JB_2023

মি. সুনীল রায় ও মোহাম্মদ আবুল হোসেন একই ইউনিয়নের বাসিন্দা। দু'জনই রাজনীতিবিদ। দু'জনের লক্ষ্য সাধারণ মানুষের উন্নতি সাধন। অল্পকালের মধ্যেই সুনীল মারা যান। আবুল হোসেন থেমে থাকলেন না। তিনি কৃষিনির্ভর এলাকার কৃষি ও কৃষকের সমস্যা উপলব্ধি করে তা দূরীকরণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেন। কৃষকদের ছেলে- মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন। তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এলাকার মানুষ দুজনকেই বিশেষ উপাধিতে ভূষিত করলেন। সাধারণ মানুষের স্মৃতির মনিকোটায় তাঁরা স্মরণীয় বরণীয় হয়ে রইলেন।ক. দ্বৈতশাসন বলতে কী বোঝ?খ. 'জালিয়ানওয়ালাবাগ' হত্যাকাণ্ড কেন সংঘটিত হয়েছিল? গ. উদ্দীপকের মি. সুনীল রায়ের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের মোহাম্মদ আবুল হোসেনের সাথে তোমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে কৃষকদের কল্যাণে তাঁর অবদান মূল্যায়ন করো।

Loading answers...