CB_2019

ফয়জুর রহমান ও মোরশেদ জামান ব্রিটিশ শাসিত ভারতবর্ষের দু’জন জনপ্রিয় নেতা ছিলেন । ফয়জুর রহমানকে গণতন্ত্রের মানসপুত্র বলে অভিহিত করা হয়। আকর্ষণীয় ব্যক্তিত্ব ও উন্নত বাচনভঙ্গির অধিকারী ফয়জুর রহমান মন্ত্রিসভার একজন প্রভাবশালী মন্ত্রীও ছিলেন। অন্যদিকে, কৃষকদরদি নেতা মোরশেদ জামান ব্রিটিশ ভারতের উপেক্ষিত মুসলমানদের স্বার্থরক্ষার্থে পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক প্রস্তাব পেশ করেন। এ প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠন করা হয়।ক. ইউনিয়ন পরিষদের সদস্যসংখ্যা কত? খ. স্থানীয় স্বায়ত্তশাসন কাকে বলে?গ. ফয়জুর রহমানের সাথে তোমার বইয়ের কোন নেতার মিল রয়েছে? তাঁর রাজনৈতিক অবদান ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকের ঐতিহাসিক প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বীজ নিহিত ছিল? যুক্তিসহ লেখ।

Loading answers...