ChB_2021
‘ক’ নামক রাষ্ট্র দুটি অংশে বিভক্ত ছিল। পূর্ব অংশের সম্মোহনী নেতার সাথে সরকারের চরম বিরোধ শুরু হয়। সরকার জেল, জলুম ও নির্যাতন শুরু করে। সম্মোহনী নেতা তার বক্তৃতায় জনগণকে আকৃষ্ট করে আন্দোলনের ডাক দেন। সরকার তাকে গ্রেফতার করে। পূর্ব অংশের ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতা ও বিভিন্ন পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়েন এবং রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে উৎখাত করে স্বাধীনতা অর্জন করেন। ক. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?খ. অপারেশন সার্চলাইট বলতে কী বোঝ ? গ. উদ্দীপকে বর্ণিত নেতার সাথে তোমার পঠিত কোন নেতার সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।ঘ. বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উক্ত নেতার ভূমিকা বিশ্লেষণ করো ।
Loading answers...