JB_2017
হাসান ও রুবেল দুই ভাই। বাবার মৃত্যুর পর জমি সংক্রান্ত বিরোধের কারণে আলাদা বসবাস করে। ইউনিয়নের চেয়ারম্যান মি. শফিকুল বিষয়টি অনুধাবন করে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নেন। এ কারণে তিনি প্রথম হাসানের সাথে এবং পরে রুবেলের সাথে আলোচনায় বসেন। মি. শফিকুলের মধ্যস্থতায় দুই ভাইয়ের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটে। অতঃপর দুই ভাই একত্রে বসবাস শুরু করে।ক. আবর্তন কী? খ. সহানুমানে চারটি পদ থাকলে কী ধরনের অনুপপত্তি ঘটে। গ. উদ্দীপকে উল্লিখিত মি. শফিকুলের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। ঘ. হাসান, রুবেল ও মি. শফিকুলের তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
Loading answers...