JB_2021
সজল, কাজল, ফজল ও কফিল চার বন্ধু মিলে একটি কফিশপ চালানোর জন্য চুক্তিবদ্ধ হয়। কফিল কফিশপে কোনো মূলধন বিনিয়োগ করেনি। তবে তার প্রাক্তন কফিশপ 'কফিলস' এর নাম সে এই ব্যবসায়ে ব্যবহার করতে দিয়েছে। 'কফিলস' নামে কফিশপটি ভালো চলছে এবং অর্জিত মুনাফা চারজনে ভাগ করে নেয়। আকস্মিক দুর্ঘটনায় কাজল মৃত্যুবরণ করলে তার ১৫ বছরের ছেলে রাজুকে ব্যবসায় অন্তর্ভুক্ত করতে বাকি তিনজন সম্মত হয়। এক বছর পর প্রতিষ্ঠানের ১ লক্ষ টাকা লোকসান হয়। কিন্তু রাজু কোনো দায় নিতে অস্বীকৃতি জানায়।ক. অংশীদারদের অসীম দায় কী?খ. নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম কেন? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের ‘কফিলস' কফিশপ কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকের রাজুর দায় অস্বীকার করার যৌক্তিকতা মূল্যায়ন করো।
Loading answers...