RB_2022
মি. রেজাউল একটি প্রতিষ্ঠানের কর্ণধার। সিদ্ধান্ত গ্রহণে তিনি কারো সাথে পরামর্শ করেন না। তিনি নিজের ক্ষমতা ও সামর্থ্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠান পরিচালনা করেন। অপরদিকে, মি. আশ্রাফ অন্য একটি প্রতিষ্ঠানের কর্ণধার। মি. আশ্রায় কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। কোনো কর্মী কিছু জানতে চাইলে তিনি বুঝিয়ে দেন। ফলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করে । ক. কর্মকেন্দ্রিক। নেতৃত্ব কী?খ. কেন একজন নেতাকে দূরদর্শী হতে হয়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের মি. রেজাউলের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো । ঘ. “প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য মি. আশ্রাফের নেতৃত্বের ধরনটি অধিক উপযোগী” তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Loading answers...