Questions in this chapter
মতিউর সাহেব একজন অভিজ্ঞ কারখানা ব্যবস্থাপক। সিদ্ধান্ত গ্রহণে তিনি আবেগকে গুরুত্ব দেন না। তিনি কারখানার উৎপাদন ক্ষমতা, বিদ্যুৎ প্রাপ্যতা ও কাঁচামাল সংক্রান্ত তথ্য বিবেচনা করে উৎপাদনের সিদ্ধান্ত নেন। তারপর গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে লক্ষ্য বাস্তবায়নে অগ্রসর হন। সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কি না তাও তিনি পর্যবেক্ষণ করেন। ফলে মতিউর সাহেব নির্ধারিত ব্যয়ে সঠিক মানের পণ্য উৎপাদন করতে পারছেন।
ক. 'সিদ্ধান্ত' কী?
খ. 'পরিকল্পনা আঙিনা' বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে 'সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া' ব্যাখ্যা করো।
ঘ. “সঠিক সিদ্ধান্ত গ্রহণে পর্যাপ্ত তথ্যের গুরুত্ব" উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
মি. মামুন সাভারে একটি গেঞ্জি তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত গ্রহণের আগে তিনি প্রতিযোগী প্রতিষ্ঠানের অবস্থা, ক্রেতার চাহিদা, কাঁচামালের প্রাপ্যতা সম্পর্কে সঠিকভাবে অবগত হন এবং তা বিশ্লেষণ করেন। কারখানা প্রতিষ্ঠার প্রথম বছরে। এক লক্ষ গেঞ্জি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং সে অনুযায়ী উৎপাদন ব্যবস্থাপককে নির্দেশ দেন। উৎপাদন ব্যবস্থাপক উৎপাদনের যাবতীয় উপকরণের সমন্বয়ে নির্দিষ্ট প্রক্রিয়ায় উৎপাদনের কর্মপন্থা ঠিক করেন। ফলে বছর শেষে কারখানায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয় । মি. মামুন উৎপাদিত গেঞ্জি বিক্রি করে লাভবান হন ।
ক. 'পরিকল্পনা' কাকে বলে?
খ. পরিকল্পনায় নমনীয়তা' কেন প্রয়োজন?
গ. সাংগঠনিক পর্যায়ভিত্তিক হিসেবে উদ্দীপকের উৎপাদন ব্যবস্থাপক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায় পরিকল্পনায় তথ্যের সঠিক ব্যবহার করে মি. মামুন ব্যবসায়ে সফল হয়েছেন” – উক্তিটির যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
জনাব ইমন একজন বিক্রয় ব্যবস্থাপক। তিনি বিক্রয় বাড়ানোর লক্ষ্যে ছয় মাসের বিক্রয় পরিকল্পনা গ্রহণ করেন। সাত মাস পরে তিনি পরিকল্পনাটির মেয়াদ ৩ বছর বাড়ালেন এবং তা বাস্তবায়ন। শুরু করলেন। কিন্তু তিনি অনুধাবন করলেন যে দেরি হয়ে গেছে। আরও আগে থেকেই এজন্য তাকে প্রস্তুতি নিতে হতো। এই বিরতি তার জন্য ক্ষতিকর হয়েছে ।
ক. বাজেট কী?
খ. ‘পরিকল্পনা ব্যবস্থাপনার ভিত্তি'—ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে উল্লিখিত জনাব ইমন মেয়াদভিত্তিক কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. পরিকল্পনার কোন বৈশিষ্ট্য পালনে জনাব ইমনকে আরও সতর্ক হতে হতো বলে তুমি মনে করো? যুক্তি দাও ।
'ড্যাজলিং' নামের একটি টাইল্স, প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ২০০০ সাল থেকে ইতালি থেকে কাঁচামাল এনে মানসম্মত টাইলস তৈরি করে আসছে। ২০১৮ সালে ইতালিতে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় 'ড্যাজলিং' ইন্ডিয়া থেকে কম দামে কাঁচামাল আমদানি করা শুরু করেছে। এভাবে দাম না বাড়িয়েই প্রতিষ্ঠানটি মানসম্মত টাইলস বাজারে সরবরাহ করতে পারছে।
ক. সিদ্ধান্ত গ্রহণ কী?
খ. পরিকল্পনার প্রাথমিকতা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানে ইতালি থেকে কাঁচামাল আমদানি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো।
ঘ. উত্তম পরিকল্পনার একটি বিশেষ গুণের অনুসরণেই ড্যাজলিং- এর লক্ষ্য অর্জন সহজতর হয়েছে — উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
পরিকল্পনা কী ?
বাজেট কী ?
মিশন কী?
পরিকল্পনার আঙিনা কী?
স্থায়ী পরিকল্পনা কী ?
একার্থক পরিকল্পনা কী?
মধ্যমেয়াদি পরিকল্পনা কী ?
স্বল্পমেয়াদি পরিকল্পনা কী?
সামগ্রিক পরিকল্পনা কাকে বলে?
লক্ষ্য কী?
কর্মসূচি কী?
প্রকল্প কী?
প্রকল্প কোন ধরনের পরিকল্পনা ?
বিভাগীয় পরিকল্পনা কাকে বলে?
সিদ্ধান্ত কী?
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কী?