Questions in this chapter
ইকবাল মাহমুদ বিদেশ থেকে শিক্ষাজীবন সমাপ্ত করে দেশে ফিরে আসেন এবং তার রাজনৈতিক জীবন শুরু করেন। গণরা ব্যবস্থার প্রতি তিনি শ্রদ্ধাশীল। অবিভক্ত বাংলা তার স্বপ্ন। জনগণের ভালোবাসায় তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন।
ক. তিতুমীর কে ছিলেন ?
খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তির - সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব ছিলেন ‘গণতন্ত্রের মানসপুত্ৰ’ — বিশ্লেষণ করো।
মকসুদুর রহমান একজন রাজনীতিবিদ। তিনি মা পড়াশোনা করেন এবং কিছুকাল মাদ্রাসায় শিক্ষকতাও করেন। কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেন। দেশের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরব এই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়।
ক. ফরায়েজী আন্দোলন কী?
খ. দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত নেতার রাজনৈতিক অবদান বিশ্লেষণ করো।
হাসানপুর গ্রামের ‘Y’ একজন শিক্ষিত, সৎ ও সাহসী ব্যক্তি। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সোচ্চার। তিনি লক্ষ করলেন গ্রামের গরিব কৃষকরা সুদখোর মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সর্বস্বান্ত হচ্ছে। তিনি কৃষকদের সামরিক শিক্ষায় প্রশিক্ষিত করে তোলেন এবং সুদখোর মহাজনদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি এ আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেন।
ক. মৌলিক গণতন্ত্র কী?
খ. কাকে এবং কেন ‘মজলুম জননেতা’ বলা হয়?
গ. উদ্দীপকে উল্লেখিত ‘Y’ এর কর্মকাণ্ডের সাথে তোমার পঠিত বইয়ের কোন রাজনৈতিক নেতার আদর্শের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. উক্ত নেতার কর্মকাণ্ড কেবল কৃষকদের স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ ছিল— তোমার মতামত দাও ।
‘ক’ নামক রাষ্ট্র দুটি অংশে বিভক্ত ছিল। পূর্ব অংশের সম্মোহনী নেতার সাথে সরকারের চরম বিরোধ শুরু হয়। সরকার জেল, জলুম ও নির্যাতন শুরু করে। সম্মোহনী নেতা তার বক্তৃতায় জনগণকে আকৃষ্ট করে আন্দোলনের ডাক দেন। সরকার তাকে গ্রেফতার করে। পূর্ব অংশের ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতা ও বিভিন্ন পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়েন এবং রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে উৎখাত করে স্বাধীনতা অর্জন করেন।
ক. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
খ. অপারেশন সার্চলাইট বলতে কী বোঝ ?
গ. উদ্দীপকে বর্ণিত নেতার সাথে তোমার পঠিত কোন নেতার সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উক্ত নেতার ভূমিকা বিশ্লেষণ করো ।
নভেম্বর মাসের ১০ তারিখ মতিন স্যার তার ফেসবুকে স্ট্যাটাস দিলেন, ৯০’র দশকে নূর হোসেন তার বুকে ও পিঠে “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” লিখে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেওয়ায় তৎকালীন স্বৈরশাসকের পেটুয়া বাহিনীর হাতে নিহত হন। ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের তীব্রতায় স্বৈরাচারে পতন হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বেও একই ধরনের আন্দোলন হয়েছিল। অপরদিকে ৭ মার্চ শম্পা ম্যাডাম স্ট্যাটাস দিলেন, “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
ক. মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়?
খ. ছয় দফাকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কেন?
গ. উদ্দীপকে বর্ণিত মতিন স্যারের দেওয়া স্ট্যাটাসের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল আছে? ব্যাখ্যা করো।
ঘ. শম্পা ম্যাডামের দেওয়া স্ট্যাটাসের উক্তির সাথে যে মহান নেতার নাম জড়িত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান। মূল্যায়ন করো।
সৌমিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যেয়ে একজন রাজনীতিবিদের নামে ছাত্রদের জন্য একটি আবাসিক হল দেখতে পেল। উক্ত হলের নামকরণ সম্পর্কে তার মামার কাছ থেকে জানতে পারল-
(i) উক্ত রাজনীতিবিদ বেঙ্গল প্যান্টের নেতা ছিলেন।
(ii) তিনি মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
(iii) আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় তার অবদান ছিল।
(iv) “গণতন্ত্রই ছিল তাঁর জীবনের মূলমন্ত্র।”
ক. কাকে দেশবন্ধু উপাধি দেওয়া হয়?
খ. বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত নেতার সাথে তোমার পাঠ্যবইয়ের যে নেতার সাদৃশ্য আছে অখণ্ড বাংলা প্রতিষ্ঠায় তার অবদান ব্যাখ্যা করো।
ঘ. “তিনি ছিলেন গণতন্ত্রের মানসপুত্র”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
‘আঁখি’ ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে যেয়ে এস এম হল দেখে তার পৌরনীতি স্যারের ক্লাস লেকচারের কথা মনে পড়ে। তিনি বলেছিলেন বাংলার এক ক্ষণজন্মা পুরুষের কথা। যিনি -
(i) ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়ে রাজনীতিতে অংশ নেন ।
(ii) বঙ্গভঙ্গে অবদান রাখেন।
(iii) মুসলিম লীগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।
(iv) আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন। যা বর্তমানে ঢাবির পাশেই বুয়েট নামে খ্যাত।
ক. কে, কখন ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
খ. ঋণ সালিশি বোর্ড বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে উল্লেখিত ক্ষণজন্মা পুরুষ বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নেতার রাজনৈতিক অবদান মূল্যায়ন করো।
সুজলা সুফলা, শস্য শ্যামলা এক দেশে জন্মেছিলেন এক অবিসংবাদিত নেতা। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন প্রতিবাদী এবং অন্যায়ের সাথে আপসহীন। জীবনের এক-চতুর্থাংশ সময় তিনি কারাগারে কাটিয়েছেন একটি স্বাধীন দেশের জন্ম দেওয়ার জন্য। তার নির্দেশে আপামর জনতা ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। নয় মাসের যুদ্ধে ছিনিয়ে আনে কাঙ্ক্ষিত স্বাধীনতা। লাল সবুজের পতাকা ।
ক. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
খ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন?
গ. উদ্দীপকে কোন মহান নেতার রাজনৈতিক জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “উক্ত মহান নেতা ও বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাঁথা”- ব্যাখ্যা করো।

ক. কে ‘স্বরাজ দল’ গঠন করেন?
খ . বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে? আলোচনা করো।
ঘ. উক্ত নেতার অবদান গণতন্ত্রের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে চিহ্নিত— এর সপক্ষে তোমার যুক্তি দেখাও।

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
খ. ঋণ সালিশি বোর্ডের ভূমিকা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের M কলাম তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের N বলাম তোমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বে নির্দেশ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান মূল্যায়ন করো।

ক. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
খ. নবাব আব্দুল লতিফকে ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয় কেন?
গ. ‘ক’ ছকে যে রাজনৈতিক ব্যক্তিত্ব লক্ষণীয় শিক্ষা বিস্তারে ঊষা অবদান বর্ণনা করো ।
ঘ. ‘খ’ ছকে যে রাজনৈতিক ব্যক্তিত্ব লক্ষণীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা মূল্যায়ন করো ।
নুরুল ইসলাম একজন রাজনৈতিক নেতা। সাধারণ মানুষের কল্যাণ তার রাজনীতির মূল লক্ষ্য। সকলের জন্য ন্যূনতম দু’বেলা খাবার নিশ্চিত করা তার স্বপ্ন। কৃষি উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ক. ফরায়েজি আন্দোলন কী?
খ. সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব ছিলেন একজন খাঁটি বাঙালি – বিশ্লেষণ করো।
সন্তোষ শর্মা একজন মহান রাজনীতিবিদ। সমাজের সকল মানুষের কল্যাণ তার স্বপ্ন। তিনি বিশ্বাস করেন, রাষ্ট্রের উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ। তাই তিনি হিন্দু-মুসলিম সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করেন।
ক. বঙ্গভঙ্গ কী?
খ. দ্বৈত শাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের. সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব বেঙ্গল প্যাক্ট সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন— বিশ্লেষণ করো।
ফয়জুর রহমান ও মোরশেদ জামান ব্রিটিশ শাসিত ভারতবর্ষের দু’জন জনপ্রিয় নেতা ছিলেন । ফয়জুর রহমানকে গণতন্ত্রের মানসপুত্র বলে অভিহিত করা হয়। আকর্ষণীয় ব্যক্তিত্ব ও উন্নত বাচনভঙ্গির অধিকারী ফয়জুর রহমান মন্ত্রিসভার একজন প্রভাবশালী মন্ত্রীও ছিলেন। অন্যদিকে, কৃষকদরদি নেতা মোরশেদ জামান ব্রিটিশ ভারতের উপেক্ষিত মুসলমানদের স্বার্থরক্ষার্থে পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক প্রস্তাব পেশ করেন। এ প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠন করা হয়।
ক. ইউনিয়ন পরিষদের সদস্যসংখ্যা কত?
খ. স্থানীয় স্বায়ত্তশাসন কাকে বলে?
গ. ফয়জুর রহমানের সাথে তোমার বইয়ের কোন নেতার মিল রয়েছে? তাঁর রাজনৈতিক অবদান ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকের ঐতিহাসিক প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বীজ নিহিত ছিল? যুক্তিসহ লেখ।

ক. ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে?
খ. বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানের ব্যক্তি বাঙালি জাতীয়তাবাদের বিকাশে কী ভূমিকা রেখেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে তাঁর অবদান মূল্যায়ন করো।
হাসান সাহেব তার মেয়েকে বললেন, “আমাদের দেশে এমন এক নেতার জন্ম যিনি ব্রিটিশ ভারতের কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় বহু আন্দোলন করেছেন। শুধু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও তিনি একটি বড় রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”
ক. দেশবন্ধু উপাধি দেওয়া হয় কাকে?
খ. নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কেন ?
গ. উদ্দীপকে বর্ণিত ব্যক্তির রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হওয়ার বিষয়টি সংক্ষেপে বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক অবদান সংক্ষেপে আলোচনা করো ।
জনাব সাজিদ হোসেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে আইন ব্যবসা শুরু করেন। তিনি গণতন্ত্রের প্রতি ছিলেন আপসহীন। অবিভক্ত বাংলার আন্দোলনেও তিনি অনন্য ভূমিকা পালন করেন। তাঁর বন্ধু জনাব রিফাত আইন পে পাশাপাশি রাজনীতিতেও ছিলেন সক্রিয়। জনগণের ভোটে প্রতিক্রিয়া নির্বাচিত হয়ে তিনি সুদখোর মহাজনদের কবল থেকে কৃষকদের মুক্ত করার জন্য একটি আইন প্রণয়ন করেন।
ক. তিতুমীরের পুরো নাম কী?
খ. ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায় ?
গ. জনাব সাজিদ হোসেনের সাথে তোমার পঠিত কোন রাজনৈয়িক ব্যক্তিত্বের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. কৃষকদের স্বার্থ রক্ষায় জনাব রিফাতের অবদান মূল্যায়ন করো।
পরাধীন ভারতবর্ষে ‘ক’ নামের এক মেধাবী শিশুর জন্ম হয় । ছাত্রজীবনেই শিশুটি অসাধারণ মেধার পরিচয় দেয়। ছেলেবেলা থেকেই শিশুটি তাঁর এলাকার জমিদারদের দ্বারা কৃষক সমাজের অত্যাচারের দৃশ্য দেখে খুব কষ্ট পেত। বড় হয়ে শিশুটি আইনপেশা ও প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত হয়। একসময় তিনি আইনসভার সদস্য, শিক্ষা ও পরে মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করেন এবং কৃষকদের মুক্তির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
ক. দেশবন্ধু উপাধি দেওয়া হয় কাকে?
খ. তিতুমীর কেন বাঁশের কেল্লা স্থাপন করেন?
গ. উদ্দীপকে বর্ণিত নেতার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন নেতার সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত নেতা ছিলেন “কৃষককুলের মুক্তির অগ্রদূত।”— উক্তিটি বিশ্লেষণ করো।
শামসুল হুদা একজন সৎ ও সাহসী ব্যক্তি। অন্যায়ের বিরুে তিনি সব সময় সোচ্চার। অত্যাচারী জমিদার ও সুদখোর মহাজনদের। হাত থেকে জনগণকে রক্ষায় তিনি একটি বাহিনী গড়ে তোলেন এবং তাদের প্রশিক্ষণের জন্য একটি দুর্গ প্রতিষ্ঠা করেন।
ক. কত সালে ‘বেঙ্গল প্যাক্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়?
খ. ‘বেঙ্গল প্যাক্ট’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো মহান নেতার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের আন্দোলনের কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন গতি লাভ করে- বিশ্লেষণ করো।
জনাব ‘ক’ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সে বাবা-মাকে হারান। তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাননি। তবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন। ব্রিটিশবিরোধী আন্দোলন, দরিদ্র কৃষক শ্রমিকের স্বার্থ সংরক্ষণে তিনি আজীবন আন্দোলন করে গেছেন। তার জীবনযাপন ছিল অতিসাধারণ। তাকে মজলুম জননেতা হিসেবে আখ্যায়িত করা হয়।
ক. কোন কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়?
খ. ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝ?
গ. জনাব ‘ক’ এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন নেতার কর্মকাণ্ডের মিল আছে? ব্যাখ্যা করো ।
ঘ. কৃষকদের স্বার্থ আদায় ও জনঅধিকার প্রতিষ্ঠায় উক্ত নেতার ভূমিকা আলোচনা করো।