Questions in this chapter

HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

কবির সাহেব একজন ব্যবসায়ী। তিনি বাসায় ল্যাপটপ, একটি ৩টি মডেম ও প্রিন্টার ব্যবহার করেন। ব্যবসায়ীক কালে তার ইন্টারনেট ব্যবহার করতে হয়। তিনি বিভিন্ন ব্যবসায়ী পক্ষের সাথে ই-মেইল আদান প্রদান করেন, প্রয়োজনে প্রিন্ট করেন। তার মেয়ের রুমে একটি ডেক্সটপ এবং ছেলের রুমে আরেকটি ল্যাপটপ আছে। তার ছেলে ল্যাপটপে শুধু টাইপ করতে পারে। তিনি তার মডেমটি তিনটি। কম্পিউটারে সুবিধা পেতে একটি তারবিহীন আন্তসংযোগ স্থাপন করার চিন্তা ভাবনা করছেন।

ক. নেটওয়ার্ক টপোলজি কী?

খ. কোন টপোলজিতে ডেটা এক কম্পিউটার থেকে পর্যায়ক্রমে পরবর্তী কম্পিউটারে প্রবাহিত হয়। ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে নেটওয়ার্কের জন্য কোন ডিভাইস প্রয়োজন- ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের কম্পিউটারগুলোর ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করো।

মুজিবুর স্যার
Views: 517Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

একটি কলেজের 'ক', 'খ' এবং ‘গ’ ক্যাম্পাস তিনটির প্রতিটিতে অবস্থিত বিভিন্ন বিভাগের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। এখন প্রতিটি ক্যাম্পাসকে আবার নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ক্যাম্পাসগুলোর ভৌগোলিক দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসেবে তার ব্যবহার করা যাচ্ছে না।

ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?

খ. অপটিক্যাল ফাইবার তৈরিতে মাল্টিকম্পোনেন্ট কাঁচ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত 'ক' স্থানের নেটওয়ার্কের ধরন কী হতে পারে তা ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে মাধ্যম নির্বাচনে তোমার সুপারিশ এবং এর গুরুত্ব বিশ্লেষণ করো।

মুজিবুর স্যার
Views: 68Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

রহিম আলোর গতিতে একটি বায়োডেটা কানাডায় পাঠায়। রহিমের বন্ধু শামীম বলল, “আমার বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি দ্বারা পাশাপাশি অবস্থিত এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে ছবি প্রেরণ করা যায়।” অপরদিকে করিম বলল, “আমার গ্রামের বাড়ি থেকে ল্যাপটপের সাহায্যে ডেটা বিশ্বের যেকোন স্থানে পাঠানো যায়। কিন্তু বাড়ির বাইরে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় না। এটি বাড়ির সবাই ব্যবহার করতে পারে।”

ক. মাইক্রোওয়েভ কী?

খ. ডেটা ট্রান্সমিশনে দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার উপায়— ব্যাখ্যা করো।

গ. 'রহিমের বায়োডেটা প্রেরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো।

ঘ. শামীম এবং করিমের বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি দুটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 419Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

খাগড়াছড়ি পৌর এলাকাটি প্রায় ১০ থেকে ১২ বর্গ কিঃ মিঃ বিস্তৃত। শহরের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা গ্রহণ করছে যা অত্যন্ত ব্যয়বহুল। পৌরমেয়রের নিকট সমস্যাটি উপস্থাপন করা হলে তিনি জানান যে, খাগড়াছড়িতে উঁচু-নিচু পাহাড়ের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক স্থাপন শ্রমসাধ্য, ঝুকিপূর্ণ এবং সময়সাপেক্ষ। এমতাবস্থায় একজন প্রযুক্তিবিদের পরামর্শে পৌরমেয়র সমগ্র শহরে একটি সার্ভার এর মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করার পরিকল্পনা করছেন।

ক. ব্লুটুথ কী?

খ. শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত পৌরমেয়র কোন ধরনের প্রযুক্তির পরিকল্পনা করছেন? ব্যাখ্যা করো।

ঘ. পৌরমেয়রের গৃহীত উদ্যোগটি যৌক্তিক কিনা— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

মুজিবুর স্যার
Views: 506Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

একটি সরকারি কলেজের প্রতিটি বিভাগে কম্পিউটারের মাধ্যমে আলাদাভাবে কাজ করায় ডেটা আদান-প্রদানে বিভিন্ন সমস্যা হয়। কলেজের অধ্যক্ষ সকল বিভাগকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় এনে অফিসের যাবতীয় কার্যক্রম এবং শিক্ষা/পাঠদান অনলাইনে সম্পন্ন করতে পদক্ষেপ গ্রহণ করার আগ্রহ দেখালেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিলেন।

ক. ডেটা ট্রান্সমিশন স্পিড কী?

খ. Wi-Fi জোনে ডেটা নিরাপত্তা ব্যবস্থা কীভাবে করা যায় তা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে পরিবর্তিত ব্যবস্থায় ডেটা সংরক্ষণের প্রক্রিয়া ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক উপযুক্ত- মতামতের পক্ষে যুক্তিসহ বিশ্লেষণ করো।

মুজিবুর স্যার
Views: 484Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

বনগাঁও ফাজিল মাদরাসায় বিভিন্ন বিভাগে কম্পিউটার আছে। কাজের সুবিধার জন্য সবগুলো বিভাগ অধ্যক্ষ মহোদয়ের কাছে Printer, Scannar ও Internet সংযোগের আবেদন করে। অধ্যক্ষ মহোদয় জানালেন সকল বিভাগকে এই মুহূর্তে সবগুলা সেবা দেওয়ার মত আর্থিক সঙ্গতি নেই। পরবর্তীতে অধ্যক্ষ মহোদয় একজন প্রযুক্তিবিদের সহায়তায় স্বল্প খরচে সকল বিভাগের চাহিদা পূরণ করতে সক্ষম হন।

ক. NIC কী?

খ. স্যুইচ সার্ভারের বিকল্প নয়- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের পরিস্থিতিতে সকল বিভাগের প্রিন্টার প্রক্রিয়া ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রযুক্তিগুলো শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে ব্যবহারের কী ভূমিকা রাখবে মূল্যায়ন করো।

মুজিবুর স্যার
Views: 898Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

সরকার সারাদেশে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র চালু করেছেন। এই সকল স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা সাধারণ চিকিৎসা সেবা নিতে পারেন। সরকার এই সকল চিকিৎসা কেন্দ্রে প্রযুক্তির মাধ্যমে বিশেষজ্ঞ সেবা প্রদানের বিষয় চিন্তাভাবনা করছেন। একই সাথে প্যাথোলজিক্যাল রিপোর্ট রোগী যেন প্রযুক্তির মাধ্যমে বাসায় বসে পেতে পারেন সে বিষয়েও চিন্তাভাবনা চলছে।

ক. হ্যাকিং কী?

খ. নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে অপটিক্যাল ফাইবার সুবিধাজনক কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপক অনুযায়ী রিপোর্ট পাওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের বর্ণিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও একজন স্থানীয় চিকিৎসকের পরামর্শ সেবার পার্থক্য বিশ্লেষণ করো।

মুজিবুর স্যার
Views: 484Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

ফরিদ তার অফিসের দ্বিতীয় তলায় পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ারিং করছিল। এমন সময় পঞ্চম তলায় তার সহকর্মী একটি ফাইলের তথ্য দেখতে চাইলে সে সিটে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় সহকর্মীর কম্পিউটারে তা পাঠিয়ে দেয়। পরবর্তীতে ফরিদ ফাইলের তথ্য বিদেশে অবস্থানরত ক্রেতার কাছে তাৎক্ষণিকভাবে প্রেরণ করে।

ক. ফুল ডুপ্লেক্স কী?

খ. কোন ক্যাবল দ্বারা সবচেয়ে দ্রুত তথ্য পাঠানো যায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত তথ্য শেয়ারিংয়ে ফরিদ কর্তৃক ব্যবহৃত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো।

ঘ. ফাইলের তথ্য পাঠাতে ফরিদের ব্যবহৃত নেটওয়ার্কদ্বয়ের মধ্য কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 342Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

মি. রফিক ও মি. শফিক দুই বন্ধু হাটতে হাটতে থানার দিকে যাচ্ছিল। তারা লক্ষ্য করল সামনে দাঁড়িয়ে একজন পুলিশ একটি ডিভাইস এর মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগনাল দিচ্ছে। সামনে একটু এগোতেই মি, শফিক তার সাথে থাকা ডিভাইসের মাধ্যমে কথা বলছে এবং শুনছে। রফিক বলল, “চল বাসায় ফেরা যাক। আমি রেডিওতে আবহাওয়া বাৰ্তায় শুনেছি আজ বৃষ্টি হতে পারে।”

ক. ডেটা কমিউনিকেশন কী?

খ. ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয় ব্যাখ্যা করো।

গ. পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড এর ধরন ব্যাখ্যা করো।

ঘ. মি. রফিক ও শফিকের ব্যবহৃত ডিভাইসদ্বয়ের মধ্যে কোনটির ডেটা ট্রান্সমিশন মোড বেশি সুবিধাজনক? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 623Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

মিফতা তার বন্ধু করিমের কাছে 5B (1011)2_2 এবং 3A সংখ্যা তিনটির যোগফল জানতে চাইল। করিম যোগফলটি কম্পিউটার থেকে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করল এবং ব্রড ব্যান্ড ইন্টারনেট-এর মাধ্যমে। মিফতার নিকট পাঠিয়ে দিল। করিমের বড় ভাই বলল, “প্রিন্টের ক্ষেত্রে ডেটাটি ট্রান্সমিশন হয়েছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে এবং ইন্টারনেটের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে ডেটাটি ট্রান্সমিশন হয়েছে ব্লক আকারে।"

ক. ডিকোডার কী?

খ. 5 এবং -2 যোগের ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি ব্যাখ্যা করো।

গ. উদ্দীপক অনুসারে সংখ্যা তিনটির বাইনারি যোগফল কত?

ঘ. প্রিন্ট করার ক্ষেত্রে এবং মিফতার নিকট পাঠানোর ক্ষেত্রে ব্যবহৃত ট্রান্সমিশন মোডদ্বয়ের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 205Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

বাংলাদেশের প্রতিষ্ঠিত মোবাইল সেবাদানকারী কোম্পানি দেশলিংকের গ্রাহকরা ভিডিওসহ কথা বলতে পারে, অনলাইনে গেইম খেলতে পারে, সিনেমা ও টিভি দেখতে পারে। দেশলিংকের সিইও আহমেদ সাহেব একটি সেমিনারে যোগ দিতে জার্মানি যান। ওই সময়ে সংঘটিত এক অগ্নিকান্ডে দেশলিংক অফিসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কম্পিউটারসহ যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। ঐ মুহূর্তে তাদের পক্ষে নতুন সার্ভার কেনাও সম্ভব ছিল না। উৎকণ্ঠিত কর্মকর্তারা আন্তর্জাতিক রোমিংয়ের মাধ্যমে সিইও আহমেদ সাহেবের সাহায্য চান। তাৎক্ষণিকভাবে আহমেদ সাহেব অনলাইনে আমরা ডট কমের সাথে চুক্তিবদ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত কম্পিউটারের কাজগুলো সেখানে স্থানান্তর করে নেন। তাতে সহজেই উদ্ভূত সমস্যার সমাধান হয়ে যায়।

ক. নেটওয়ার্ক স্যুইচ কী?

খ. নতুন নোড যুক্ত করা হলে বাস টপোলজিতে ডেটা ট্রান্সমিশনে কী প্রভাব পড়ে? ব্যাখ্যা করো।

গ. আহমেদ সাহেবের মোবাইল কোম্পানি কোন প্রজন্মের সুবিধা প্রদান করে? ব্যাখ্যা করো।

ঘ. দেশলিংক কোম্পানি কিভাবে উদ্ভূত সমস্যার সমাধান করেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

মুজিবুর স্যার
Views: 417Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

কম্পিউটারগুলো পরস্পরের সাথে তথ্য আদান-প্রদান করে। ঢাকা কলেজের ৬নং ভবনের ক্লাসরুম, ল্যাব, অধ্যক্ষের অফিস এবং অফিসে ৪০টি কম্পিউটার আছে। একটি আন্তঃসংযোগের মাধ্যমে কম্পিউটারগুলোতে ইন্টারনেট ব্যবহারের জন্য টেলিফোন লাইন সংযোগ ব্যবহার করা হয়। অধ্যক্ষ সাহেব চাচ্ছেন যেন বিদ্যমান নেটওয়ার্কের মাধ্যমেই কলেজ ক্যাম্পাসের ৬নং ভবনের শিক্ষার্থী ও শিক্ষকগণ তাদের স্মার্টফোন, ট্যাব ও ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে পারে। অধ্যক্ষ সাহেব সবচেয়ে কম খরচে এই সুবিধা পেতে চান। এই সুবিধা অর্জনের জন্য মিরাজুর রহমানের পরামর্শ চাওয়া হয়। মিরাজুর রহমান বলেন ওয়াই-ফাই প্রযুক্তির সাহায্যে সহজেই এই সুবিধা চালু করা সম্ভব।

ক. ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড কী?

খ. ব্যান্ড উইডথ ডেটা ট্রান্সফারের গতিতে কি ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বিদ্যমান নেটওয়ার্কটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. মিরাজুর রহমানের পরামর্শের যথার্থতা বিশ্লেষণ করো।

মুজিবুর স্যার
Views: 581Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে সম্যক ধারণা ও জ্ঞান লাভের জন্য একটি কলেজের শিক্ষার্থীদের গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হলো। উক্ত ভূ-উপগ্রহ কেন্দ্রের প্রকৌশলীগণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক দিকসমূহ শিক্ষার্থীদের বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?

খ. মাইক্রোওয়েভ যোগাযোগ বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত ভূ-উপগ্রহ কেন্দ্রের ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদানগুলো সংক্ষেপে লিখ।

ঘ. তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রে আবহাওয়া সংক্রান্ত ডেটা কীভাবে সংগ্রহ করা হয় তা সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো।

মুজিবুর স্যার
Views: 764Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

ঢাকা কলেজের অধ্যক্ষ উক্ত কলেজের সকল বিভাগকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় এনে যাবতীয় অফিসের কার্যক্রম এবং শিক্ষা/পাঠ দান পদ্ধতি অনলাইনে করার পদক্ষেপ গ্রহণ করার আগ্রহ দেখালেন। এ বিষয়ে একজন অভিজ্ঞ পরামর্শক তাকে নেটওয়ার্কের টপোলজি, সার্ভার ও অন্যান্য কারিগরী বিষয় ব্যাখ্যা করাতে অধ্যক্ষ আরও আগ্রহী হয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নিলেন।

ক. ওয়্যারলেস কমিউনিকেশন কী?

খ. ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাগুলো লিখ।

গ. উদ্দীপকে বর্ণিত নেটওয়ার্কের জন্য যে সকল হার্ডওয়্যার লাগতে পারে তার মধ্যে থেকে যে কোন ৩টির নাম ও তাদের প্রয়োগ লিখ।

ঘ. উদ্দীপকে বর্ণিত নেটওয়ার্কের জন্য কোন টপোলজি উপযুক্ত বলে তুমি মনে করো এবং তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দাও।

মুজিবুর স্যার
Views: 142Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

মতিঝিলে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে তাদের আইসিটি বিভাগের কেন্দ্রীয় সার্ভার ও নেটওয়ার্কের অন্যান্য যন্ত্রপাতি অবস্থিত। মতিঝিলে জায়গার দাম অত্যাধিক বেশি হওয়ায় ব্যাংকের কর্তৃপক্ষ বিকল্প পন্থায় আইসিটি বিভাগের সম্প্রসারণ করার নির্দেশনা জারি করেন। আইসিটি বিভাগের সম্প্রসারণ করার দায়িত্ব পড়েছে জনাব হেকমত আলী যিনি উক্ত বিভাগের প্রধান। জনাব হেকমত আলী ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা গ্রহণ করার কথা ভাবছেন।

ক. ক্লাউড কম্পিউটিং কী?

খ. কোন নেটওয়ার্ক টপোলজি সবচেয়ে নির্ভরযোগ্য ডেটা আদান-প্রদান করতে পারে এবং কেন?

গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে ওয়্যারলেস নেটওয়ার্ক প্রয়োগের যথার্থতা আলোচনা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে আইসিটি বিভাগ সম্প্রসারণে ক্লাউড কম্পিউটিংয়ের কোন সার্ভিস মডেলটি উপযোগী এবং কেন? তোমার মতামতের সপক্ষে ব্যাখ্যা দাও।

মুজিবুর স্যার
Views: 360Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

নিলয় ও ধ্রুব দুই বন্ধু রাস্তা দিয়ে হেটে যেতে যেতে ধ্রুব এসএমএস এর মাধ্যমে তার অন্যান্য বন্ধুদের কাছে আগামীকালের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসের নিউজটি প্রেরণ করে। নিলয়ের সাথে থাকা একটি ডিভাইস দিয়ে তার মার সাথে একই সময়ে কথা বলছে ও শুনছে। তাদের পাশ দিয়ে একজন পুলিশ একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগন্যাল দিচ্ছে।

ক. ক্লাউড কম্পিউটিং কী?

খ. WAN ও Internet সমার্থক– ব্যাখ্যা করুন।

গ. ধ্রুবের ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোডটি বর্ণনা করুন।

ঘ. নিলয় ও পুলিশের ব্যবহৃত ডিভাইসদ্বয়ের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? বিশ্লেষণপূর্বক মতামত দিন।

মুজিবুর স্যার
Views: 684Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

দৃশ্যকল্প-১

সুমাইয়া কানাডায় বসবাস করে। মাঝে মধ্যে মায়ের কথা মনে পড়লে মায়ের সাথে কথা বলে এবং সাথে সাথে মায়ের ছবিও দেখতে পায়। মা মেয়েকে প্রশ্ন করে “কীভাবে এটি সম্ভব?” সুমাইয়ার ব্যবহৃত প্রযুক্তি ক্রমান্বয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা পাচ্ছে।

দৃশ্যকল্প-২

মাইক্রোসফট কর্পোরেশনের পাঁচ কর্মকর্তা বাংলাদেশ, চীন, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র থেকে এক সাথে মোবাইল ফোনে কথা বলছে।

ক. www কী?

খ. ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যাকবোন হিসাবে ফাইবার অপটিক ক্যাবল অধিক ব্যবহৃত হচ্ছে- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ব্যবহৃত প্রযুক্তিতে তথ্য আদান প্রদান প্রক্রিয়া ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও ২ এর যোগাযোগ প্রটোকল দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো।

মুজিবুর স্যার
Views: 680Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

রতন সাহেব অফিসে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে মিটিং এর বিষয়টি একটি গ্রুপ SMS এর মাধ্যমে অফিসের অন্যান্য কর্মকর্তাদের অবহিত করেন। তার মেয়ে অনিন্দিতা বিদেশে লেখাপড়া করে। তিনি রাতে ইন্টারনেট বিশেষ সফটওয়্যারের মাধ্যমে মেয়ের সাথে কথা বলেন।

ক. সফটওয়্যার পাইরেসি কী?

খ. নন- পজিশনাল সংখ্যা পদ্ধতির চেয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি সুবিধাজনক ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে প্রেরিত SMS টির গন্তব্যের সংখ্যা বিবেচনা করে ট্রান্সমিশন মোডটি ব্যাখ্যা করো?

ঘ. উদ্দীপকের রতন সাহেব ও তার মেয়ের মধ্যে মধুর সম্পর্ক ধরে রাখার জন্য ব্যবহৃত প্রযুক্তিটির উপযোগিতা বিশ্লেষণ করো।

মুজিবুর স্যার
Views: 324Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটির ছাত্র তার গ্রামের প্রতিবেশী শুভকে তার বাসার ডিশ টিভি কিভাবে কাজ করে তা বুঝিয়ে বলল। নেটওয়ার্কের সুবিধা বর্ণনা করার ক্ষেত্রে ই-ব্যাংকিং ও এটিএম সেবা নিয়ে তারা আলোচনা করে।

ক. ওয়াইফাই কী?

খ. ন্যানো টেকনোলজি কিভাবে আমাদের উপকারে আসে? ব্যাখ্যা করো।

গ. শুভর বাসার টিভির ক্ষেত্রে যে ট্রান্সমিশন মোড কাজ করে- “তা ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং সুবিধার ক্ষেত্রে নিরাপদ ও সাশ্রয়ী কী ধরনের নেটওয়ার্ক স্থাপন করা উচিত, বিশ্লেষণ করো।

মুজিবুর স্যার
Views: 35Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

6BsDQovJ

ক. ব্যান্ডউইথ কী?

খ. হাবের পরিবর্তে স্যুইচ ব্যবহার করলে কী সুবিধা পাওয়া যায়- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে চিত্র-১.১ এ A হতে C তে ডেটা আদান-প্রদান ব্যাখ্যা করো।

ঘ. চিত্র- ১.১ এবং চিত্র-১.২ এর মধ্যে সংযোগের ক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করা উত্তম?- উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

মুজিবুর স্যার
Views: 619Answers: 0Bookmarks: 0Asked to solve: 0