MSB_2021
মি. X, মি. Y ও মি. Z একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। মি. X ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ও ব্যবসায় পরিচালনায়ও অংশগ্রহণ করেন। মি. Y মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেন না।.মি. z মূলধন বিনিয়োগ করেন না আবার পরিচালনায়ও অংশ নেন না। তবে ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম আছে। হঠাৎ করে মি. X মস্তিষ্কবিকৃতির কারণে কর্তব্য পালনে স্থায়ীভাবে অসমর্থ হন।ক. অংশীদারি চুক্তিপত্র কী?খ. নাবালক অংশীদার হতে পারে না কেন? ব্যাখ্যা করো।গ. মি. Z কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি টিকে থাকার সম্ভাবনা কতটুকু? যুক্তিসহ ব্যাখ্যা করো।
Loading answers...