JB_2022
দীনবন্ধু মিত্রের 'নীল দর্পণ' নাটকের এক জীবন্ত মুসলিম চরিত্র তোরাপ। এই তোরাপ সোচ্চার হয়েছে সামাজিক নানা অসংগতির বিরুদ্ধে, সমাজপতিদের অন্যায় ও অত্যাচারের বিপক্ষে। একজন গরিব কৃষক হয়েও সে সত্যবাদী, সাহসী ও পরোকারী মানুষ । নবীন মাধবের জন্য প্রাণ উৎসর্গ করতেও সে প্রস্তুত। তাই নবীন মাধবের সব ধরনের সাহসী কাজে সে তার সঙ্গী হয়। ধর্ম- বর্ণের ভেদাভেদ তার দৃষ্টিতে ছিল না বলেই তোরাপ শেষ পর্যন্ত নবীন মাধবের সাথে ছিলো। এমনকি নিরীহ কৃষকদের পাশে থেকে অত্যাচারী শোষক ইংরেজ নীলকরদেরও মোকাবিলা করে গেছে সে ।ক. ‘আমি দওলতের পূজারি।'—উক্তিটি কার?খ. “ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি।” কে কাকে, কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? ২ -গ. উদ্দীপকের তোরাপ ‘সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কীভাবে?ঘ. “উদ্দীপক ও ‘সিরাজউদ্দৌলা' নাটক উভয়ক্ষেত্রেই অন্যায়-অনাচারের বিরুদ্ধে বিশ্বস্ত ও দুঃসাহসী যোদ্ধার প্রতিবাদী সংগ্ৰাম উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে।”—উক্তিটির যথার্থতা বিচার করো ।
Loading answers...