Questions in this chapter
মি. 'ক' একজন সরকারি কর্মচারী। তিনি প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন পান। সরকার বেতন দেওয়ার সময়ই তার কাছ থেকে আয়কর কেটে রাখেন। মি. 'খ' একজন ব্যবসায়ী। করের হার বৃদ্ধি পাওয়ায় তিনি দ্রব্যমূল্য বাড়িয়ে দেন ফলে তার দোকানের বেচাকেনা কমে যায়। তখন তিনি দ্রব্যমূল্য কমিয়ে দ্রব্য বিক্রয়ের পরিমাণ স্বাভাবিক স্তরে আনতে বাধ্য হন। ইতোমধ্যে দেশের ক্রমবর্ধমান জনগণের বর্ধিত চাহিদা পূরণ করার জন্য সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। যেমন- স্কুল-কলেজ নির্মাণ, হাসপাতাল নির্মাণ, যাতায়াত ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, তথ্য ও প্রযুক্তির সম্প্রসারণ, আইন-শৃঙ্খলা রক্ষা, খাদ্য ও পুনর্বাসন ইত্যাদি।
ক. প্রত্যক্ষ কর কাকে বলে? খ. মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে সরকারের আয়ের খাতগুলো ব্যাখ্যা করো। ঘ. সাম্প্রতিককালে সরকারি ব্যয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ করো।
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবহণ ও যোগাযোগ বাবদ ব্যয় এবং দুস্থ ও বয়স্কভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির কারণে বাংলাদেশ সরকারের সামগ্রিক ব্যয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব ব্যয় নির্বাহের জন্য সরকার একদিকে দেশের অভ্যন্তরে জনগণ, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে। অন্যদিকে বিদেশি বিভিন্ন সংস্থা ও রাষ্ট্র থেকেও ঋণ গ্রহণ করছে।
ক. পরোক্ষ কর কী? খ. সরকার আয় করে কেন? গ. উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে সরকারি ঋণের উৎস দুইটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
প্রতিবছর কোনো দেশের সরকারের প্রয়োজনীয় যাবতীয় ব্যয় নির্বাহের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। এ ব্যয় নির্বাহের জন্য সরকার যেসব উৎস থেকে অর্থসংস্থান করে থাকে সেগুলো হলো- আয় ও মুনাফার ওপর কর, সম্পত্তি বা সম্পদ কর, আমদানি শুল্ক, মাদক শুল্ক, রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর, যানবাহন কর, সম্পূরক শুল্ক, জরিমানা, ইজারা, রেলওয়ে, ডাক বিভাগ ইত্যাদি। সরকার আরও অনেক উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে।
ক. পরোক্ষ কর কী? খ. সরকারি ব্যয় কীভাবে নগরায়ণে সহায়তা করে ? গ. উদ্দীপক থেকে কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব-এর খাতগুলো চিহ্নিত করো। ঘ. উদ্দীপকে উল্লেখিত কর ছাড়া সরকারি ব্যয়ের অর্থসংস্থানের আর কী কী উৎস রয়েছে? বিশ্লেষণ করো।
মিলন দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী। দৈনিক পত্রিকায় প্রকাশিত বর্তমান অর্থবছরের বাজেট পর্যালোচনা করে সরকারের আয়- ব্যয়ের বিভিন্ন খাত এবং আয়-ব্যয়ের পরিমাণ সম্পর্কে জানতে পারে। আয়ের খাতগুলোর মধ্যে ছিল ভ্যাট, আবগারি শুল্ক, ভূমি রাজস্ব, আয়কর ইত্যাদি। ব্যয়ের খাতগুলোর মধ্যে ছিল প্রতিরক্ষা, বে-সামরিক প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদি।
ক. ফি কাকে বলে? খ. সরকারি ঋণের উৎসসমূহ কী কী? গ. উদ্দীপকে বর্ণিত করগুলোর মধ্যে কোনটি প্রত্যক্ষ এবং কোনটি পরোক্ষ কর? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লেখিত ব্যয়ের খাতসমূহ ছাড়া আর কোন কোন খাতে সরকারের ব্যয় করা সমীচীন বলে মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ করো।
সরকারি অর্থব্যবস্থা কী?
'প্রত্যক্ষ কর' কাকে বলে?
পরোক্ষ কর কী?
কর বলতে কী বোঝ?
মূল্য সংযোজন কর কী?
শুল্ক কী?
ফি কাকে বলে?
করঘাত কী?
NBR-এর পূর্ণরূপ কী?
আবগারি শুল্ক কী?
রপ্তানি শুল্ক কী?
সম্পূরক শুল্ক কী?
আমদানি শুল্ক কী?
সরকারি অর্থব্যবস্থা কী?
সরকারি আয় কী?
আয়কর কী?