ChB_2021
পুরাতন ঢাকার জনাব করিম ও জনাব সামাদের পাশাপাশি বাইসাইকেলের শোরুম। তারা উভয়ে নগদ মূল্যে ও একদামে সাইকেল' বিক্রি করতেন। বর্তমানে করোনা মহামারির কারণে তাদের সাইকেল বিক্রি ব্যাপকভাবে কমে যায়। এই বিশেষ পরিস্থিতি মোকাবেলায় জনাব করিম তার বিক্রয় পরিকল্পনায় পরিবর্তন আনেন। এরপর তিনি নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও সাইকেল বিক্রি শুরু করেন। তাছাড়া তিনি অনলাইনেও সাইকেল সরবরাহের ব্যবস্থা করেন। ফলে তার বিক্রি আগের চেয়ে ভালো। অন্যদিকে, জনাব সামাদ এ ধরনের কোনো উদ্যোগ নেননি । ফলে তার বিক্রিও অনেক কম । ক. লক্ষ্য কী?খ. জোড়া মই শিকল নীতি বলতে কী বোঝায়? - গ. উদ্দীপকে পরিকল্পনার কোন ধরনের সীমাবদ্ধতার কারণে জনাব সামাদের বিক্রি আশানুরূপ নয়? ব্যাখ্যা করো। ঘ. উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে জনাব করিম এই বিশেষ পরিস্থিতিতেও ভালো অবস্থানে আছে উদ্দীপকের আলোকে তার যথার্থতা বিশ্লেষণ করো।
Loading answers...