Questions in this chapter
একটি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় ২৫টি নতুন কম্পিউটার দিয়ে ICT ল্যাব স্থাপনের ব্যবস্থা করলেন। ল্যাবটির নেটওয়ার্ক স্থাপনের জন্য নিচের দুইটি চিত্র লক্ষ কর-

ক. সুইচ কী?
খ. আলোর গতির ন্যায় ডেটা প্রেরণের জন্য ব্যবহৃত ক্যাবলটি ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ কোন নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর।
ঘ. কম খরচে ল্যাবের জন্য তৈরি উদ্দীপকের কোন টপোলজি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও।
কলেজ ছাত্রী সুমাইয়া গ্রামের বাসিন্দা হয়ে কলেজ প্রাঙ্গণে ভিডিও ফোনে কথা বলাসহ ইন্টারনেটের সুবিধাগুলো ভোগ করতে পারছে। কিন্তু দিনের বিশেষ বিশেষ সময় সে চাহিদামতো সুবিধা পায় না। বন্ধুদের কাছেও একই সমস্যার কথা জানতে পেরে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে অধ্যক্ষ মহোদয় ICT শিক্ষককে দ্রুত বিকল্প উপায়ে সমস্যাটি সমাধানের নির্দেশ দেন।
ক. LAN কী?
খ. “ডেটা ট্রান্সমিশনে আলোক রশ্মি পরিবাহী তার উত্তম।" - ব্যাখ্যা কর।
গ. সুমাইয়া কোন প্রজন্মের ডিভাইস ব্যবহার করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সমস্যাটি সমাধানে ICT শিক্ষক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন? যুক্তিসহ বিশ্লেষণ কর।
সালাম ও কালাম দুই বন্ধু রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। তাদের পাশ দিয়ে একজন পুলিশ একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগন্যাল দিচ্ছে। সালাম সাথে থাকা একটি ডিভাইস দিয়ে তার মার সাথে একই সময়ে কথা বলছে ও শুনছে। কালাম বলল “দোস্ত তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আমার রেডিওতে সকালে শুনেছি আজ বৃষ্টি হতে পারে।”
ক. লজিক গেইট কী?
খ. “যে ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়" – ব্যাখ্যা র।২
গ. পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড বর্ণনা কর।
ঘ. সালাম ও কালামের ব্যবহৃত ডিভাইসদ্বয়ের মধ্যে কোনটির ডেটা ট্রান্সমিশন মোড বেশি সুবিধাজনক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
বিদ্যা নিকেতন কলেজে সার্ভারের সাথে একটিমাত্র হাব ব্যবহার করে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কয়েকটি কম্পিউটারের সংযোগ স্থাপন করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া দুইটি মাত্র প্রিন্টার এবং একটি স্ক্যানার ব্যবহার করেই প্রতিষ্ঠানটি প্রত্যেকটি কম্পিউটার থেকে সেগুলো ব্যবহার করতে পারছে। এর ফলে হার্ডওয়্যারগত খরচ অনেক কমে আসে।
ক. ডেটা কমিউনিকেশন মোড কাকে বলে?
খ. ডেটা পরিবহনে ফাইবার অপটিক ক্যাবল নিরাপদ কেন?
গ. উদ্দীপকে কোন নেটওয়ার্ক টপোলজির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর ।
ঘ. “উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্য যথাযথ বাস্তবায়ন হয়েছে” – উক্তিটি মূল্যায়ন কর।

ক. হটস্পট কী?
খ. অপটিক্যাল ফাইবার দ্রুত গতিতে ডেটা আদান-প্রদান করে বুঝিয়ে বল।
গ. B চিত্রে P চিহ্নিত ডিভাইসটির বর্ণনা দাও ।
ঘ. A, B, C কে ব্যবহার করে নতুন টপোলজি তৈরি সম্ভব তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
তোমার মাদরাসা একাডেমিক ভবনের বিভিন্ন তলার ১২টি কম্পিউটার একটি নেটওয়ার্কের আওতায় আনা হলো। কিছুদিন কাজ করার পর বিশেষ ১টি কম্পিউটার নষ্ট হওয়ায় বাকি কম্পিউটারগুলো থেকে পরস্পর তথ্য আদান-প্রদান জটিলতা দেখা দিল।
ক. ব্রিজ কী?
খ. ওয়্যারলেস কমিউনিকেশন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কে কোন টপোলজি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. জটিলতা এড়াতে মাদরাসাটির কোন টপোলজি ব্যবহার করা উচিত ছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
জামি তার বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেটে এমন মাধ্যম ব্যবহার করেন যাতে কোনো তড়িৎ চুম্বকীয় প্রভাব নেই। কিন্তু কোন কোন ক্ষেত্রে এই মাধ্যমের বড় অসুবিধা হলো অনেক দূরে ডেটা প্রেরণের সময় ডেটা হারিয়ে যেতে পারে। জামির বাসায় নিম্নের চিত্রের ন্যায় কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।

ক. এটিনিউয়েশন কী?
খ. ডেটা ট্রান্সমিশনে দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার উপায় ব্যাখ্যা করো।
গ. জামির বাসার ব্রডব্যান্ড ইন্টারনেটে ব্যবহৃত মাধ্যমের সমস্যাটির উপযুক্ত সমাধান দাও।
ঘ. ১,২,৩ কম্পিউটারগুলো নিয়ে গঠিত টপোলজি এবং ১,৪,৫,৬ কম্পিউটারগুলো নিয়ে গঠিত টপোলজির মধ্যে কোনটি উত্তম- বিশ্লেষণ করো।

ক. MMS কী?
খ. Paas বলতে কী বোঝ?
গ. চিত্রের ডিভাইসম্বয়ে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোডের বর্ণনা দাও।
ঘ. চিত্রের ডিভাইসটির কার্যপদ্ধতি আলোচনা করো।
একটি আউটসোর্সিং অফিসের ওয়ার্কিং ডেস্কগুলো দুটি ভবনের তৃতীয় ও পঞ্চম তলার ৫টি কম্পিউটার ও ১টি প্রিন্টার নিয়ে সাজানো। তাদের হেড অফিসের রুমটি অন্য একটি ভবনে অবস্থিত। যেখানে কতগুলো ল্যাপটপ দিয়ে দাপ্তরিক কাজগুলো করা হয়।
ক. NTTC-এর পূর্ণরূপ কী?
খ. ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থার কয়েকটি প্রয়োজনীয় ক্ষেত্র লিখো।
গ. উক্ত অফিসের ওয়ার্কিং ডেস্কগুলোর মধ্যে যে ধরনের নেটওয়ার্ক উপযুক্ত তার বর্ণনা দাও।
ঘ. উক্ত হেড অফিসের রুমে কোন নেটওয়ার্ক অধিক হবে? বিশ্লেষণ করো।
রহিম সাহেব তাঁর ছয় বছরের ছেলের জন্য একটি খেলনা উড়োজাহাজ কিনে আনেন। তিনি রিমোট ব্যবহার করে উড়োজাহাজটির উড্ডয়ন দেখালেন। অন্য দিকে তাঁর বড় ছেলে ল্যাপটপের সাথে ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। রহিম সাহেব তাঁর স্মার্টফোনে রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করেন।
ক. ডেটা ট্রান্সমিশন মোড কী?
খ. স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উড়োজাহাজ উড্ডয়নের প্রযুক্তি ব্যাখ্যা কর।
ঘ. রহিম সাহেব ও তাঁর বড় ছেলের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত পদ্ধতি বিশ্লেষণ কর।
"X" কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের ৩টি আলাদা ভবন আছে। প্রতিটি বিভাগে তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বিভাগগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসাবে ক্যাবল ব্যবহার সম্ভব হচ্ছে না।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মানবিক বিভাগের নেটওয়ার্কের ধরন সম্পর্কে বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে কোন মাধ্যমটি নির্বাচন করা যেতে পারে বলে তোমার মনে হয় তা বিশ্লেষণ কর।
নাসিব ও আহনাফ দুজনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন। এমন সময় একটি পুলিশ ভ্যান এসে দোকানের সামনে দাড়ালো। পুলিশ ভ্যান থেকে একজন পুলিশ নেমে একটি ডিভাইস এর মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগনাল দিচ্ছে। এরপর নাসিবের বাসা থেকে তার নিকট মোবাইল ফোনে কল আসলো। কথা বলা শেষ হলে নাগিব দোকানদারের রেডিওতে আবহাওয়া বার্তা শুনাতে লাগলো। অবশেষে তারা তাড়াতাড়ি বাসায় ফিরলো।
ক. ডেটা কমিউনিকেশন কী?
খ. ডেটা ট্রান্সমিশনে দুর্বল সিগনালকে শক্তিশালী করার উপায়- ব্যাখ্যা করো।
গ. পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড এর ধরন ব্যাখ্যা করো।
ঘ. নাসিব ও দোকানদারের ব্যবহৃত ডিভাইসদ্বয়ের মধ্যে কোনটির ডেটা ট্রান্সমিশন মোড বেশি সুবিধাজনক? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
একটি কলেজের আইসিটি শিক্ষক ক্লাসে ডেটা কমিউনিকেশন মাধ্যম পড়ানোর সময় এমন একটি মাধ্যম সম্পর্কে আলোচনা করছিল যার মধ্য দিয়ে শব্দের পাশাপাশি চলমান ছবিও পাঠানো যায়। তবে দূরবর্তী স্থানে যোগাযোগ সম্প্রসারণের জন্য ১০ হতে ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে টাওয়ার স্থাপনের প্রয়োজন হয় যার ফ্রিকুয়েন্সি 300MHz হতে 30GHz। পরবর্তীতে এই মাধ্যমটিকে নতুন উদ্ভাবিত অন্য একটি মাধ্যমের সাথে এর সম্মিলন ঘটানো হয়, যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশকে অন্য মহাদেশের সাথে যুক্ত করছে।
ক. ব্রডব্যান্ড কী?
খ. ওয়াকিটকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ১ম মাধ্যমটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রথম মাধ্যম ও দ্বিতীয় মাধ্যমের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের বিশ্লেষণ করো।

ক. ব্যান্ড উইডথ কী?
খ. মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
গ. চিত্র-ক এর PR এবং QS এর সংযোগ বিচ্ছিন্ন করলে নতুন টপোলজি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের চিত্র-ক ও চিত্র-খ এ উল্লিখিত টপোলজির মধ্যে সুবিধাজনক কোনটি তুলনামূলক বিশ্লেষণ কর।
মিজান তার অফিসে ৫০টি কম্পিউটার, একটি প্রিন্টার, তিনটি সুইচ ও একটি মডেম কিনে নেটওয়ার্ক স্থাপন করলেন। মডেমটিকে যে ইন্টারনেট প্যাকেজে নেওয়া হয়েছিল তার স্পীড ছিল 32 Kbps। উক্ত নেটওয়ার্কে অফিসিয়াল সমস্ত কাজ করা গেলেও ভিডিও কনফারেন্স করা যাচ্ছে না।
ক. রিংগিং কী?
খ. ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয় কেন?
গ. মিজানের নেটওয়ার্কটি কোন টপোলজির হবে- ব্যাখ্যা করো।
ঘ. মিজান তার অফিসে ভিডিও কনফারেন্স করার জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে— বিশ্লেষণ করো।
রহিম সাহেব তাঁর ছয় বছরের ছেলের জন্য একটি খেলনা উড়োজাহাজ কিনে আনেন। তিনি রিমোট ব্যবহার করে উড়োজাহাজটির উড্ডয়ন দেখালেন। অন্য দিকে তাঁর বড় ছেলে ল্যাপটপের সাথে ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। রহিম সাহেব তাঁর স্মার্টফোনে রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করেন।
ক. ডেটা ট্রান্সমিশন মোড কী?
খ. স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উড়োজাহাজ উড্ডয়নের প্রযুক্তি ব্যাখ্যা কর।
ঘ. রহিম সাহেব ও তাঁর বড় ছেলের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত পদ্ধতি বিশ্লেষণ কর।
মি. পলাশ তার অফিসের কম্পিউটারসমূহ, প্রিন্টার ও স্ক্যানার ইত্যাদি নেটওয়ার্ক স্থাপন করার জন্য RJ45 কানেক্টর কিনে নেটওয়ার্ক স্থাপন করলেন। তিনি সাব-কন্ট্রাক্টে বিভিন্ন কোম্পানির সাথে কাজ শুরু করলেন। ডেটাসমূহ যাতে হারিয়ে না যায় সেজন্য তিনি তথ্য, উপাত্ত স্টোরেজ করার জন্য ইন্টারনেট ভিত্তিক সেবা গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
ক. ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়?
খ. ব্যান্ডউইডথ 128 kbps বলতে কী বোঝায়?
গ. পলাশ কোন ধরনের ক্যাবল ব্যবহার করেছে— ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে পলাশ সাহেবের সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে কর— যুক্তিসহ বিশ্লেষণ করো।

ক. মডুলেশন কী?
খ. ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে চিত্র-১ এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হবে তা চিত্রসহ আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ১ ও ৩ নং টপোলজিগুলোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে বলে তুমি মনে কর তা বিশ্লেষণ কর।

ক. কোন টপোলজিতে রিংগিং ঘটে?
খ. ডেটা চলাচলের ক্ষেত্রে কোন ধরনের ক্যাবল অধিক কার্যকর।
গ. 'ক' চিহ্নিত নেটওয়ার্কটির অসুবিধা ব্যাখ্যা করো।
ঘ. 'খ' চিত্রের টপোলজির Y চিহ্নিত নোড নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কটি কি সচল থাকবে? মতামত দাও।
সুমাইয়া তার অফিসের পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ারিং করছিল। এমন সময় পাশের বিল্ডিং থেকে তার সহকর্মী একটি ফাইলের তথ্য দেখতে চাইলে সে সিটে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় সহকর্মীর কম্পিউটারে তা পাঠিয়ে দেয়। পরবর্তীতে সুমাইয়া ফাইলের তথ্য বিদেশে অবস্থানরত বায়ারের কাছে তাৎক্ষণিকভাবে প্রেরণ করে।
ক. Wi-Fi কী?
খ. কোন ক্যাবল দ্বারা সবচেয়ে দ্রুত তথ্য পাঠানো যায়? ব্যাখ্যা করো।
গ. তথ্য শেয়ারিং-এ সুমাইয়া কর্তৃক ব্যবহৃত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো।
ঘ. ফাইলের তথ্য পাঠাতে সুমাইয়া ব্যবহৃত নেটওয়ার্কদ্বয়ের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।