JB_2019
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর ৭০ জন কৃষক একত্র হয়ে সম-অধিকারের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান গঠন করলেন। তাদের প্রধান উদ্দেশ্য হলো মধ্যস্থব্যবসায়ীদের হাত থেকে নিজেদের রক্ষা করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। সৎ, উদ্যমী ও যোগ্য নেতৃত্বের কারণে এ উদ্দেশ্য সফল হওয়ায় স্বল্প সময়ের মধ্যেই এর সদস্যরা আর্থিকভাবে লাভবান হন এবং পাশাপাশি সামাজিকভাবেও প্রতিষ্ঠা লাভ করেন। বর্তমানে এই পরিবারগুলো সচ্ছলতার মুখ দেখছে।ক. শ্রম কী?খ. সব অর্থই কি মূলধন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো। ঘ. দারিদ্র্য বিমোচনে উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির ভূমিকা বিশ্লেষণ করো।
Loading answers...