MSB_2022
বাবার মৃত্যুর পর রাজু ও রাকেশ দুই সহোদর বিষয় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে পৃথক বসবাস শুরু করে। গ্রামের শিক্ষক জনাব বাদল্ সাহেব বিষয়টি অনুধাবন করেন এবং দুই ভাইয়ের সাথে পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে দ্বন্দ্বের অবসান ঘটান। অতঃপর রাজু এবং রাকেশ পূর্বের ন্যায় একত্রে বসবাস শুরু করে। ক. একটি সহানুমানে কয়টি পদ থাকে? খ. সহানুমানের সিদ্ধান্ত কেন আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না? গ. আলোচ্য উদ্দীপকে বাদল সাহেবের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে রাজু, রাকেশ ও বাদল সাহেবের তুলনামূলক পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।
Loading answers...