DB_2022
জনাব করিম মৌসুমে শরিয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করায় পেঁয়াজের দাম কমে যায়। তাই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি দ্রুত পেঁয়াজ বিক্রি করেন। ভবিষ্যতে এরূপ পরিস্থিতি মোকাবিলায় তিনি বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।ক. উৎপাদন কী?খ. "উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।গ. শরিয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহের মাধ্যমে তিনি ব্যবসায়ের কোন কাজটি করেছেন? ব্যাখ্যা করো। ঘ. কী ধরনের ব্যবস্থা নিলে তিনি ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারবেন বলে তুমি মনে করো? মতামত দাও।
Loading answers...