CB_2022
মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য অনুসারে রাম-রাবণের যুদ্ধে বিভীষণ স্বপক্ষ-ত্যাগী বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, অকৃতজ্ঞ ও স্বজনবিমুখ হিসেবে চিহ্নিত। অপরদিকে বীরবাহু, কুম্ভকর্ণ ও মেঘনাদ দেশপ্রেমিক। নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা জীবন উৎসর্গকারী। যদিও বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে মেঘনাদ যুদ্ধ করার সুযোগ পায়নি। আজও বাঙালি সমাজে প্রবাদ হয়ে আছে — 'ঘরের শত্রু বিভীষণ'।ক. সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী?খ. “আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভীড়।” এ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের বিভীষণের সাথে “সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।ঘ. “উদ্দীপকের মেঘনাদ ও ‘সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার পরাজয় যুদ্ধ ক্ষেত্রে নয়, ষড়যন্ত্রের কাছে।”—উদ্দীপক ‘সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে এ উক্তিটি বিশ্লেষণ করো।
Loading answers...