CB_2019
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৯ঃ সরকারি অর্থব্যবস্থাAll Topics

মি. 'ক' একজন সরকারি কর্মচারী। তিনি প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন পান। সরকার বেতন দেওয়ার সময়ই তার কাছ থেকে আয়কর কেটে রাখেন। মি. 'খ' একজন ব্যবসায়ী। করের হার বৃদ্ধি পাওয়ায় তিনি দ্রব্যমূল্য বাড়িয়ে দেন ফলে তার দোকানের বেচাকেনা কমে যায়। তখন তিনি দ্রব্যমূল্য কমিয়ে দ্রব্য বিক্রয়ের পরিমাণ স্বাভাবিক স্তরে আনতে বাধ্য হন। ইতোমধ্যে দেশের ক্রমবর্ধমান জনগণের বর্ধিত চাহিদা পূরণ করার জন্য সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। যেমন- স্কুল-কলেজ নির্মাণ, হাসপাতাল নির্মাণ, যাতায়াত ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, তথ্য ও প্রযুক্তির সম্প্রসারণ, আইন-শৃঙ্খলা রক্ষা, খাদ্য ও পুনর্বাসন ইত্যাদি।ক. প্রত্যক্ষ কর কাকে বলে? খ. মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে সরকারের আয়ের খাতগুলো ব্যাখ্যা করো। ঘ. সাম্প্রতিককালে সরকারি ব্যয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ করো।

Loading answers...