SB_2019
নওগাঁর মাটি ও জলবায়ু ধান চাষের উপযোগী হওয়ায় এ অঞ্চলে প্রচুর উন্নতজাতের ধান উৎপন্ন হয়। এ কারণে জনাব হাসান। তার নিজস্ব জমিতে একটি রাইস মিল স্থাপন করেন। তিনি তার মিলে উৎপাদিত চাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকেন। উৎপাদিত চালের গুণগতমান ভালো হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে। বর্তমানে তিনি অতিরিক্ত চাহিদা পূরণের উদ্দেশ্যে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেন। এ কারণে তিনি যন্ত্রপাতি কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা সংগ্রহ করেন।ক. সংগঠন কী?খ. "শ্রম একটি জীবন্ত উপাদান"- ব্যাখ্যা করো।গ. উল্লিখিত উদ্দীপকে ধান উৎপাদনে কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব আছে? ব্যাখ্যা করো।ঘ. উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকে জনাব হাসানের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Loading answers...