DiB_2023
জনাব রাহুল চাঁদপুর থেকে ইলিশ মাছ সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত পাইকারি আড়তে সরবরাহ করেন। দীর্ঘদিন এ ব্যবসায়ে সম্পৃক্ত থাকার পর তিনি একটি অত্যাধুনিক হিমাগার স্থাপন করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। এ উদ্দেশ্যে স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে চাঁদপুরে একটি হিমাগার স্থাপনের সিদ্ধান্ত নিলেন। ক. উপযোগ কী?খ. "উৎপাদন জীবনযাত্রার মান বাড়াতে সহায়তা করে"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে জনাব রাহুল ঢাকার যাত্রাবাড়ীতে ইলিশ মাছ সরবরাহের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে হিমাগার স্থাপনের সিদ্ধান্তের যথার্থতা উপযোগের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
Loading answers...