MB_2022
প্রিজম কোম্পানির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব আরিফ হিসাব শাখায় তার অধীনস্থ তিনজন কর্মকর্তাকে তাদের দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সময়ে সময়ে তাদের কাজের তদারকিও করেন। প্রয়োজনে জবাবদিহিতারও ব্যবস্থা করেন। এছাড়াও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে যে ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন তাও তিনি প্রদান করেন। কিন্তু সম্প্রতি তিনি হিসাবে কিছু গরমিল লক্ষ করেছেন, যা প্রত্যাশিত নয়। বিষয়টি নিয়ে তিনি চিন্তিত। ক. প্রশাসন কী?খ. "অনুপ্রাণিত করার ক্ষমতা আদর্শ ব্যবস্থাপকের একটি গুণাবলি" - ব্যাখ্যা করো।গ. জনাব আরিফ দায়িত্ব অর্পণের ক্ষেত্রে হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব আরিফের আদর্শে ব্যবস্থাপকের কোন দক্ষতা থাকলে প্রতিষ্ঠানটির সমস্যা সমাধান সহজ হবে? তোমার মতামত দাও।
Loading answers...