SB_2022
নোমান সাহেব তার নিজের, স্ত্রী ও পুত্র তিনজনের জীবনের উপর একত্রে নির্দিষ্ট মেয়াদের জন্য একটি বিমাপত্র ক্রয় করেন। ১ম কিস্তির প্রিমিয়ামের টাকা জমাদানের পরপরই নোমান সাহেবের স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেলে নোমান সাহেব বিমাদাবির সম্পূর্ণ অর্থই পেয়ে যান। তার কিছুদিন পর নোমান সাহেব তার নিজের জন্য ২০ লক্ষ টাকার একটি মেয়দি বিমাপত্র ক্রয় করেন এবং তিনি তিন বছর পর্যন্ত নিয়মিত বিমা প্রিমিয়াম প্রদানের পর আর্থিক সংকটের কারণ তিনি বিমা প্রিমিয়াম প্রদানে অক্ষম হয়ে পড়েন। এমতাবস্থায় তিনি বিমাকারী প্রতিষ্ঠানের নিকট বিমাপত্র ও প্রিমিয়াম প্রদানের রশিদ নিয়ে গিয়ে বিমা চালানোর অক্ষমতা প্রকাশ করলে বিমাকারী প্রতিষ্ঠান তাকে কিছু টাকা প্রদান করবেন বলে জানান । তবে তা নোমান সাহেব কর্তৃক বিমা প্রিমিয়াম হিসেবে প্রদত্ত অর্থের চেয়ে অনেক কম। এতে তিনি খুবই মর্মাহত হন ।ক. বার্ষিক বৃত্তি কী?খ. “জীবন বিমা আর্থিক নিশ্চয়তার চুক্তি”– ব্যাখ্যা করো ।গ. উদ্দীপকের নোমান সাহেব প্রথমে কোন ধরনের মেয়াদি বিমাপত্র ক্রয় করেছিলেন? তা ব্যাখ্যা করো ।ঘ. উদ্দীপকের আলোকে নোমান সাহেবের খুবই মর্মাহত হওয়ার বিষয়টি বিশ্লেষণ করো ।
Loading answers...