RB_2019
সফল ব্যবসায়ী জনাব সুবির 'রত্ন' ব্যাংকে একটি হিসাব খোলেন, যেখানে যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করা যায়। কিন্তু কোনো মুনাফা যুক্ত হয় না। মুনাফার কথা বিবেচনা করে তিনি আরেকটি হিসাব খুলে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন; কিন্তু ব্যাংক তাকে কোনো চেক বই প্রদান করেনি। তিনি পূর্বের হিসাব খোলার পদ্ধতির চেয়ে পরবর্তী হিসাব খোলার পদ্ধতিকে সহজ মনে করেন ।ক. KYC কী?খ. নাবালক কি ব্যাংক হিসাব খুলতে পারে?গ. জনাব সুবির প্রথমে কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো ।ঘ. উদ্দীপকে বর্ণিত প্রথম হিসাবের চেয়ে পরবর্তী হিসাব খোলা সহজ হওয়ার কারণ বিশ্লেষণ করো।
Loading answers...