Questions in this chapter
নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয় কেন?
তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
ইকবাল বাহার একজন সমাজ সংস্কারক। একজন ধার্মিক ও সংস্কারমুক্ত মানুষ হিসেবে তিনি স্বপ্ন দেখেন। সমাজের সকলেই কুসংস্কারমুক্ত হয়ে ধর্মের প্রকৃত বক্তব্য শোনে অবশ্য পালনীয় কাজগুলো করবে। এর জন্য তিনি একটি আন্দোলন শুরু করেন।
উদ্দীপকে বর্ণিত ইকবাল বাহারের আন্দোলনের সাথে কোন আন্দোলনের সাদৃশ্য আছে?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
ইকবাল বাহার একজন সমাজ সংস্কারক। একজন ধার্মিক ও সংস্কারমুক্ত মানুষ হিসেবে তিনি স্বপ্ন দেখেন, সমাজের সকলেই কুসংস্কারমুক্ত হয়ে ধর্মের প্রকৃত বক্তব্য অবশ্য পালনীয় কাজগুলো করবে। এর জন্য তিনি একটি আন্দোলন শুরু করেন।
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলন ছিল মূলত –
i. সামাজিক আন্দোলন
ii. ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন
iii. রাজনৈতিক আন্দোলন
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
পূর্ব বাংলার একজন কৃতি সন্তান ইংরেজ শাসনামলে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। ক্ষমতায় বেশি দিন না থাকলেও পূর্ববাংলার মুসলমানদের স্বার্থ সংরক্ষণে তিনি ছিলেন অগ্রদূত। ইতিহাসে বিখ্যাত 'লাহোর প্রস্তাব' উত্থাপনকারী এই নেতা বাঙালি জাতির নিকট চিরকাল শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন ।
উদ্দীপকে বর্ণিত নেতাকে কোন কারণে বাংলার মানুষের মুক্তির অগ্রদূত বলা হয়?
i. বাঙালিদের মধ্যে শিক্ষা-বিস্তারে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য
ii. পূর্ব বাংলার অবহেলিত কৃষক প্রজাদের ভাগ্যের উন্নয়নে নানা ব্যবস্থা গ্রহণের জন্য
iii. হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক স্থাপনে আন্তরিক প্রচেষ্টার জন্য
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
পূর্ব বাংলার একজন কৃতি সন্তান ইংরেজ শাসনামলে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। ক্ষমতায় বেশি দিন না থাকলেও পূর্ববাংলার মুসলমানদের স্বার্থ সংরক্ষণে তিনি ছিলেন অগ্রদূত। ইতিহাসে বিখ্যাত 'লাহোর প্রস্তাব' উত্থাপনকারী এই নেতা বাঙালি জাতির নিকট চিরকাল শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন ।
ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য কী ছিল?
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
সবুজ বরিশালের ছেলে। বরিশালে তার জন্ম হওয়ায় সে গর্ব অনুভব করে। কারণ বরিশালে এমন একজন নেতার জন্ম হয়েছিল যিনি এক সম্মেলনে মুসলমানদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব উত্থাপন করেন।
উদ্দীপকে আলোচিত নেতার প্রস্তাবনায় ছিল—
i. কংগ্রেসের রাজনীতির প্রতিবাদী প্রস্তাব
ii. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোর একত্রীকরণ
iii. মুসলিম সংখ্যগরিষ্ঠতার ভিত্তিতে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড়ো এবং উত্তর দাও :
১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক শিশুর জন্ম হয় এবং সে পরিণত বয়সে বাংলাদেশের স্বাধীনতার মহানায়কে পরিণত হন।
উদ্দীপকে কোন রাজনৈতিক নেতাকে ইঙ্গিত করা হয়েছে?
নিচের উদ্দীপকটি পড়ো এবং উত্তর দাও :
১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক শিশুর জন্ম হয়। পরিণত বয়সে ঐ বাংলাদেশের স্বাধীনতার মহানায়কে পরিণত হন।
উক্ত নেতার অবদান হলো--
i. মুসলিম লীগ প্রতিষ্ঠা
ii. আওয়ামী লীগ প্রতিষ্ঠা
iii. ছয় দফা উত্থাপন
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
মি. আরিফ একজন খাঁটি মুসলমান ও সমাজ সংস্কারক। তিনি তার ধর্মের মানুষকে কুসংস্কারমুক্ত করতে একটি আন্দোলনের ডাক দেন। তিনি ভারতবর্ষকে কুসংস্কারে আচ্ছাদিত রাজ্য বলেও আখ্যায়িত করেছিলেন।
উদ্দীপকে মি. আরিফের কর্মকাণ্ডের সাথে কোন নেতার কর্মকাণ্ডের মিল রয়েছে
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
মি. আরিফ একজন খাঁটি মুসলমান ও সমাজ সংস্কারক। তিনি তার ধর্মের মানুষকে কুসংস্কারমুক্ত করতে একটি আন্দোলনের ডাক দেন। তিনি ভারতবর্ষকে কুসংস্কারে আচ্ছাদিত রাজ্য বলেও আখ্যায়িত করেছিলেন।
“মুসলিম সাহিত্য সমিতি” নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন কে?
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
সোলাদিঘির মানুষ জনাব রবীনচন্দ্রকে তাদের পরমবন্ধু হিসেবে মনে করে। তিনি ছিলেন হিন্দু-মুসলিম সেতুবন্ধের মূর্ত প্রতীক। তিনি হিন্দু-মুসলিম ঐক্য সমস্যা নিরসনে অক্লান্ত পরিশ্রম করেছেন।
উদ্দীপকে তোমার পঠিত কোন নেতার কথা বলা হয়েছে?
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
সোলাদিঘির মানুষ জনাব রবীনচন্দ্রকে তাদের পরমবন্ধু হিসেবে মনে করে। তিনি ছিলেন হিন্দু-মুসলিম সেতুবন্ধনের মূর্ত প্রতীক। তিনি হিন্দু-মুসলিম ঐক্য সমস্যা নিরসনে অক্লান্ত পরিশ্রম করেছেন।
উক্ত ব্যক্তিত্বের কৃতকর্মের ফলে -
i. হিন্দু-মুসলিম সম্পর্কের উন্নতি হয়
ii. মুসলমানদের স্বার্থ রক্ষিত হয়
iii. সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
বরিশালে জন্মগ্রহণ করা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি একজন আইনজ্ঞও ছিলেন।
উদ্দীপকের মাধ্যমে কোন নেতাকে বুঝানো হয়েছে?
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
বরিশালে জন্মগ্রহণ করা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি একজন আইনজ্ঞ ছিলেন।
উক্ত নেতার অবদান হলো--
i. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন তৈরি
ii. লাহোর প্রস্তাব উত্থাপন
iii. ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
জনাব 'ক' দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অসহায় ও নির্যাতিত মানুষের দুঃখ-দুর্দশা সহজেই অনুভব করতে পারেন। তিনি বরাবরই দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত কৃষক সমাজের স্বার্থে সংগ্রাম করেন। তাঁকে বলা হয় 'মজলুম জননেতা'।
ক. এ. কে. ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করেন?
খ. হোসেন শহীদ সোহ্রাওয়াদীকে 'গণতন্ত্রের মানসপুত্র' বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তির মিল আছে? ব্যাখ্যা করো।
ঘ. অন্যায়-অবিচার, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে উদ্দীপকে উল্লিখিত নেতা ছিলেন এক বলিষ্ঠ কন্ঠস্বর- বিশ্লেষণ করো।
আহনাফ একজন মানবতাবাদী ও অসাম্প্রদায়িক রাজনীতিবিদ। তনি বিশ্বাস করেন, কৃষকদের উন্নতির ওপর দেশের উন্নতি নির্ভরশীল। তাই তিনি কৃষকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর রাজনীতির মূল লক্ষ্য সকলের জন্য দু'বেলা ন্যূনতম খাবার নিশ্চিত করা।
ক. বেঙ্গল প্যাক্ট কী?
খ. লাহোর প্রস্তাব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত নেতা কৃষকদের কল্যাণে কী অবদান রেখেছেন? বিশ্লেষণ করো।
গ্রাম বাংলার মানুষের প্রিয় নেতা 'ক'। তিনি অত্যাচারী জমিদার •ও সুদখোর মহাজনদের দ্বারা সাধারণ মানুষের শোষণ ও অত্যাচার দেখে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগদান করেন। জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। তাঁর আন্তরিক প্রচেষ্ঠায় কৃষিঋণ আইন ও ঋণ সালিশি বোর্ড গঠিত হয়।
ক. 'দেশবন্ধু' উপাধিতে কে ভূষিত হন?
খ. গণতন্ত্রের মানসপুত্র কাকে বলা হয়? কেন?
গ. উদ্দীপকের 'ক' নেতার সাথে পাঠ্যবইয়ের কোন নেতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. কৃষকদের কল্যাণে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি কী ভূমিকা রেখেছিলেন? আলোচনা করো।
'ক' একজন অবিসংবাদিত নেতা। তিনি ছিলেন প্রতিবাদী ও আপসহীন। দেশের স্বাধীনতা আন্দোলনে এই মহান নেতার অবদান অবিস্মরণীয়। তাঁরই নির্দেশে আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
ক. ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে?
খ. অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত নেতার সাথে তোমার পঠিত কোন নেতার সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. 'উক্ত মহান নেতা ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা'- বিশ্লেষণ করো।
জনাব ইশতিয়াক আহমেদ তৎকালীন জমিদার ও গ্রাম্য সুদখোর মহাজনদের দ্বারা কৃষকদের ওপর অত্যাচার দেখে ব্যথিত হন। তিনি নানাবিধ সমস্যায় জর্জরিত কৃষকদের মুক্তির উপায় খুঁজতে থাকেন। পরবর্তীকালে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জনপ্রতিনিধি নির্বাচিত হন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় কৃষিঋণ আইন এবং প্রজাস্বত্ব আইন পাশ হয়। ফলে কৃষকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে।
ক. কোন কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়?
খ. দুর্নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত কর্মকাণ্ড ছাড়াও উত্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আরও নানাবিধ জনহিতকর কাজ করেছেন- বিশ্লেষণ করো