Questions in this chapter

HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

বিশ্ব রাজনীতিতে দেখা যায় যে, একটি দেশকে পরাধীনতার

শৃঙ্খল থেকে মুক্ত করতে একজন মহান নেতা সর্বাত্মক প্রচেষ্টা ও সংগ্রাম করেছেন। উদাহরণ হিসেবে লেনিন, মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু, হো-চি-মিন, নেলসন ম্যান্ডেলা প্রমুখের নাম উল্লেখ করা যেতে পারে আমাদের প্রিয় মাতৃভূমিকেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র, শাসন-শোষণ ও নিপীড়নের হাত থেকে শৃংখলমুক্ত করতে একজন নেতার আবির্ভাব ঘটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ মহান নেতার ঘোষিত কর্মসূচিই বাঙালির মুক্তির সনদ হিসেবে কাজ করেছে

ক. BPSC এর পূর্ণরূপ কী?

খ. কী উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়?

গ. উদ্দীপকে আমাদের দেশকে শৃঙ্খলমুক্ত করতে কোন নেতাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. “এ মহান নেতার ঘোষিত কর্মসূচিই বাঙালির মুক্তির সনদ হিসেবে কাজ করেছে"- বিশ্লেষণ করো

RB_2023
Views: 854Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

WSfuEu4E

ক. মজলুম জননেতা নামে খ্যাত কোন নেতা?

খ. নওয়াব আবদুল লতিফকে বাংলার স্যার সৈয়দ আহমেদ বলা হয় কেন?

গ. উদ্দীপকের রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল খুঁজে পাও? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের ইঙ্গিতকৃত নেতা মূলত গণমানুষের নেতা- বিশ্লেষণ করো।

DiB_2023
Views: 435Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

১৮৬৩ সালে আমেরিকা যখন গৃহযুদ্ধের কারণে রক্তাক্ত, শোকে স্তব্ধ এবং রাজনৈতিকভাবে দিশাহীন; ঠিক এমনই সময় গেটিসবার্গে আব্রাহাম লিংকন তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। আমেরিকায় স্বাধীনতা বজায় রাখা, গণতন্ত্রের মৌলিক কাঠামো প্রদান, শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ভাষণ অবিস্মরণীয়। তিনি তাঁর জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।

ক. তিতুমীর এর প্রকৃত নাম কী?

খ. মুসলমানদের কুসংস্কার দূরীকরণে ফরায়েজি আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত ভাষণের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঐতিহাসিক ভাষণের মিল রয়েছে?- ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের ক্ষণজন্মা মহাপুরুষের সাথে আমাদের যে মহান নেতার মিল খুঁজে পাওয়া যায়; স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অবদান বিশ্লেষণ করো।

DiB_2023
Views: 662Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

জনাব 'ক' একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি দরিদ্র কৃষককুলের অর্থনৈতিক মুক্তির জন্য ঋণ সালিশি বোর্ড, কৃষক-শ্রমিক পার্টি গঠন করেন। জমিদারি প্রথা উচ্ছেদ করেন। অপরদিকে জনাব 'খ' একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। সামরিক শাসনের বিরোধিতা করে জেলও খেটেছেন।

ক. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?

খ. ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো।

গ. জনাব 'খ' এর সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. জনাব 'ক' এর কর্মকাণ্ড কেবলই কৃষক স্বার্থে সীমাবদ্ধ ছিল না বরং তা আরও বিস্তৃত ছিল- মতামত দাও।

JB_2023
Views: 411Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

জনাব 'X' বিশাল একটি অঞ্চলের প্রধান। এতো বড় অঞ্চল শাসন করা তাঁর পক্ষে ছিল কষ্টকর। তাই তিনি কাজের সুবিধার্থে অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করতে চেয়েছিলেন। এ অঞ্চলে বসবাসকারী একটি অংশ ছিল অবহেলিত। তাদেরই একজন মহান নেতা উক্ত অংশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে শাসকগোষ্ঠীর নিকট অঞ্চল বিভক্তির আবেদন করেন। অবশেষে শাসকগোষ্ঠী বিভক্তির সিদ্ধান্ত নেন। তিনি অবহেলিত অংশের জনগণের সামাজিক প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

ক. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?

খ. ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল?

গ. জনাব 'X'-এর অঞ্চল বিভক্তিকরণ সিদ্ধান্তের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লেখিত মহান নেতার রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটি বিশ্লেষণ করো।

CB_2023
Views: 445Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

'ক' রাষ্ট্র স্বাধীন হবার পর থেকেই শাসকগোষ্ঠীর নির্যাতন শুরু হয়। সাধারণ জনগণ এর প্রতিবাদে শুরু থেকেই ঐক্যবদ্ধ হয়। স্বাধীনতার প্রায় দুই যুগ পরে শাসকগোষ্ঠী প্রথম ও শেষ সাধারণ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে জনগণ তাদের পছন্দের দলকে বিপুল ভোটে জয়ী করে। কিন্তু শাসকগোষ্ঠী বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর নাঁ করে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড শুরু করে। যার পরিপ্রেক্ষিতে বিজয়ী দলের নেতা স্বাধীনতার ডাক দেন।

ক. মজলুম জননেতা কে ছিলেন?

খ. যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।

ঘ. বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উক্ত নেতার অবদান মূল্যায়ন করো।

CB_2023
Views: 230Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

শমসের আলী লক্ষ করলেন যে, কিছু মুসলমান মনের আশা পূরণ করার জন্য মৃত মানুষের মাজারে যায়। উক্ত ভুল পথ থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য তিনি চেষ্টা চালান। অন্যদিকে, মোতাহার আলী অত্যাচারী ভূমি মালিক, বণিক ও বিদেশি শাসকগোষ্ঠীর অত্যাচার থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করার জন্য একটি বাহিনী গড়ে তোলেন। তিনি যুদ্ধ চালনার জন্য একটি সুরক্ষিত ঘাঁটিও গড়ে তোলেন।

ক. ঋণ সালিশি বোর্ড গঠন করেন কে?

খ. আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ করা হয়েছিল কেন?

গ. উদ্দীপকে বর্ণিত ভুল কাজ থেকে মানুষকে ফিরিেেয় আনতে শমসের আলীর ভূমিকা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. মোতাহার আলীর কাজের সাথে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাদৃশ্য বিশ্লেষণ করো।

ChB_2023
Views: 65Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

আব্দুর রহমান ছিলেন একজন সমাজ সংস্কারক। সামাজিক কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সদা সোচ্চার। তিনি অত্যাচারী জমিদার ও মহাজনদের হাত থেকে নির্যাতিত কৃষকদের রক্ষার জন্য একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

ক. তিতুমীরের পূর্ণনাম কী?

খ. কাকে 'বাংলার সৈয়দ আহমেদ' বলা হয় এবং কেন?

গ. উদ্দীপকের আব্দুর রহমানের সাথে তোমার পঠিত কোন নেতার মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে উদ্দীপকে যে নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে তার ভূমিকা মূল্যায়ন করো।

SB_2023
Views: 425Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

জনাব 'ক' ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করেই তিনি রাজনীতিতে যোগদান করেন। কৃষকদের উন্নয়নে তিনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ছিলেন মনে প্রাণে একজন খাঁটি বাঙালি এবং অসম্প্রদায়িক। বাঙালিদের একটি আধুনিক শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার জন্য তিনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

ক. ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে?

খ. কাকে মজলুম জননেতা বলা হয় এবং কেন?

গ. উদ্দীপকে যে নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে শিক্ষা ক্ষেত্রে তার অবদান আলোচনা করো।

ঘ. কৃষককুলের উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির ভূমিকা মূল্যায়ন করো।

SB_2023
Views: 255Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

মি. সুনীল রায় ও মোহাম্মদ আবুল হোসেন একই ইউনিয়নের বাসিন্দা। দু'জনই রাজনীতিবিদ। দু'জনের লক্ষ্য সাধারণ মানুষের উন্নতি সাধন। অল্পকালের মধ্যেই সুনীল মারা যান। আবুল হোসেন থেমে থাকলেন না। তিনি কৃষিনির্ভর এলাকার কৃষি ও কৃষকের সমস্যা উপলব্ধি করে তা দূরীকরণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেন। কৃষকদের ছেলে- মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন। তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এলাকার মানুষ দুজনকেই বিশেষ উপাধিতে ভূষিত করলেন। সাধারণ মানুষের স্মৃতির মনিকোটায় তাঁরা স্মরণীয় বরণীয় হয়ে রইলেন।

ক. দ্বৈতশাসন বলতে কী বোঝ?

খ. 'জালিয়ানওয়ালাবাগ' হত্যাকাণ্ড কেন সংঘটিত হয়েছিল?

গ. উদ্দীপকের মি. সুনীল রায়ের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের মোহাম্মদ আবুল হোসেনের সাথে তোমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে কৃষকদের কল্যাণে তাঁর অবদান মূল্যায়ন করো।

JB_2023
Views: 816Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

IjLxlPrv

ক. মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?

খ. হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীকে 'গণতন্ত্রের মানসপুত্র' বলা হয় কেন?

গ. উদ্দীপকে '?' চিহ্ন দ্বারা যে নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে রাষ্ট্রভাষা আন্দোলনে তাঁর ভূমিকা বিশ্লেষণ করো।

ঘ. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উদ্দীপকে ইঙ্গিতকৃত নেতার ভূমিকা মূল্যায়ন করো।

JB_2023
Views: 328Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

আবুল কালাম একজন প্রজ্ঞাবান ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এবং গণতন্ত্রের প্রশ্নে আপসহীন। তিনি অবিভক্ত বাংলার স্বপ্ন দেখতেন।

ক. বঙ্গভঙ্গ কী?

খ. ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কী? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব ছিলেন, 'গণতন্ত্রের মানসপুত্র'- বিশ্লেষণ করো।

BB_2023
Views: 261Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

জমিদার ও মহাজনদের দ্বারা কৃষকদের শোষণ ও অত্যাচার দেখে জনাব এনামুল হক ব্যথিত হন এবং রাজনীতিতে যোগ দেন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষি ঋণ আইন, মহাজনি ও প্রজাস্বত্ব আইন পাস হয় । ফলে কৃষকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে ৷

ক. মজলুম জননেতা কে ছিলেন?

খ. লাহোর প্রস্তাব কেন উত্থাপন করা হয়েছিল? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত জনাব এনামুল হকের সাথে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত কর্মকাণ্ড ছাড়াও উক্ত ব্যক্তিত্ব আরও অনেক জনহিতকর কাজ করেছেন— বিশ্লেষণ করো।

DB_2022
Views: 180Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

দুর্বাচারা গ্রামের শিক্ষিত যুবক ওয়ালিদ অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করল যে, গ্রামের গরিব কৃষকরা সুদখোর মহাজনদের থেকে চড়া সুদে ঋণ নিয়ে সর্বস্বান্ত হচ্ছে। ঋণের দায়ে, কৃষকদের জমিজমা মহাজনরা গ্রাস করছে। ওয়ালিদ কৃষকদের সামরিক শিক্ষায় শিক্ষিত করে তোলেন এবং সুদখোর মহাজনদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি আন্দোলনে শহিদ হন।

ক. কোন কর্মসূচিকে বাঙালির ‘মুক্তির সনদ’ বলা হয়?

খ. নবাব আব্দুল লতিফকে ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয় কেন ? ব্যাখ্যা করো। .

গ. ওয়ালিদের কর্মকাণ্ডের সাথে তোমার পঠিত বইয়ের কোন নেতার আদর্শের মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উক্ত নেতার কর্মকাণ্ড কি কেবল কৃষকদের স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ ছিল? তোমার মতামত তুলে ধরো ।

DB_2022
Views: 751Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

কিউবার মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো যাকে দেখে। বলেছিলেন, “আমি আপনাকে দেখেছি আমার হিমালয় পর্বত দেখার দরকার নেই।” যার ডাকে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য, যিনি আমৃত্যু দেশের মানুষকে ভালোবেসে ছিলেন।

ক. ফরায়েজি আন্দোলন কাকে বলে?

খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত তোমার পাঠ্যবইয়ের কোন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ভাষা আন্দোলনে তার ভূমিকা ব্যাখ্যা করো।

ঘ. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উল্লিখিত নেতার ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

DB_2022
Views: 516Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

প্রখ্যাত রাজনীতিবিদ, বিরোধী দলের স্রষ্টা, নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, বিশিষ্ট আইনজ্ঞ, সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে শেষ বয়সে নিঃসঙ্গ জীবন কাটান ।

ক. মজলুম জননেতা কে?

খ. লাহোর প্রস্তাব বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা আলোচনা করো।

MSB_2022
Views: 321Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ জীবনভর দেশ সেবার মহান ব্রতে আত্মনিয়োগ করে জাতিকে অসাম্প্রদায়িক রাজনীতি শিক্ষা দিয়ে গেছেন।

ক. বাঙালি কৃষককুলের মুক্তির অগ্রদূত কাকে বলা হয়?

খ. নবাব আব্দুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয় কেন?

গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক নেতার মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠায় উক্ত নেতার অবদান আলোচনা করো ।

MSB_2022
Views: 507Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

‘X’ একজন রাজনৈতিক নেতা। মানুষের সেবাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য । তিনি সংকীর্ণতা ও গোড়ামির উর্ধ্বে মানবপ্রেমে বিশ্বাস করেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মের ব্যবহারকে তিনি ঘৃণা করতেন। তাঁর সম্মোহনী নেতৃত্বের মাধ্যমেই একটি স্বাধীন জাতির জন্ম হয়।

ক. ‘কৃষক-প্রজা পার্টি’ কে প্রতিষ্ঠা করেন?

খ. ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝ?

গ. উদ্দীপকের ‘X’ এর সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।

ঘ. উক্ত নেতাই বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির ভিত প্রতিষ্ঠা করেছেন— বিশ্লেষণ করো।

RB_2022
Views: 823Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

‘Y’ রাষ্ট্রের একজন অবিসংবাদিত নেতা দেশটির স্বাধীনতা অর্জনে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তিনি দেশটির শোষিত জনগণের মুক্তি জন্য সরকারের নিকট কিছু দাবি তুলে ধরেন। এ দাবির সমর্থনে ক্রমশ দেশটির অবহেলিত ও স্বাধীনতাকামী মানুষের মধ্যে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠতে থাকে।

ক. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে।

খ বঙ্গভঙ্গ রদের দুটি কারণ লেখো।

গ. উদ্দীপকে বর্ণিত নেতার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করে।

ঘ. বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উক্ত নেতার অবদান মূল্যায়ন করো।

DiB_2022
Views: 496Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৩ঃ রাজনৈতিক ব্যাক্তিত্বঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ
All Topics
View

নবাব পরিবারে বেড়ে ওঠা একজন দূরদর্শী নেতা বঙ্গবঙ্গ ও সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠায় গুরত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, শিক্ষাদীক্ষায় উন্নত না হলে এবং জ্ঞান-বিজ্ঞান না শিখলে মুসলমানরা নিজেদের পৃথক অস্তিত্ব বজায় রাখতে পারবে না। তিনি ১৯০৫ সালের বঙ্গভঙ্গে বিশেষ ভূমিকা রাখেন।

ক. কার উদ্যোগে বেঙ্গল প্যাট চুক্তি স্বাক্ষরিত হয়?

খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে কোন দূরদর্শী নেতার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে বর্ণিত নেতার অবদানসমূহ বিশ্লেষণ করো।

DiB_2022
Views: 367Answers: 0Bookmarks: 0Asked to solve: 0