানের চেষ্টা করেন। নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত নিতে মতামত দেওয়ার সুযোগ পেয়ে কর্মীরাও কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্ট। সম্প্রতি কর্মী ব্যবস্থাপনা ও পণ্যের মানের কারণে প্রতিষ্ঠানটি সনদ লাভ করে। তবে প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে কিছু শ্রমিক উক্ত প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। ক. নেতৃত্ব কী? খ. নির্দেশনাকে নিম্নগামী প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো ।গ. ডি.এস.আর.এম. রড ইন্ডাস্ট্রিজ-এ কোন ধরনের নির্দেশনা বিদ্যমান? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে প্রতিষ্ঠানটির বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কোন ধরনের নেতৃত্ব বেশি কার্যকর বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
Loading answers...