JB_2019
জনাব আসলাম সামিট ব্যাংকের মাধ্যমে নিয়মিত তার -ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে থাকেন। তিনি তার ব্যাংক হিসাবের বিপরীতে কোনো সুদ না পেলেও ব্যাংক বছর শেষে চার্জ কেটে নেয়। অন্যদিকে, তার বন্ধু জনাব খালেদ একজন বেসরকারি চাকরিজীবী তিনি অবসর পরবর্তী অনিশ্চয়তার কথা বিবেচনা করে আদিল ব্যাংকে একটি বিশেষ সঞ্চয়ী হিসাব খোলেন, যেখানে প্রতি মাসে একটি 'নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেবেন এবং অবসর পরবর্তী দশ বছর প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করবেন।ক. ব্যাংক হিসাব কী?খ. ব্যাংক পাস বই কেন প্রদান করা হয়?গ. উদ্দীপকে জনাব আসলাম বর্তমানে কোন ব্যাংক হিসাবের আওতায় রয়েছেন? ব্যাখ্যা করো ৷ঘ. উদ্দীপকে জনাব খালেদ যে ধরনের বিশেষ সঞ্চয়ী হিসাব খুলেছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Loading answers...