DB_2022
আসিফ ও খসরু দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে আসিফ তার সন্তানদের কথা চিন্তা করে দু'বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। অপরদিকে, খসরু তার সন্তানের লেখা পড়ার `স্বার্থে ১০ বছর মেয়াদি একটি বিশেষ ধরনের বিমাপত্র গ্রহণ করেন যার শর্ত হিসেবে বিমাকারী মেয়াদ শেষে তার সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক বৃত্তি প্রদান করবে।ক. IDRA কী?খ. গ্রুপ বিমা কাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত আসিফের গৃহীত বিমাপত্রটি কোন ধরনের জীবন বিমাপত্র? ব্যাখ্যা করো ।ঘ. আসিফ ও খসরুর গৃহীত দুটি জীবন বিমাপত্রের মধ্যে কোনটি অধিক লাভজনক বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ।
Loading answers...