Questions in this chapter
শহিদ ক্যাপ্টেন বাশার চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। স্বাধীনতাযুদ্ধ শুরু হলে ক্যাপ্টেন বাশার সেনানিবাস পরিত্যাগ করে হালিশহরে অবস্থান নেন এবং পাকিস্তান আর্মির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। পাকিস্তানি বাহিনী এদেশীয় দালাল মারফত তাঁর অবস্থান শনাক্ত করলে তিনি ধৃত হন। তাঁকে ক্যাম্পে বন্দি করে রাখা হয় এবং অমানুষিক নির্যাতন করে তথ্য আদায়ে ব্যর্থ হয়ে গুলি করে হত্যা করা হয়। এ রকম নির্যাতনেও দমে যায়নি মুক্তিপাগল বাংলার মানুষ। মুক্তিকামী জনতার সম্মিলিত সংগ্রামের ফলে এদেশ স্বাধীন হয়েছে।
ক. কোম্পানির ঘুষখোর ডাক্তার কে?
খ. "ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড়ো লজ্জার কথা" – সংলাপটি বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের এদেশীয় দালাল 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা করো।
ঘ. “উদ্দীপকে জনতার সম্মিলিত সংগ্রামে এদেশ স্বাধীন হলেও 'সিরাজউদ্দৌলা' নাটকে প্রতিরোধ না করে লোকজন মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছে।”— উক্তিটির সত্যাসত্য যাচাই করো।
শহরে বড়োসড়ো এক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত সরদার নিজাম ও তার দল। এ লক্ষ্যে শহরের প্রান্তে এক পরিত্যক্ত বাড়িতে তারা অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হতে থাকে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নগর পুলিশ পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে সদলবলে নিজামকে আটক করে কারাগারে প্রেরণ করে।
ক. ক্লাইভের গাধা বলা হয় কাকে?
খ. “আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়।"—উক্তিটি ব্যাখ্যা করো।
গ. ডাকাতদলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনার সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. “ইংরেজদের পরিণতি উদ্দীপকের নিজামদের মতো হলে এ দেশের ইতিহাস পাল্টে যেত।"—উক্তিটির যথার্থতা নির্ণয় করো।
নরওয়েতে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে— এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেয়।
ক. ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ. “আমি,বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”—উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কুইজলিং-এর সাথে ‘সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা করো।
ঘ. “কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।”—উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ করো।
জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের মৃত্যুর পর তাঁর ছেলে হুমায়ুন যখন সিংহাসনে বসেন, তখন তার বয়স অল্প। সিংহাসনে বসার সথে সাথেই চারদিকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। আপন আত্মীয়স্বজন তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়। এমনকি আপন ভাইয়েরাও তাঁকে সহযোগিতা করেনি। তার পরেও বাবরের বড়ো ছেলে হিসেবে তিনি শত্রু হাতে শাসনকার্য চালিয়ে যান এবং মুঘল সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন।
ক. ‘সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম সংলাপটি কার?
খ. “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।”—উক্তিটি বুঝিয়ে লেখো।
গ. “উদ্দীপকের হুমায়ূনের সিংহাসনে আরোহণ আর নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণ অনেকটাই সাদৃশ্যপূর্ণ।” আলোচনা করো।
ঘ. “নবাব সিরাজউদ্দৌলা উদ্দীপকের হুমায়ূনের মতো হলে, ‘সিরাজউদ্দৌলা' নাটকের পরিণতি ভিন্ন হতে পারত।”—বিশ্লেষণ করো।
রাস্তায় বসে ছোট্ট শিশু আমিনকে কাঁদতে দেখে তাকে বাড়িতে নিয়ে এলেন প্রফেসর মধুসূদন রায়। পরম মমতায়, সন্তান স্নেহে বড়ো করে তোলেন তাকে। শিক্ষা-দীক্ষা, ধন-সম্পদ কোনো কিছুরই অভাব রাখেননি তিনি। কিন্তু একদিন আমিনই ষড়যন্ত্র করে মধুসূদন বাবুর সমস্ত সম্পত্তি জোর করে দখল করে নিয়ে বাড়ি থেকে সস্ত্রীক মধুসূদন বাবুকে বের করে দিলো। সম্পদের প্রচণ্ড লোভের কাছে পরাজিত হন মধুসূদন বাবুর দীর্ঘদিনের নিঃস্বার্থ ভালোবাসা।
ক. 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম সংলাপটি কার?
খ. “আমি আল্লাহর পাক কালাম ছুঁয়ে ওয়াদা করছি, আজীবন নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব।”—উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কোন দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকে প্রতিফলিত হয়েছে? আলোচনা করো।
ঘ. “উদ্দীপকের আমিন ও 'সিরাজদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম একই মুদ্রার এপিঠ-ওপিঠ।”- মন্তব্যটির সত্যতা নিরূপণ করো।
মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য অনুসারে রাম-রাবণের যুদ্ধে বিভীষণ স্বপক্ষ-ত্যাগী বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, অকৃতজ্ঞ ও স্বজনবিমুখ হিসেবে চিহ্নিত। অপরদিকে বীরবাহু, কুম্ভকর্ণ ও মেঘনাদ দেশপ্রেমিক। নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা জীবন উৎসর্গকারী। যদিও বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে মেঘনাদ যুদ্ধ করার সুযোগ পায়নি। আজও বাঙালি সমাজে প্রবাদ হয়ে আছে — 'ঘরের শত্রু বিভীষণ'।
ক. সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী?
খ. “আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভীড়।” এ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বিভীষণের সাথে “সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।
ঘ. “উদ্দীপকের মেঘনাদ ও ‘সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার পরাজয় যুদ্ধ ক্ষেত্রে নয়, ষড়যন্ত্রের কাছে।”—উদ্দীপক ‘সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে এ উক্তিটি বিশ্লেষণ করো।
মুক্তিযুদ্ধের সময় রাজাকার আজমত আলী শান্তি কমিটি গঠন করে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যোগ দিয়ে এই দেশের প্রচুর ক্ষয়-ক্ষতি সাধন করে। পরবর্তীকালে মানবতাবিরোধী অপরাধে তার নামে মামলা করা হয় এবং ফাঁসিও কার্যকর করা হয়। প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা জামিল উদ্দীন জানান ঐ বিশ্বাসঘাতক আজমত আলীর সাহায্যেই হানাদার বাহিনী গ্রামের অনেক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে এবং তাদের পরিবারের ওপর চালায় সীমাহীন নির্যাতন ।
ক. 'সিরাজউদ্দৌলা' কোন জাতীয় নাটক?
খ. 'তার নবাব হওয়াটাই আমার মস্ত ক্ষতি।'—উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আজমত আলী ‘সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ? আলোচনা করো ।
ঘ. “প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের বিষয়টি 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল বিষয়কে তুলে ধরেছে।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।
‘স্বপ্ন ছোঁয়া নামে একটি বেসরকারি কোম্পানি রাতারাতি সারা দেশব্যাপী প্রসার লাভ করে। স্বপ্ন বিনিয়োগে মোটা অঙ্কের মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা দেশের সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা শুরু করে। কয়েক মাসের মধ্যে কোম্পানিটির জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিয়ে কোম্পানিটি এক রাতের মধ্যে সারাদেশ থেকে গায়েব হয়ে যায়। এই ভূয়া কোম্পানির কাছ থেকে দেশের সাধারণ মানুষ তাদের সর্বস্ব হারিয়ে দারুণভাবে প্রতারিত হয়।
ক. ‘সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপটি কার?
খ. “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা”-ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের ‘স্বপ্ন ছোঁয়া' কোম্পানির সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের কোম্পানির উদ্দেশ্য এবং “সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য একই সূত্রে গাঁথা”- বিশ্লেষণ করো।
দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাপার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার !
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিড়িয়াছে পাল, কে ধরিয়ে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার৷
ক. ঘসেটি বেগম কোন প্রাসাদে থাকতেন?
খ. “আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়”—উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের যাত্রীরা “সিরাজউদ্দৌলা' নাটকের কাদের প্রতিরূপ? বিশ্লেষণ করো।
ঘ. “উদ্দীপকের মাঝি ও ‘সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ একই সূত্রে গাঁথা”—মন্তব্যটি বিশ্লেষণ করো।
দীনবন্ধু মিত্রের 'নীল দর্পণ' নাটকের এক জীবন্ত মুসলিম চরিত্র তোরাপ। এই তোরাপ সোচ্চার হয়েছে সামাজিক নানা অসংগতির বিরুদ্ধে, সমাজপতিদের অন্যায় ও অত্যাচারের বিপক্ষে। একজন গরিব কৃষক হয়েও সে সত্যবাদী, সাহসী ও পরোকারী মানুষ । নবীন মাধবের জন্য প্রাণ উৎসর্গ করতেও সে প্রস্তুত। তাই নবীন মাধবের সব ধরনের সাহসী কাজে সে তার সঙ্গী হয়। ধর্ম- বর্ণের ভেদাভেদ তার দৃষ্টিতে ছিল না বলেই তোরাপ শেষ পর্যন্ত নবীন মাধবের সাথে ছিলো। এমনকি নিরীহ কৃষকদের পাশে থেকে অত্যাচারী শোষক ইংরেজ নীলকরদেরও মোকাবিলা করে গেছে সে ।
ক. ‘আমি দওলতের পূজারি।'—উক্তিটি কার?
খ. “ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি।” কে কাকে, কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? ২ -
গ. উদ্দীপকের তোরাপ ‘সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কীভাবে?
ঘ. “উদ্দীপক ও ‘সিরাজউদ্দৌলা' নাটক উভয়ক্ষেত্রেই অন্যায়-অনাচারের বিরুদ্ধে বিশ্বস্ত ও দুঃসাহসী যোদ্ধার প্রতিবাদী সংগ্ৰাম উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে।”—উক্তিটির যথার্থতা বিচার করো ।
এ, আর.' একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সভাপতির পদ প্রাপ্তির লোভ করা মানুষের সংখ্যা কম না। ফেরদৌস মিঞা নামে এক ব্যক্তি কর্তৃপক্ষের সাথে গোপনে হাত মিলিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে ‘এ. আর' প্রতিষ্ঠানের সভাপতির পদ লাভ করেন । কিন্তু একান্তে যখন থাকেন, তখন নিজের মনকে নিজেই প্রশ্নবিদ্ধ করে বসেন 'আমি কি এ পদের জন্য যোগ্য।'
ক. নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে কোথায় রাখা হয়?
খ. “ভীরু প্রতারকের দল চিরকালই পালায়।”— ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের ফেরদৌস মিঞা মনোভাবের সাথে ‘সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মনোভাব সাদৃশ্য পাওয়া যায় এবং তা কীভাবে? বিচার করো ।
ঘ. “উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে।”—তোমার মতামত ব্যক্ত করো ।
সৈয়দপুরের বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন পাকবাহিনীর বিরুদ্ধে নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন। তাঁর নিনটাত্মীয় ও মনির একজন বিশ্বাসঘাতক রাজাকার। কেউই মনিরকে বুঝিয়ে মুক্তিযোদ্ধাদের দলে নিতে পারেনি। যুক্তিযুদ্ধের শেষের দিকে একদিন মনির রাজাকার মুক্তিযোদ্ধা রফিক উদ্দিনকে ধরিয়ে দেয় পাকবাহিনীর হাতে।
ক. নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন?
খ. “ভীরু প্রতারকের দল চিরকালই পালায়”-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. “নিকটজনের দ্বারা বিপর্যয়ের শিকার রফিক উদ্দিন ও সিরাজউদ্দৌলা।" — মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
আত্মদ্বন্দ্ব পরাভূত মানবাত্মার সকরুণ বেদনা ও সুকঠোর পীড়নের চিত্র যে নাটকে উদ্ঘাটিত হয় তাকে ট্র্যাজেডি বলে। ট্র্যাজেডি নাটকে নায়কের নিঃসীম দুঃখ ভোগ ও নিদারুণ বেদনা প্রাণকে বিমথিত করে তোলে। ট্র্যাজেডিতে মৃত্যু অনিবার্য নয়। নায়কের পরাজিত জীবন মৃত্যুর চেয়েও অধিকতর সকরুণ। প্রতিকূল অবস্থার সাথে লড়াই করতে করতে শেষ পর্যন্ত নায়ক মৃত্যুর কোলে ঢলে পড়ে । নিঃশেষ হয়ে পড়ে তার অনমনীয় শক্তি ।
ক. নকল দলিল দেখিয়ে কাকে ঠকানোর ব্যবস্থা করা হয়েছিল?
খ. 'তোমার ক্ষমতা ধ্বংস হবে, সিরাজ। 'কে, কাকে এবং কেন এ উক্তিটি করেছিল?
গ. উদ্দীপকের প্রতিকূল অবস্থার সাথে লড়াই 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রেক্ষাপটে কতটুকু সাদৃশ্য বহন করে? আলোচনা করো ।
ঘ. উদ্দীপকের আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্রের করুণ পরিণতি আলোচনা করো ।
একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী দেশজুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। অগ্নিসংযোগ, লুন্ঠন, নির্যাতনের মধ্যদিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। যুদ্ধবিধ্বস্ত এই বাংলাদেশ নিয়ে নিউইয়র্কে ম্যাভিম্ন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় অবিস্মরণীয় সংগীতসন্ধ্যা। উদ্যোক্তা ও শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর। 'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ' নামক এই অনুষ্ঠান থেকে সংগৃহীত বিপুল অর্থ বাংলাদেশের জন্য ইউনিসেফের শিশু সাহায্য তহবিলে তাঁরা দান করেন।
ক. 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম সংলাপ কার?
খ. 'আমার শেষ যুদ্ধ পলাশিতেই।'-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের জর্জ হ্যারিসন 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন বিদেশি চরিত্রের সঙ্গে তুলনীয়? কেন?
ঘ. উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সাথে কতটুকু যোগসূত্র স্থাপন করেছে? বিশ্লেষণ করো।
সিংহজানী পরগনার এক প্রতাপশালী জমিদারের নাম সিংহ নারায়ণ রায়। প্রজাবাৎসল্য তার চরিত্রের অন্যতম দিক। প্রজাদের সুখের জন্য তিনি দিঘি খনন, রাস্তাঘাট নির্মাণ, স্কুল-কলেজ-মাদরাসা প্রতিষ্ঠা, খাদ্যাভাব মোকাবিলায় খাদ্য মজুদসহ নানারকম জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার জমিদারির অন্যতম সদস্য ছিলেন একমাত্র ভগ্নিপতি সমর সমাদ্দার। তিনি তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং বিশ্বাস করতেন। এই বিশ্বাসের সুযোগে সমর সমাদ্দার আত্মস্বার্থ চরিতার্থে ব্যস্ত থাকত। তার কৃতকর্ম অনেকবার ধরা পড়লেও জমিদার ঔদার্যবশত তাকে ক্ষমা করে দিতেন। এক বছর খাজনা পরিশোধের জন্য সমরকে দায়িত্ব দিলে সে সমস্ত অর্থ নিয়ে আত্মগোপন করে। সূর্যাস্ত আইনে জমিদারির পতন ঘটে।
ক. উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে?
খ. “আমার শেষ যুদ্ধ পলাশিতেই।”— কেন?
গ. উদ্দীপকের সমর সমাদ্দার কীভাবে সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের সাথে সাদৃশ্যপূর্ণ?
ঘ. “উদ্দীপকের প্রজাবৎসল সিংহ নারায়ণ রায় যে কারণে জমিদারি হারিয়েছেন একই কারণে 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার
স্বাধীনতা সূর্য অস্ত যায়।”--- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে উক্তিটি যাচাই করো।
রফিক সাহেব নাম-পরিচয়হীন এক অনাথ বালককে আশ্রয় দিয়েছিলেন বিশ বছর আগে। নাম রেখেছিলেন সজল। অকৃত্রিম ভালোবাসা ও আদর-যত্নে রফিক সাহেবের সন্তান হিসেবেই সে বড়ো হয়। কিন্তু ন্যূনতম মানবিক মূল্যবোধের সৌরভ তার মধ্যে সৃষ্টি হয়নি। মনের দিক থেকে সে এতই কদর্য ও সংকীর্ণ যে রফিক সাহেবের বিশাল সম্পত্তির মালিক হয়ে যেতে চায় সে। এলাকায় রফিক সাহেবের যশ-খ্যাতি ও সুনামের যারা প্রতিপক্ষ, তাদের দ্বারা সজল প্রতিনিয়ত প্ররোচিত হয়। সে তার আশ্রয়দাতার সম্পত্তি হস্তগত করার জন্য সুযোগ খোঁজে। একদিন সে অস্ত্রের মুখে সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিতে রফিক সাহেবকে বাধ্য করে এবং পরে তাকে
নির্মমভাবে হত্যা করে।
ক. “চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র।”—উক্তিটি কার?
খ. “ভীরু প্রতারকের দল চিরকালই পালায়" -এর তাৎপর্য বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকের সজলের আচরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়? যুক্তি দেখাও।
ঘ. “উদ্দীপকের রফিক সাহেব ও ‘সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন।” –আলোচনা করো।
পুরানগড়ের পাশ দিয়ে বয়ে গেছে মাতামুহুরী নদী। একশ্রেণির অসাধু ব্যবসায়ী নদীতে শত শত মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে। মেশিনের বিকট শব্দে এলাকা প্রকম্পিত। অন্যদিকে, তারা এলাকার ধানি জমিগুলোকে ইটভাটা বানিয়ে কৃষি উৎপাদন বন্ধ করে দিয়েছে। ইট পোড়ানোর কাঠ জোগান দিতে তারা নির্বিচারে বৃক্ষনিধনযজ্ঞে লিপ্ত হয়েছে। এলাকার পরিবেশবাদী সচেতনমহল ব্যাবসার নামে এই ধরনের পরিবেশ বিপর্যয়মূলক ভয়াবহ কর্মকাণ্ডের বিরোধিতা করে প্রশাসনের নিকট এর প্রতিকার চায়। কিন্তু ব্যবসায়ীরা প্রশাসনের নজর এড়িয়ে নানা কৌশলে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখে। পরিবেশবাদীরা মনে করেন, এভাবে চলতে থাকলে অচিরেই মানবিক বিপর্যয়ও ঘটে যেতে পারে। তাই ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব-সংঘাত লেগেই আছে।
ক. কত সালে আলিনগরের সন্ধিচুক্তি সম্পাদিত হয়?
খ. “ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব” –এর তাৎপর্য লেখো।
গ. উদ্দীপকের পরিবেশবাদীদের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের আদর্শিক মিল খুঁজে পাওয়া যায়?
ঘ. “প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের অসাধু ব্যবসায়ী এবং ‘সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বেনিয়াদের চরিত্র এক ও অভিন্ন।” মন্তব্যটি যাচাই করো।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাঙামাটির 'বুড়িঘাট' যুদ্ধে শত্রুপক্ষ মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের কাছাকাছি চলে আসে। সহযোদ্ধাদের অপ্রস্তুতির বিষয়টি টের পেয়ে মুন্সি আবদুর রউফ মেশিনগানের গুলি চালিয়ে পাকিস্তানি সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়েন। পরে সহযোদ্ধারা প্রস্তুতি নিয়ে যুদ্ধ চালিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করার প্রাক্কালে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে শহিদ হন বীরশ্রেষ্ঠ ল্যান্স
নায়েক মুন্সি আবদুর রউফ। পরাস্ত হয় শত্রুপক্ষ।
ক. মিরজাফরের গুপ্তচর কে?
খ. “ভীরু প্রতারকের দল চিরকালই পালায়”— উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের সাথে ‘সিরাজউদ্দৌলা' নাটকে যুদ্ধক্ষেত্রে মোহনলালের ভূমিকার তুলনা করো।
ঘ. “উদ্দীপকে বিজয়ের বারতা থাকলেও “সিরাজউদ্দৌলা' নাটকে পরাজয় ঘটেছে দেশপ্রেমিক শক্তির।”—মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
কেউ তো জানে না প্রাণের আকুতি বারেবারে সে কী স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায? ধরণির বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নয়।
ক. 'সিরাজউদ্দৌলা' নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্যসংখ্যা কত?
খ. “আসামির সে অধিকার থাকে নাকি?” –কে, কাকে, কখন বলেছিল? বর্ণনা করো।
গ. ‘উদ্দীপকের দ্বিতীয় লাইনটি যেন 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমকে ইঙ্গিত করছে” – মন্তব্যটি বুঝিয়ে লেখো
ঘ. উদ্দীপকের আলোকে ‘সিরাজউদ্দৌলা' নাটকের ঘৃণিত ও নিন্দিত অধ্যায়টি বিশ্লেষণ করো।
জবেদা খাতুনের খুব কাছের লোক ছিল মোখলেছার রহমান। জবেদা খাতুন বিশ্বাস করে তার জমিজমা দেখাশোনার ভার দেন মোখলেছার রহমানকে । কিন্তু একদিন জবেদা খাতুন দেখেন তার সম্পত্তি মোখলেছার রহমানের নামে হয়ে আছে । তিনি ভাবলেন, এতদিন ভুল মানুষকে বিশ্বাস করেছেন । বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস কখনো কখনো মানুষকে পথে বসিয়ে দেয়।
ক. সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী?
খ. "রজার ড্রেক প্রাণভয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে" —ব্যাখ্যা করো।
গ. “উদ্দীপকের মোখলেছার যেন 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরকে ইঙ্গিত করে।”- ব্যাখ্যা করো।
ঘ. “বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস মানুষকে কখনো কখনো পথে বসিয়ে দেয়” –- 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।