মুজিবুর স্যার
মি. মিজান একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। তিনি নিজস্ব ট্রান্সমিশন সুবিধার আওতায় প্রতিষ্ঠানের দশটি ক্লাস রুমে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ প্রেরণ করেন। প্রতি ক্লাস রুমে টিভি মনিটরের পর্দায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তার ছবি ও কন্ঠস্বরের মাধ্যমে নোটিশ সম্পর্কে অবগত হয়। সমস্যা হচ্ছে তাকে দশটি ক্লাস রুমে দশবার নোটিশ প্রদান করতে হয়। এক্ষেত্রে তিনি এমন ট্রান্সমিশন ব্যবস্থা চান যেখানে একই সাথে সব ক্লাস রুমে নোটিশ প্রদান করা যায় এবং প্রয়োজনে একটি ক্লাস রুমে 'নোটিশ সম্প্রচার বন্ধ রাখা যায়। তিনি একই ব্যবস্থার আওতায় সপ্তাহে একদিন তার অফিস রুমে বসেই ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় করতে চান। ক. ডেটা কমিউনিকেশন কী?খ. GSM কে কেন পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত নেটওয়ার্ক বলা হয়? ব্যাখ্যা করো। গ. মি. মিজানের প্রতিষ্ঠানের বিদ্যামান ট্রান্সমিশন মোডটি কী? ব্যাখ্যা করো।ঘ. মি. মিজানের প্রত্যাশা পূরণের উপযুক্ত ট্রান্সমিশন মোডটি কী হতে পারে? যুক্তিসহ উত্তর দাও।
Loading answers...