Questions in this chapter
মিঃ 'X' ব্যবসার জন্য একটি বহুতল ভবনে স্থাপিত অফিসের কম্পিউটারসমূহ ক্যাবল এর মাধ্যমে সংযুক্ত করেন যার গতি ৮০০ bps। এতে তার কার্যক্রম পরিচালনা করা কষ্টকর। তাই সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ার বন্ধুর পরামর্শে অধিক গতিসম্পন্ন ক্যাবল নেটওয়ার্ক স্থাপন করলেন।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয়দিকে ডেটা আদান-প্রদান করা যায়?– ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মি. 'X' কোন ধরনের ব্যান্ডউইডথ ব্যবহার করছেন?- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে ডেটা চলাচলের গতিবৃদ্ধির সপক্ষে যুক্তি দাও।

ক. প্রটোকল কী?
খ. STP-এর ২টি অসুবিধা লেখ।
গ. উদ্দীপকে ৫ নং কম্পিউটার নষ্ট হয়ে গেলে কী অসুবিধা হবে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে কত ধরনের টপোলজি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে বিশ্লেষণ করো।

ক. নেটওয়ার্ক টপোলজি কী?
খ. সুইচ রাউটারের বিকল্প নয়- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত A সংগঠনে পরস্পরের মধ্যে দ্রুত ডেটা আদান-প্রদানে কী পরিবর্তন করতে হবে? ব্যাখ্যা করো।
ঘ. চিত্রে ৫ ও ৮ নং কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান প্রক্রিয়া যুক্তিসহ বিশ্লেষণ করো।
মাসুদ রানার ছেলে অস্ট্রেলিয়ায় পড়াশুনা করেন। মাসুদ রানা শুনলেন, এখন এক প্রকার মোবাইল পাওয়া যায় যা দিয়ে অস্ট্রেলিয়ায় থাকা ছেলের ছবিসহ তার সাথে কথা বলতে পারবেন। তিনি ছেলের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষায় এ ধরনের একটি সুযোগের অপেক্ষায় ছিলেন।
ক. Wi-Max-এর পূর্ণরূপ কী?
খ. LAN এর দুটি সুবিধা লেখ।
গ. মাসুদ রানা তার ছেলের সাথে যোগাযোগে যে প্রযুক্তির সাহায্য নিলেন তা ব্যাখ্যা করো।
ঘ. ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তির প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
একটি কলেজের AB-1, AB-2, এবং AB-3 ক্যাম্পাস তিনটির প্রতিটিতে অবস্থিত বিভাগের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। এখন প্রতিটি ক্যাম্পাসের আবার একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ক্যাম্পাসগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসেবে তার ব্যবহার করা হচ্ছে না।
ক. WiMAX কী?
খ. ব্যান্ডউইডথ ডেটা ট্রান্সফারের গতিতে কী ভূমিকা রাখে- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত AB-1 স্থানের নেটওয়ার্কের ধরন- ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে নেটওয়ার্কের মাধ্যম তার ব্যবহৃত না করার কারণ হিসেবে তোমার যুক্তি বিশ্লেষণ করো।
নুসাইবা তার ফ্লাটের তিনটি রুমের তিনটি কম্পিউটারকে নেটওয়ার্কে স্থাপন করতে চাইল যাতে তার বাবার রুমে কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে। নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো কোনো না কোনো তার (ক্যাবল) মাধ্যম ব্যবহার করা এবং তার আম্মার পরামর্শ হলো কোনো না কোনো ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। তবে নুসাইবা মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোন এর সাথে IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর একটি প্রযুক্তির সাহায্যে তথ্য আদান-প্রদান করে।
ক. NIC কী?
খ. 9600 bps স্পিডটি ব্যাখ্যা কর।
গ. নুসাইবা উদ্দীপকে যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান প্রদান করে সেই পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনে নুসাইবার কার পরামর্শ গ্রহণ করা উচিৎ বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট কলেজের অফিসের কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হলো। একটি তার. বিচ্ছিন্ন হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে পড়লো। পরবর্তীতে একজন অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে ভিন্নতর আরেকটি নেটওয়ার্ক তৈরি করা হলো। নতুন নেটওয়ার্ক ব্যবস্থায় নেটওয়ার্কের কোন একটি অংশ অচল হলেও যোগাযোগের জন্য বিকল্প আরও পথ উন্মুক্ত থাকে। যে কারণে নেটওয়ার্কটিও সচল থাকে।
ক. ভয়েসব্যান্ড কী?
খ. স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা ট্রান্সফার সম্ভব- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রথম নেটওয়ার্কটিতে কোন ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে— ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের নতুন নেটওয়ার্কটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
আবির তার অফিস রুমের কম্পিউটারসমূহ, প্রিন্টার ও স্ক্যানার ইত্যাদি শেয়ার করার জন্য সংযুক্ত করেন। তিনি আদমশুমারীর কাজ পেলেন। যার জন্য তার আরও বেশি কিছু তথ্য, উপাত্ত স্টোরেজ করার প্রয়োজন হওয়ায় এবং ডেটাসমূহ যাতে না হারায় সেজন্য তিনি ইন্টারনেট ভিত্তিক সেবা গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
ক. GSM কী?
খ. ওয়াকি-টকি হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ককে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আবিরের সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন করো।
কিছুদিন ধরে সানি তার বাবার পুরাতন মোবাইল সেটটিতে টেলিটকের একটি সীম কিছুদিন ধরে ব্যবহার করছে। এই ফোন সেটটি ব্যবহার করে সে কথা বলা ছাড়াও SMS ও MMS করতে পারে। HSC পরীক্ষায় GPA-5 পাওয়ায় সে তার বাবাকে দ্রুত গতিতে ইন্টারনেট ব্রাউজ করা যায় ও ভিডিও কনফারেন্স করা যায় এমন একটি ফোন সেট কিনে দিবার জন্য অনুরোধ করে।
ক. CDMA কী?
খ. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে কেন হেডার ইনফরমেশন ব্যবহার করা হয়?
গ. সানির বাবার পুরাতন মোবাইল সেটটি কোন প্রযুক্তির ব্যাখ্যা করো।
ঘ. সানির কাঙ্খিত মোবাইল সেট ক্রয়ের যৌক্তিকতা বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।

ক. মডেম কী?
খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকের টপোলজীর E ডিভাইসটি নষ্ট হলে ডেটা চলাচলের ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হবে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শুধুমাত্র A, B, C ও D এই চারটি ডিভাইসের মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করলে ডেটা চলাচলের গতি সবচেয়ে বেশি হবে বিশ্লেষণ কর।
সাব্বির বাড়িতে চারটি কম্পিউটার নিয়ে একটি LAN তৈরি করতে চায়। সে বাজারে গিয়ে একটি Networking ডিভাইস Hub কিনল। Networking বিষয়ে অভিজ্ঞ একজন বললেন Hub এর পরিবর্তে অন্য একটি device কিনলে মানসম্মত Network হতো।
ক. নেটওয়ার্ক কী?
খ. মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড- ব্যাখ্যা করো।
গ. আইটি বিশেষজ্ঞের মতামত অনুসারে নেটওয়ার্ক ধারণাটি – ব্যাখ্যা করো।
ঘ. উক্ত নেটওয়ার্কটিতে কোন টপোলজি ব্যবহৃত হবে- মতামতসহ বিশ্লেষণ করো।

ক. ব্ৰিজ (Bridge) কী?
খ. GSM কে কেন পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত নেটওয়ার্ক বলা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ২নং চিত্রে নেটওয়ার্কের কোন টপোলজি অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ১নং ও ৩নং চিত্রের টপোলজির মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? বিশ্লেষণ করো।

ক. রোমিং কী?
খ. নতুন নোড যুক্ত করা হলে বাস টপোলজিতে ডেটা ট্রান্সমিশনে কী প্রভাব পড়ে— ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের চিত্র-১ এর বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটির ব্যবহার অধিক সুবিধাজনক? যুক্তিসহ মতামত বিশ্লেষণ করো।
সুমাইয়া রহমান ভারযুক্ত মাধ্যমে ল্যাপটপের সাহায্যে বিভিন্ন দেশের বই, সায়েন্টিফিক জার্নাল পড়ে, পাশাপাশি সহপাঠীদের সঙ্গে যোগাযোগও রক্ষা করে। তার বাবা একটি নতুন ডিভাইস দেওয়ায় সে তার ল্যাপটপে সংযোগ দিয়ে যে কোন স্থান থেকে উল্লিখিত কাজগুলো করতে পারে।
ক. ডেটা কমিউনিকেশন কী?
খ. কোন ক্যাবলে ডেটা ট্রান্সমিশনে সবচেয়ে বেশি উপযোগী ব্যাখ্যা করো।
গ. সুমাইয়ার নতুন ডিভাইস চিহ্নিত করে ব্যাখ্যা করো।
ঘ. নতুন ডিভাইস ও পূর্ববর্তী পদ্ধতির মধ্যে তুলনামূলক মূল্যায়ন করো।
সানরাইজের মালিক মির্জা সাহেব মেট্রোপলিটন এরিয়ায় তাঁর বিভিন্ন অফিসে ক্যাবলের মাধ্যমে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেন এবং তিনি, তার হেড অফিস হতে শাখা অফিস নিয়ন্ত্রণ করেন। এতে তার ডেটা স্থানান্তর খুব ধীর হয়ে থাকে। যার ডেটা স্পীড 300 bps। কিন্তু তিনি জানতে পারলেন বাংলাদেশ রেলওয়ে সারা দেশের সকল রেলস্টেশনে পরিবেশ বান্ধব বিশেষ তারের মধ্য দিয়ে অতি দ্রুত ডেটা আদান প্রদান হয়ে থাকে। মির্জা সাহেব তাঁর নেটওয়ার্ক ক্যাবল পরিবর্তন করে রেলওয়ের মত করার চিন্তা করেন।
ক. ডেটা কমিউনিকেশন কী?
খ. শ্রেণিকক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মির্জা সাহেবের সমস্যার কারণ চিহ্নিত পূর্বক ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে মির্জা সাহেবের সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে করো-যুক্তিসহ বিশ্লেষণ করো।

ক. নেটওয়ার্ক টপোলজি কী?
খ. তারযুক্ত মাধ্যমের মধ্যে অপটিক্যাল ফাইবার ক্যাবল বেশি উপযোগী ব্যাখ্যা করো।
গ. চিত্র 'ক'-তে নেটওয়ার্কের কোন টপোলজি ব্যবহার করা হয়েছে- ব্যাখ্যা করো।
ঘ. চিত্র 'ক' এর তুলনায় চিত্র ‘খ’-তে ব্যাপকভাবে ডেটা আদান প্রদানের সুবিধা বেশি- বিশ্লেষণ করো।
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও: সমাজসেবী জনাব মোঃ সফিকুল ইসলাম তাঁর প্রতিষ্ঠিত কলেজে একটি কম্পিউটারের জন্য ব্যবহৃত ইন্টারনেট সুবিধাটি সকল শিক্ষার্থীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়ার লক্ষ্যে Free Wi-Fi Zone স্থাপন করেন। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা আনন্দিত হলেও পরবর্তীতে তারা এটি ব্যবহারে বিরক্ত হয়ে উঠে। একই সাথে কলেজের কম্পিউটার অপারেটরও এই সম্পর্কে নানা অভিযোগ উত্থাপন করেন।
ক. ই-মেইল কী?
খ. Wi-Fi পাসওয়ার্ড এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাটি শিক্ষার্থীর জন্য ব্যবহার বান্ধব নয়- ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যবস্থায় গোপনীয় ডেটা নিশ্চিতভাবে শিক্ষাবোর্ডে প্রেরণ করার ক্ষেত্রে তোমার সুপারিশ বিশ্লেষণ করো।
শিক্ষা মন্ত্রণালয় হতে গ্রামের একটি কলেজেকে দশটি কম্পিউটার, একটি প্রিন্টার ও একটি মডেম প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ মহোদয় সবগুলো কম্পিউটারে যেন প্রিন্টার ও মডেম ব্যবহার করতে পারে এই ধরনের একটি নেটওয়ার্ক তৈরি করতে নির্দেশ দেন। প্রতিষ্ঠানটি 32 kbps ইন্টারনেট স্পিড গ্রহণ করে। তবে নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলেও ভিডিও কনফারেন্স করা যাচ্ছে না।
ক. সিনক্রোনাস ট্রান্সমিশন কী?
খ. ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয় কেন?
গ. অধ্যক্ষ মহোদয়ের চাহিদা মোতাবেক সর্বোচ্চ সুবিধা গ্রহণের জন্য কোন ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা গ্রহণ করা যায়- ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক অনুযায়ী ভিডিও কনফারেন্স করার জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়-বিশ্লেষণ করো।
মি. মিজান একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। তিনি নিজস্ব ট্রান্সমিশন সুবিধার আওতায় প্রতিষ্ঠানের দশটি ক্লাস রুমে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ প্রেরণ করেন। প্রতি ক্লাস রুমে টিভি মনিটরের পর্দায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তার ছবি ও কন্ঠস্বরের মাধ্যমে নোটিশ সম্পর্কে অবগত হয়। সমস্যা হচ্ছে তাকে দশটি ক্লাস রুমে দশবার নোটিশ প্রদান করতে হয়। এক্ষেত্রে তিনি এমন ট্রান্সমিশন ব্যবস্থা চান যেখানে একই সাথে সব ক্লাস রুমে নোটিশ প্রদান করা যায় এবং প্রয়োজনে একটি ক্লাস রুমে 'নোটিশ সম্প্রচার বন্ধ রাখা যায়। তিনি একই ব্যবস্থার আওতায় সপ্তাহে একদিন তার অফিস রুমে বসেই ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় করতে চান।
ক. ডেটা কমিউনিকেশন কী?
খ. GSM কে কেন পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত নেটওয়ার্ক বলা হয়? ব্যাখ্যা করো।
গ. মি. মিজানের প্রতিষ্ঠানের বিদ্যামান ট্রান্সমিশন মোডটি কী? ব্যাখ্যা করো।
ঘ. মি. মিজানের প্রত্যাশা পূরণের উপযুক্ত ট্রান্সমিশন মোডটি কী হতে পারে? যুক্তিসহ উত্তর দাও।
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও: একটি কলেজে অফিসসহ প্রতিটি বিভাগে একটি করে কম্পিউটার আছে। ICT বিষয়ের শিক্ষক কলেজের প্রতিটি বিভাগ এবং অফিসের মধ্যে সহজ যোগাযোগ স্থাপনের জন্য সবগুলো, কম্পিউটারকে একটি মাত্র নেটওয়ার্কের আওতায় নিয়ে আসেন। এছাড়া তিনি কলেজের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সুবিধার কথা চিন্তা করে স্বল্প খরচে বিশ্ব নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চান-যাতে ইচ্ছানুযায়ী সকলে ইন্টারনেট ব্যবহার করতে পারে ও অন্যান্য কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়ার ব্যবহার করতে পারে।
ক. টপোলজি কী?
খ. ডেটা চলাচলের ক্ষেত্রে কোন ধরনের ক্যাবল অধিক কার্যকর?
গ. উদ্দীপকের কলেজের কম্পিউটারগুলোতে যুক্ত নেটওয়ার্কের ধারণাটি বিশ্লেষণ করো।
ঘ. উদ্দীপকের কলেজের শিক্ষকের চিন্তার বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাই করো।