BB_2019
মিলন দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী। দৈনিক পত্রিকায় প্রকাশিত বর্তমান অর্থবছরের বাজেট পর্যালোচনা করে সরকারের আয়- ব্যয়ের বিভিন্ন খাত এবং আয়-ব্যয়ের পরিমাণ সম্পর্কে জানতে পারে। আয়ের খাতগুলোর মধ্যে ছিল ভ্যাট, আবগারি শুল্ক, ভূমি রাজস্ব, আয়কর ইত্যাদি। ব্যয়ের খাতগুলোর মধ্যে ছিল প্রতিরক্ষা, বে-সামরিক প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদি।ক. ফি কাকে বলে? খ. সরকারি ঋণের উৎসসমূহ কী কী? গ. উদ্দীপকে বর্ণিত করগুলোর মধ্যে কোনটি প্রত্যক্ষ এবং কোনটি পরোক্ষ কর? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লেখিত ব্যয়ের খাতসমূহ ছাড়া আর কোন কোন খাতে সরকারের ব্যয় করা সমীচীন বলে মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ করো।
Loading answers...